Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 7 / Mantra 20

48 Mantra
7/20
Devata- यज्ञो देवता Rishi- वत्सार काश्यप ऋषिः Chhand- निचृत् आर्षी जगती Swara- निषादः
Mantra with Swara
उ॒प॒या॒मगृ॑हीतोऽस्याग्रय॒णोऽसि॒ स्वाग्रयणः। पा॒हि य॒ज्ञं पा॒हि य॒ज्ञप॑तिं॒ विष्णु॒स्त्वामि॑न्द्रि॒येण॑ पातु॒ विष्णुं त्वं पा॑ह्य॒भि सव॑नानि पाहि॥२०॥

उ॒प॒या॒मगृ॑हीत॒ इत्यु॑पया॒मऽगृ॑हीतः। अ॒सि॒। आ॒ग्र॒य॒णः। अ॒सि॒। स्वा॑ग्रयण॒ इति॒ सुऽआग्रयणः। पा॒हि। य॒ज्ञम्। पा॒हि। य॒ज्ञम्। पा॒हि। य॒ज्ञप॑ति॒मिति॑ य॒ज्ञऽपतिम्। विष्णुः॑। त्वाम्। इ॒न्द्रि॒येण॑। पा॒तु॒। विष्णु॑म्। त्वम्। पा॒हि॒। अ॒भि। सव॑नानि। पा॒हि॒ ॥२०॥

Mantra without Swara
उपयामगृहीतोस्याग्रयणो सि स्वाग्रयणः पाहि यज्ञम्पाहि यज्ञपतिँविष्णुस्त्वामिन्द्रियेण पातु विष्णुन्त्वम्पाह्यभि सवनानि पाहि ॥

उपयामगृहीत इत्युपयामऽगृहीतः। असि। आग्रयणः। असि। स्वाग्रयण इति सुऽआग्रयणः। पाहि। यज्ञम्। पाहि। यज्ञम्। पाहि। यज्ञपतिमिति यज्ञऽपतिम्। विष्णुः। त्वाम्। इन्द्रियेण। पातु। विष्णुम्। त्वम्। पाहि। अभि। सवनानि। पाहि॥२०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে সভাপতে রাজন্ অথবা উপদেশকারীগণ! যে কারণে আপনারা (উপয়ামগৃহীতাঃ) বিনয়াদি রাজগুণ বা বেদাদি শাস্ত্রবোধ দ্বারা যুক্ত (অসি) আছেন ইহা দ্বারা (য়জ্ঞম্) রাজা ও প্রজাপালক যজ্ঞের (পাহি) পালন করুন এবং (স্বাপ্রয়ণঃ) যেমন উত্তমবিজ্ঞানযুক্ত কর্ম্মকে উপস্থিতকারী হইয়া থাকে সেইরূপ (আগ্রয়ণঃ) উত্তম বিচারযুক্ত কর্ম্ম প্রাপ্তকারী হউন ইহা দ্বারা (য়জ্ঞপতিম্) যথাবৎ ন্যায়ের রক্ষাকারী কে (পাহি) পালন করুন এই (বিষ্ণুঃ) যিনি সমস্ত ভাল গুণ ও কর্ম্মকে সম্যক্ জ্ঞাতা বিদ্বান্ তিনি (ইন্দ্রিয়েণ) মন ও ধন দ্বারা (ত্বাম্) তোমাকে (পাতু) পালন করুন এবং তুমি সেই (বিষ্ণুম্) বিদ্বানের (পাহি) রক্ষা কর (সবনানি) ঐশ্বর্য্যপ্রদানকারী কর্মের (অভি) সর্ব প্রকারে (পাহি) রক্ষা কর ॥ ২০ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । রাজা ও বিদ্বান্দিগের উচিত যে, তাঁহারা নিরন্তর রাজ্যের উন্নতি করিতে থাকিবেন কেননা রাজ্যের উন্নতি ব্যতীত বিদ্বান্গণ সতর্কতাপূর্বক বিদ্যার প্রচার ও উপদেশও করিতে পারেন না এবং বিদ্বান্দিগের সঙ্গ ও উপদেশ ব্যতীত কেউ রাজ্য রক্ষা করার যোগ্য হয় না তথা রাজা-প্রজা এবং উত্তম বিদ্বান্দিগের পরস্পর প্রীতি বিনা, ঐশ্বর্য্যের উন্নতি বিনা আনন্দও নিরন্তর হইতে পারে না ॥ ২০ ॥
Subject
অথ রাজ্ঞাং বিদুষাং চোপদেশপ্রকারমাহ ॥ এখন রাজা ও বিদ্বান্দিগের উপদেশ-রীতি পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
উ॒প॒য়া॒মগৃ॑হীতোऽস্যাগ্রয়॒ণো᳖ऽসি॒ স্বা᳖গ্রয়ণঃ । পা॒হি য়॒জ্ঞং পা॒হি য়॒জ্ঞপ॑তিং॒ বিষ্ণু॒স্ত্বামি॑ন্দ্রি॒য়েণ॑ পাতু॒ বিষ্ণুং॒ ত্বং পা॑হ্য॒ভি সব॑নানি পাহি ॥ ২০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
উপয়ামগৃহীতোऽসীত্যস্য বৎসারঃ কাশ্যপ ঋষিঃ । য়জ্ঞো দেবতা । নিচৃদার্ষী জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥