Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 7 / Mantra 15

48 Mantra
7/15
Devata- विश्वेदेवा देवताः Rishi- वत्सार काश्यप ऋषिः Chhand- निचृत् ब्राह्मी अनुष्टुप्, Swara- गान्धारः
Mantra with Swara
स प्र॑थ॒मो बृह॒स्पति॑श्चिकि॒त्वाँस्तस्मा॒ऽइन्द्रा॑य सु॒तमाजु॑होत॒ स्वाहा॑। तृ॒म्पन्तु॒ होत्रा॒ मध्वो॒ याः स्वि॑ष्टा॒ याः सुप्री॑ताः॒ सुहु॑ता॒ यत्स्वाहाया॑ड॒ग्नीत्॥१५॥

सः। प्र॒थ॒मः। बृह॒स्पतिः॑। चि॒कि॒त्वान्। तस्मै॑। इन्द्रा॑य। सु॒तम्। आ। जु॒हो॒त॒। स्वाहा॑। तृ॒म्पन्तु॑। होत्राः॑। मध्वः॑। याः। स्वि॑ष्टा॒ इति॒ सुऽइ॑ष्टाः। याः। सुप्री॑ता॒ इति॒ सुऽप्री॑ताः। सुहु॑ता॒ इति॑ सुऽहु॑ताः। यत्। स्वाहा॑। अया॑ट्। अ॒ग्नीत् ॥१५॥

Mantra without Swara
स प्रथमो बृहस्पतिश्चिकित्वाँस्तस्माऽइन्द्राय सुतमा जुहोत स्वाहा । तृम्पन्तु होत्रा मध्वो याः स्विष्टा याः सुप्रीताः सुहुता यत्स्वाहायाडग्नीत् ॥

सः। प्रथमः। बृहस्पतिः। चिकित्वान्। तस्मै। इन्द्राय। सुतम्। आ। जुहोत। स्वाहा। तृम्पन्तु। होत्राः। मध्वः। याः। स्विष्टा इति सुऽइष्टाः। याः। सुप्रीता इति सुऽप्रीताः। सुहुता इति सुऽहुताः। यत्। स्वाहा। अयाट्। अग्नीत्॥१५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে শিষ্যগণ ! তোমরা যেরূপ পূর্ব মন্ত্রে প্রতিপাদিত (প্রথমঃ) আদি মিত্র (চিকিত্বান্) বিজ্ঞানবান্ (বৃহস্পতিঃ) সব বিদ্যাযুক্ত বাণীর পালক যে ঐশ্বর্য্যের জন্য প্রচেষ্টা করে সেরূপ (তস্মৈ) সেই (ইন্দ্রায়) ঐশ্বর্য্যের জন্য (স্বাহা) সত্য বাণী ও (সুতম্) নিষ্পাদিত শ্রেষ্ঠ ব্যবহার (আজুহোত) ভাল প্রকার গ্রহণ কর এবং যেরূপ (য়ৎ) যে (হোত্রাঃ) যোগ স্বীকার করিবার যোগ্য অথবা (য়াঃ) যে (মধ্বঃ) মাধুর্য্যাদি গুণযুক্ত (স্বিষ্টাঃ) যদ্দ্বারা ভাল-ভাল ইষ্ট কর্ম্ম রচিত হয় (য়াঃ) অথবা যাহা এইরূপ যে, (সুহুতাঃ) যদ্দ্বারা ভাল প্রকার হবনাদি কর্ম্ম সিদ্ধ হইয়া থাকে (সুপ্রীতাঃ) এবং ভাল রকম প্রসন্ন থাকে সেই সব বিদ্বান্ স্ত্রীগণ (অগ্নীৎ) অথবা কোন ভাল প্রেরণা প্রাপ্ত বিদ্বান্ যোগী (স্বাহা) সত্যবাণী দ্বারা (অয়াট্) সকলকে সৎকৃত করে এবং তৃপ্ত থাকে । তোমরা সেই সব স্ত্রীগণ এবং সেই যোগীর সমান (তৃম্পন্তু) তৃপ্ত হও ॥ ১৫ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন যোগী বিদ্বান্ ও যোগিনী বিদ্বান্দিগের স্ত্রীগণ পরমৈশ্বর্য্য হেতু প্রচেষ্টা করে এবং যেমন সেবক নিজের স্বামীর সেবন করে সেইরূপ অন্যান্য পুরুষদেরও কর্ত্তব্য যে, সেই-সেই কর্ম্মে প্রবৃত্ত হইয়া স্বীয় অভীষ্ট সিদ্ধি সম্পাদন করে ॥ ১৫ ॥
Subject
অথ স্বামিসেবককৃত্যমাহ ॥ এখন স্বামী ও সেবকের কর্ম্ম সম্পর্কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
স প্র॑থ॒মো বৃহ॒স্পতি॑শ্চিকি॒ত্বাঁস্তস্মা॒ऽইন্দ্রা॑য় সু॒তমাজু॑হোত॒ স্বাহা॑ । তৃ॒ম্পন্তু॒ হোত্রা॒ মধ্বো॒ য়াঃ স্বি॑ষ্টা॒ য়াঃ সুপ্রী॑তাঃ॒ সুহু॑তা॒ য়ৎস্বাহায়া॑ড॒গ্নীৎ ॥ ১৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
স প্রথম ইত্যস্য বৎসারঃ কাশ্যপ ঋষিঃ । বিশ্বেদেবা দেবতাঃ । নিচৃদ্ব্রাহ্মনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥