Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 7 / Mantra 12

48 Mantra
7/12
Devata- विश्वेदेवा देवताः Rishi- काश्यप ऋषिः Chhand- निचृत् आर्षी जगती,निचृत् आर्षी पङ्क्ति, Swara- निषादः, पञ्चमः
Mantra with Swara
तं प्र॒त्नथा॑ पू॒र्वथा॑ वि॒श्वथे॒मथा॑ ज्ये॒ष्ठता॑तिं बर्हि॒षद॑ꣳ स्व॒र्विद॑म्। प्र॒ती॒ची॒नं वृ॒जनं॑ दोहसे॒ धुनि॑मा॒शुं जय॑न्त॒मनु॒ यासु॒ वर्ध॑से। उ॒प॒या॒मगृ॑हीतोऽसि॒ शण्डा॑य त्वै॒ष ते॒ योनि॑र्वी॒रतां॑ पा॒ह्यप॑मृष्टः॒। शण्डो॑ दे॒वास्त्वा॑ शुक्र॒पाः प्रण॑य॒न्त्वना॑धृष्टासि॥१२॥

तम्। प्र॒त्नथेति॑ प्र॒त्नऽथा॑। पू॒र्वथेति॑ पूर्वऽथा॑। वि॒श्वथेति॑ विश्वऽथा॑। इ॒मथेती॒मऽथा॑। ज्ये॒ष्ठता॑ति॒मिति॑ ज्ये॒ष्ठऽताति॑म्। ब॒र्हि॒षद॑म्। ब॒र्हि॒सद॒मिति॑ बर्हिः॒ऽसद॑म्। स्व॒र्विद॒मिति॑ स्वः॒ऽविद॑म्। प्र॒ती॒ची॒नम्। वृ॒जन॑म्। दो॒ह॒से॒। धुनि॑म्। आ॒शुम्। जय॑न्तम्। अनु॑। यासु॑। वर्द्ध॑से॒। उ॒प॒या॒मगृ॑हीत॒ इ॑त्युपया॒मऽगृ॑हीतः। अ॒सि॒। शण्डा॑य। त्वा॒। ए॒षः। ते॒। योनिः॑। वी॒रता॑म्। पा॒हि॒। अप॑मृष्ट॒ इत्यप॑ऽमृष्टः। शण्डः॑। दे॒वाः। त्वा॒। शु॒क्र॒पा इति॑ शुक्र॒ऽपाः। प्र। न॒य॒न्तु॒। अना॑धृष्टा अ॒सि॒ ॥१२॥

Mantra without Swara
तम्प्रत्नथा पूर्वथा विश्वथेमथा ज्येष्ठतातिम्बर्हिषदँ स्वर्विदम् । प्रतीचीनँ वृजनन्दोहसे धुनिमाशुञ्जयन्तमनु यासु वर्धसे । उपयामगृहीतोसि शण्डाय त्वैष ते योनिर्वीरताम्पाह्यपमृष्टः शण्डो देवास्त्वा शुक्रपाः पणयन्त्वनाधृष्टासि ॥

तम्। प्रत्नथेति प्रत्नऽथा। पूर्वथेति पूर्वऽथा। विश्वथेति विश्वऽथा। इमथेतीमऽथा। ज्येष्ठतातिमिति ज्येष्ठऽतातिम्। बर्हिषदम्। बर्हिसदमिति बर्हिःऽसदम्। स्वर्विदमिति स्वःऽविदम्। प्रतीचीनम्। वृजनम्। दोहसे। धुनिम्। आशुम्। जयन्तम्। अनु। यासु। वर्द्धसे। उपयामगृहीत इत्युपयामऽगृहीतः। असि। शण्डाय। त्वा। एषः। ते। योनिः। वीरताम्। पाहि। अपमृष्ट इत्यपऽमृष्टः। शण्डः। देवाः। त्वा। शुक्रपा इति शुक्रऽपाः। प्र। नयन्तु। अनाधृष्टा असि॥१२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে যোগিন্ ! (উপয়ামগৃহীতঃ) যোগের অঙ্গগুলি অর্থাৎ শৌচাদি নিয়ম সকল গ্রহণকারী (অসি) হন । (তে) আপনার (এষঃ) এই যোগযুক্ত স্বভাব (য়োণিঃ) সুখের হেতু । যোগ দ্বারা আপনি (অপমৃষ্টঃ) অবিদ্যাদি দোষ হইতে পৃথক (শন্ডঃ) শমাদি গুণযুক্ত (অসি) আছেন, (য়াসু) যে যোগক্রিয়াসকলের মধ্যে আপনি (বর্দ্ধসে) বৃদ্ধি প্রাপ্ত হইয়া থাকেন এবং (বিশ্বথা) সমস্ত (প্রত্নথা) প্রাচীন মহর্ষি (পূর্বথা) পূর্বকালের যোগী এবং (ইমথা) বর্ত্তমান যোগিদিগের সদৃশ (জেষ্ঠতাতিম্) অত্যন্ত প্রশংসনীয় (বর্হিষদম্) হৃদয়াকাশে স্থির (স্বর্বিদম্) সুখ লাভ করিবার (প্রতীচীনম্) অবিদ্যাদি দোষ হইতে প্রতিকূল হইবার (আশুম্) শীঘ্র সিদ্ধি প্রদান করিবার (উদয়ন্তম্) উৎকর্ষ পৌঁছাইবার এবং (ধুনিম্) ইন্দ্রিয়গুলিকে কম্পমান করিবার (বৃজনম্) যোগবলকে (দোহসে) পরিপূর্ণ করেন । (তম্) সেই যোগবলকে (শুক্রপাঃ) যোগবলের রক্ষাকারী (দেবাঃ) যোগবলের আলোকে আলোকিত যোগী লোকেরা তাঁহারা (ত্বা) আপনাকে (প্রণয়ন্তু) সম্যক্ প্রকারে পৌঁছাইবেন । সেই যোগবল প্রাপ্ত (শংডায়) শমদমাদিগুণযুক্ত আপনার জন্য সেই যোগের (অনাধৃষ্টা) দৃঢ় বীরতা (অসি) হউক, আপনি সেই (বীরতাম্) বীরত্বের (পাহি) রক্ষা করুন, (অনু) সেই রক্ষা প্রাপ্ত বীরত্ব (ত্বা) আপনাকে পালন করুক্ ॥ ১২ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমালঙ্কার আছে । হে যোগবিদ্যার ইচ্ছাকারীগণ । যেমন শমদমাদি গুণযুক্ত পুরুষ যোগবল দ্বারা বিদ্যাবলের উন্নতি করিতে পারে, সেই অবিদ্যারূপী অন্ধকার নাশক যোগবিদ্যা সজ্জনদিগকে প্রাপ্ত হইয়া যেমন যথোচিত সুখ প্রদান করে সেইরূপ আপনাকে দিক্ ॥ ১২ ॥
Subject
পুনর্য়োগিগুণা উপদিশ্যন্তে ॥ পুনরায় পরবর্ত্তী মন্ত্রে যোগীর গুণগুলির উপদেশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
তং প্র॒ত্নথা॑ পূ॒র্বথা॑ বি॒শ্বথে॒মথা॑ জ্যে॒ষ্ঠতা॑তিং বর্হি॒ষদ॑ꣳ স্ব॒র্বিদ॑ম্ । প্র॒তী॒চী॒নং বৃ॒জনং॑ দোহসে॒ ধুনি॑মা॒শুং জয়॑ন্ত॒মনু॒ য়াসু॒ বর্ধ॑সে । উ॒প॒য়া॒মগৃ॑হীতোऽসি॒ শণ্ডা॑য় ত্বৈ॒ষ তে॒ য়োনি॑র্বী॒রতাং॑ পা॒হ্যপ॑মৃষ্টঃ॒ । শণ্ডো॑ দে॒বাস্ত্বা॑ শুক্র॒পাঃ প্র ণ॑য়॒ন্ত্বনা॑ধৃষ্টাসি ॥ ১২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
তং প্রত্নথেত্যস্য বৎসারঃ কাশ্যপ ঋষিঃ । বিশ্বেদেবা দেবতাঃ । নিচৃদার্ষী জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ । উপয়ামগৃহীত ইত্যস্য পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥