Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 7 / Mantra 11

48 Mantra
7/11
Devata- अश्विनौ देवते Rishi- मेधातिथिर्ऋषिः Chhand- ब्राह्मी उष्णिक्, Swara- ऋषभः
Mantra with Swara
या वां॒ कशा॒ मधु॑म॒त्यश्वि॑ना सू॒नृता॑वती। तया॑ य॒ज्ञं मि॑मिक्षितम्। उ॒प॒या॒मगृ॑हीतोऽस्य॒श्विभ्यां॑ त्वै॒ष ते॒ योनि॒र्माध्वी॑भ्यां त्वा॥११॥

या। वा॒म्। कशा॑। मधु॑मतीति॒ मधु॑ऽमती। अश्वि॑ना। सू॒नृताव॒तीति॑ सू॒नृता॑ऽवती। तया॑। य॒ज्ञम्। मि॒मि॒क्ष॒त॒म्। उ॒प॒या॒मगृ॑हीत॒ इत्यु॑पया॒मऽगृ॑हीतः। अ॒सि॒। अ॒श्विभ्या॒मि॒त्य॒श्विऽभ्या॑म्। त्वा॒। ए॒षः। ते॒। योनिः॑। माध्वी॑भ्याम्। त्वा॒ ॥११॥

Mantra without Swara
या वाङ्कशा मधुमत्याश्विना सूनृतावती । तया यज्ञम्मिमिक्षतम् । उपयामगृहीतो स्यश्विभ्यान्त्वैष ते योनिर्माध्वीभ्यान्त्वा ॥

या। वाम्। कशा। मधुमतीति मधुऽमती। अश्विना। सूनृतावतीति सूनृताऽवती। तया। यज्ञम्। मिमिक्षतम्। उपयामगृहीत इत्युपयामऽगृहीतः। असि। अश्विभ्यामित्यश्विऽभ्याम्। त्वा। एषः। ते। योनिः। माध्वीभ्याम्। त्वा॥११॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (অশ্বিনৌ) সূর্য্য ও চন্দ্র তুল্য প্রকাশিত যোগ অধ্যয়ন ও অধ্যাপনাকারীগণ । (য়া) যে (বাম্) তোমাদিগের (মধুমতী) প্রসংসনীয় মধুরগুণযুক্ত (সুনৃতাবতী) প্রভাত সময়ে ক্রম-ক্রম পূর্বক প্রদীপ্ত হওয়া ঊষা সদৃশ (কশা) বাণী, (তয়া) উহার দ্বারা (য়জ্ঞম্) ঈশ্বরের সহিত সঙ্গ করাইবার যোগরূপী যজ্ঞকে (মিমিক্ষতম্) সিদ্ধ করিতে আকাঙ্ক্ষা কর । হে যোগ অধ্যয়নকারী । তুমি (উপয়ামগৃহীতঃ) যমনিয়মাদি দ্বারা স্বীকৃত (অসি) আছো, (তে) তোমার (এষঃ) এই যোগ (য়োনিঃ) গৃহতুল্য সুখদায়ী, ইহা (অশ্বিভ্যাম্) প্রাণ ও অপানের যোগোচিত নিয়মগুলি সহ বর্ত্তমান (ত্বা) তোমাকে এবং হে যোগাধ্যাপক ! (মাধ্বীভ্যাম্) মাধুর্য্য সহ যে শ্রেষ্ঠ নীতি ও যোগরীতি আছে তৎ সহ বর্ত্তমান (ত্বা) তোমার আমরা আশ্রয় করি অর্থাৎ সমীপস্থ হই ॥ ১১ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমালঙ্কার আছে । যোগীগণ মধুর প্রিয় বাণী দ্বারা যোগ শিক্ষা কারীদিগকে উপদেশ দিবেন এবং নিজের সর্বস্ব যোগকেই জানিবেন তথা অন্য মনুষ্যগণ সেইরূপ যোগীকে সর্বদা আশ্রয় করিতে থাকিবে ॥ ১১ ॥
Subject
পুনরপ্যেতয়োঃ কর্ত্তব্যমুপদিশ্যতে ॥ তবুও এই সব যোগবিদ্যা অধ্যয়ন ও অধ্যাপনকারীদিগের করণীয় কর্মের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়া বাং॒ কশা॒ মধু॑ম॒ত্যশ্বি॑না সূ॒নৃতা॑বতী । তয়া॑ য়॒জ্ঞং মি॑মিক্ষিতম্ । উ॒প॒য়া॒মগৃ॑হীতোऽস্য॒শ্বিভ্যাং॑ ত্বৈ॒ষ তে॒ য়োনি॒র্মাধ্বী॑ভ্যাং ত্বা ॥ ১১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়া বাং কশেত্যস্য মেধাতিথির্ঋষিঃ । অশ্বিনৌ দেবতে । ব্রাহ্মী উষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥