Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 6 / Mantra 8

37 Mantra
6/8
Devata- बृहस्पतिर्देवता Rishi- दीर्घतमा ऋषिः Chhand- प्राजापत्या अनुष्टुप्,भूरिक् प्राजापत्या बृहती, Swara- ऋषभः
Mantra with Swara
रेव॑ती॒ रम॑ध्वं॒ बृह॑स्पते धा॒रया॒ वसू॑नि। ऋ॒तस्य॑ त्वा देवहविः॒ पाशे॑न प्रति॑मुञ्चामि॒ धर्षा॒ मानु॑षः॥८॥

रेव॑तीः। रम॑ध्वम्। बृह॑स्पते। धा॒रय॑। वसू॑नि। ऋ॒तस्य॑। त्वा॒। दे॒व॒ह॒वि॒रिति॑ देवऽहविः। पाशे॑न। प्रति॑। मु॒ञ्चा॒मि॒। धर्ष॑। मानु॑षः ॥८॥

Mantra without Swara
रेवती रमध्वं बृहस्पते धारया वसूनि । ऋतस्य त्वा देवहविः पाशेन प्रति मुञ्चामि धर्षा मानुषः ॥

रेवतीः। रमध्वम्। बृहस्पते। धारय। वसूनि। ऋतस्य। त्वा। देवहविरिति देवऽहविः। पाशेन। प्रति। मुञ्चामि। धर्ष। मानुषः॥८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (রেবতীঃ) ভাল ধনযুক্ত সন্তানগণ! তোমরা বিদ্যা ও সুশিক্ষায় (রমধ্বম্) বিচরণ কর । হে (বৃহস্পতে) বেদবাণী পালনকারী বিদ্বন্ ! আপনি (ঋতস্য) সত্য ন্যায় ব্যবহার দ্বারা প্রাপ্ত (বস্তূনি) ধন অর্থাৎ আমাদিগের প্রদত্ত দ্রব্যাদি পদার্থ সকলকে (ধারয়) স্বীকার করুন (এখন অধ্যাপকের উপদেশ শিষ্যের জন্য) হে রাজন্ ! প্রজাপুরুষ! অথবা (মানুষঃ) সকল শাস্ত্র বিচার কারী আমি (পাশেন) অবিদ্যা বন্ধন হইতে তোমাকে (প্রতি মুঞ্চামি) মুক্ত করি । তুমি বিদ্যা ও ভাল শিক্ষায় দক্ষ হও ॥ ৮ ॥
Essence
ভাবার্থঃ- বিদ্বান্দিগের নিজ শিক্ষা দ্বারা কুমার ব্রহ্মচারী এবং কুমারী ব্রহ্মচারিণীদের পরমেশ্বর হইতে লইয়া পৃথিবী পর্য্যন্ত পদার্থ সকলের বোধ করানো উচিত যাহাতে তাহারা মূর্খতা রূপী বন্ধন ত্যাগ করিয়া সর্বদা সুখী হয় ॥ ৮ ॥
Subject
অথ পিত্রাদয়ঃ স্বসন্তানান্ কথমধ্যাপকায় প্রদদুঃ, স চ তান্ কথং গৃহ্ণীয়াদিত্যুপদিশ্যতে ॥ এখন পিতাদি রক্ষকগণ নিজ সন্তানদিগকে কেমন অধ্যাপকদের নিকট কীভাবে দিবেন? এবং তাহারা কী করিয়া স্বীকার করিবে? ইহা পরবর্ত্তী মন্ত্রে উপদেশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
রেব॑তী॒ রম॑ধ্বং॒ বৃহ॑স্পতে ধা॒রয়া॒ বসূ॑নি । ঋ॒তস্য॑ ত্বা দেবহবিঃ॒ পাশে॑ন প্রতি॑ মুঞ্চামি॒ ধর্ষা॒ মানু॑ষঃ ॥ ৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
রেবতী রমধ্বমিত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । বৃহস্পতির্দেবতা । প্রাজাপত্যানুষ্টুপ্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ । ঋতস্য ত্বেত্যস্য নিচৃৎ প্রাজাপত্যা বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥