Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 6 / Mantra 7

37 Mantra
6/7
Devata- त्वष्टा देवता Rishi- मेधातिथिर्ऋषिः Chhand- निचृत् आर्षी बृहती, Swara- मध्यमः
Mantra with Swara
उ॒पा॒वीर॒स्युप॑ दे॒वान् दैवी॒र्विशः॒ प्रागु॑रु॒शिजो॒ वह्नि॑तमान्। देव॑ त्वष्ट॒र्वसु॑ रम ह॒व्या ते॑ स्वदन्ताम्॥७॥

उ॒पा॒वीरित्यु॑पऽअ॒वीः। अ॒सि॒। उप॑। दे॒वान्। दैवीः॑। विशः॑। प्र। अ॒गुः॒। उ॒शिजः॑। वह्नि॑तमा॒निति॒ वह्नि॑ऽतमान्। देव॑। त्व॒ष्टः॒। वसु॑। र॒म॒। ह॒व्या। ते॒। स्व॒द॒न्ता॒म् ॥७॥

Mantra without Swara
उपावीरस्युप देवान्दैवीर्विशः प्रागुरुशिजो वह्नितमान् । देव त्वष्टर्वसु रम हव्या ते स्वदन्ताम् ॥

उपावीरित्युपऽअवीः। असि। उप। देवान्। दैवीः। विशः। प्र। अगुः। उशिजः। वह्नितमानिति वह्निऽतमान्। देव। त्वष्टः। वसु। रम। हव्या। ते। स्वदन्ताम॥७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে দেব দিব্যগুণ সম্পন্ন (ত্বষ্টঃ) সকল দুঃখের ছেদনকারী সভাধ্যক্ষ! যদ্দ্বারা তুমি (উপাবীঃ) শরণাগত পালক সদৃশ (অসি) হও, তদ্দ্বারা (দৈবীঃ) বিদ্বান্দিগের সহিত সম্পর্ক রক্ষাকারী দিব্যগুণ সম্পন্ন (বিশঃ) প্রজা যেমন (উশিজঃ) শ্রেষ্ঠগুণ শোভিত কামনার যোগ্য (বহ্নিতমান্) অতিশয় ধর্ম মার্গে চলন ও চালনাকারী (দেবান্) বিদ্বান্দিগকে (উপপ্রাগুঃ) প্রাপ্ত হইয়াছিল সেইরূপ তোমাদিগেরও প্রাপ্ত হয় যেমন তোমার আশ্রয় দ্বারা প্রজা ধনাঢ্য হইয়া সুখী হয় সেইরূপ তুমিও প্রাপ্ত প্রজাগণ দ্বারা সৎকৃত হইয়া (রমস্য) হর্ষিত হও, যেমন তুমি প্রজার পদার্থগুলিকে ভোগ কর সেইরূপ প্রজাও তোমার (হব্যা) ভোগ করিবার যোগ্য অমূল্য (বসি) অনাদি পদার্থগুলিকে (স্বদন্তাম্) ভোগ করুক ॥ ৭ ॥
Essence
ভাবার্থঃ- যেমন গুণ গ্রহণ কারী উত্তম গুণবান্ বিদ্বানের সেবন করেন সেইরূপ ন্যায় করিতে চতুর রাজার সেবন প্রজাগণ করিয়া থাকে । এইরূপে পরস্পর প্রীতি দ্বারা সকলের উন্নতি হয় ॥ ৭ ॥
Subject
পুনঃ স তান্প্রতি কিং কুর্য়াৎ তে চ তং প্রতি কিং কুর্য়্যুরিত্যুপদিশ্যতে ॥ পুনরায় সে প্রজাগণের প্রতি কী করিবে এবং সেই সব প্রজাগণ ঐ রাজার প্রতি কী করিবে এই উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
উ॒পা॒বীর॒স্যুপ॑ দে॒বান্ দৈবী॒র্বিশঃ॒ প্রাগু॑রু॒শিজো॒ বহ্নি॑তমান্ । দেব॑ ত্বষ্ট॒র্বসু॑ রম হ॒ব্যা তে॑ স্বদন্তাম্ ॥ ৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
উপাবীরিত্যস্য মেধাতিথিরৃষিঃ । ত্বষ্টা দেবতা । নিচৃদার্ষী বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥