Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 6 / Mantra 5

37 Mantra
6/5
Devata- विष्णुर्देवता Rishi- मेधातिथिर्ऋषिः Chhand- आर्षी गायत्री Swara- षड्जः
Mantra with Swara
तद्विष्णोः॑ पर॒मं प॒दꣳ सदा॑ पश्यन्ति सूरयः॑। दि॒वीव॒ चक्षु॒रात॑तम्॥५॥

तत्। विष्णोः॑। प॒र॒मम्। प॒दम्। सदा॑। प॒श्य॒न्ति॒। सू॒रयः॑। दि॒वी᳕वेति॑ दिविऽइ॑व। चक्षुः॑। आत॑त॒मित्यात॑तम् ॥५॥

Mantra without Swara
तद्विष्णोः परमं पदँ सदा पश्यन्ति सूरयो दिवीव चक्षुराततम् ॥

तत्। विष्णोः। परमम्। पदम्। सदा। पश्यन्ति। सूरयः। दिवीवेति दिविऽइव। चक्षुः। आततमित्याततम्॥५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে সভ্যগণ ! যে পূর্বোক্ত কর্ম দ্বারা (সূরয়ঃ) স্তুতিকারী বেদবেত্তাগণ (বিষ্ণোঃ) সংসারের উৎপত্তি, পালন ও সংহারকারী পরমেশ্বরের যে (পরমম্) অত্যন্ত উত্তম (পদম্) প্রাপ্ত হওয়ার যোগ্য পদকে (দিবি) সূর্য্যের প্রকাশে (আততম্) ব্যাপ্ত (চক্ষুঃ) নেত্রের (ইব) সমান (সদা) সর্বদা (পশ্যন্তি) দেখিয়া থাকেন (তৎ) তাঁহাকে তোমরাও নিরন্তর দেখিতে থাক ॥ ৫ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে পূর্ব মন্ত্র হইতে (পশ্যত) এই পদের অনুবর্তন করা হইয়াছে এবং পূর্ণোপমালঙ্কার আছে । নির্দ্ধূত অর্থাৎ মুক্ত হইয়াছে পাপ যাহাদের সে সব বিদ্বান্গণ তাহারা স্বীয় বিদ্যার আলোক দ্বারা যেমন ঈশ্বরের গুণসকল দেখিয়া সত্য ধর্মাচারযুক্ত হন সেইরূপ আমাদিগকেও হওয়া প্রয়োজন ॥ ৫ ॥
Subject
তদনুষ্ঠানেন কিং ফলমিত্যাহ ॥ উক্ত মন্ত্রের বিষয়ে যে অনুষ্ঠান বলা হইয়াছে তদ্দ্বারা কী সিদ্ধ হয়, ইহা পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
তদ্বিষ্ণোঃ॑ পর॒মং প॒দꣳ সদা॑ পশ্যন্তি সূ॒রয়ঃ॑ । দি॒বী᳖ব॒ চক্ষু॒রাত॑তম্ ॥ ৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
তদ্বিষ্ণোরিত্যস্য মেধাতিথির্ঋষিঃ । বিষ্ণুর্দেবতা । আর্ষী গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥