Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 6 / Mantra 4

37 Mantra
6/4
Devata- विष्णुर्देवता Rishi- मेधातिथिर्ऋषिः Chhand- निचृत् आर्षी गायत्री, Swara- षड्जः
Mantra with Swara
विष्णोः॒ कर्म्मा॑णि पश्यत॒ यतो॑ व्र॒तानि॑ पस्प॒शे। इन्द्र॑स्य॒ युज्यः॒ सखा॑॥४॥

विष्णोः॑ कर्म्मा॑णि। प॒श्य॒त॒। यतः॒। व्र॒तानि॑। प॒स्प॒शे। इन्द्र॑स्य। युज्यः॑। सखा॑ ॥४॥

Mantra without Swara
विष्णोः कर्माणि पश्यत यतो व्रतानि पस्पशे । इन्द्रस्य युज्यः सखा ॥

विष्णोः कर्म्माणि। पश्यत। यतः। व्रतानि। पस्पशे। इन्द्रस्य। युज्यः। सखा॥४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে সভাসদ্গণ! যেমন (ইন্দ্রস্য) পরমেশ্বরের (য়ুজ্যঃ) সদাচারযুক্ত (সখা) মিত্র (বিষ্ণোঃ) সেই ব্যাপক ঈশ্বরের (কর্মাণি) সংসার নির্মাণ, পালন ও সংহার করা যে সত্যগুণ তাহা দেখিয়া আমি (য়তঃ) যে জ্ঞান দ্বারা (ব্রতানি) নিজের মনে সত্যভাষণাদি নিয়মগুলিকে বাঁধিয়া রাখিয়াছি অর্থাৎ নিয়ম করিতেছি সেইরূপ সেই জ্ঞান দ্বারা তুমিও পরমেশ্বরের উত্তম গুণগুলি (পশ্যত) দৃঢ়তা পূর্বক লক্ষ্য কর যে, যাহাতে রাজ্যাদি কর্মে সত্য ব্যবহারকারী হও ॥ ৪ ॥
Essence
ভাবার্থঃ- পরমেশ্বরের সহিত প্রীতি ও সত্যাচরণ বিনা কোনও মনুষ্য ঈশ্বরের গুণ, কর্ম ও স্বভাব দেখিবার যোগ্য হইতে পারে না, তদ্রূপ না হইয়া রাজ্য কর্ম যথার্থ ন্যায়পূর্বক সেবন করিতে পারে না, সত্য ধর্মাচার হইতে রহিত ব্যক্তিগণ রাজ্য বৃদ্ধি করিতে কখনও সক্ষম হইতে পারে না ॥ ৪ ॥
Subject
অথ সভাধ্যক্ষঃ সভ্যাদীন্ মনুষ্যান্ প্রতি কিং কিমুপদিশেদিত্যাহ ॥ এখন সভাপতি নিজের সভাসদাদিকে কী কী উপদেশ করিবেন, তাহাই পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বিষ্ণোঃ॒ কর্ম্মা॑ণি পশ্যত॒ য়তো॑ ব্র॒তানি॑ পস্প॒শে । ইন্দ্র॑স্য॒ য়ুজ্যঃ॒ সখা॑ ॥ ৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বিষ্ণোঃ কর্ম্মাণীত্যস্য মেধাতিথির্ঋষিঃ । বিষ্ণুর্দেবতা । নিচৃদার্ষী গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥