Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 6 / Mantra 33

37 Mantra
6/33
Devata- सोमो देवता Rishi- मधुच्छन्दा ऋषिः Chhand- भूरिक् आर्षी बृहती, Swara- मध्यमः
Mantra with Swara
यत्ते॑ सोम दि॒वि ज्योति॒र्यत्पृ॑थि॒व्यां यदु॒राव॒न्तरि॑क्षे। तेना॒स्मै यज॑मानायो॒रु रा॒ये कृ॒ध्यधि॑ दा॒त्रे वो॑चः॥३३॥

यत्। ते॒। सो॒म॒। दि॒वि। ज्योतिः॑। यत्। पृ॒थि॒व्याम्। यत्। उ॒रौ। अ॒न्तरि॑क्षे। तेन॑। अ॒स्मै। यज॑मानाय। उ॒रु। रा॒ये। कृ॒धि॒। अधि॑। दात्रे॒। वो॒चः॒ ॥३३॥

Mantra without Swara
यत्ते सोम दिवि ज्योतिर्यत्पृथिव्याँ यदुरावन्तरिक्षे तेनास्मै यजमानायोरु राये कृध्यधि दात्रे वोचः ॥

यत्। ते। सोम। दिवि। ज्योतिः। यत्। पृथिव्याम्। यत्। उरौ। अन्तरिक्षे। तेन। अस्मै। यजमानाय। उरु। राये। कृधि। अधि। दात्रे। वोचः॥३३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (সোম) সমস্ত ঐশ্বর্য্যের নিমিত্ত প্রেরণাকারী সভাপতি । (তে) তোমার (য়ৎ) যাহা (দিবি) সূর্য্যলোকে (পৃথিব্যাম্) পৃথিবীতে এবং (য়ৎ) যাহা (উরৌ) বিস্তৃত (অন্তরিক্ষে) আকাশে (জ্যোতিঃ) জ্যোতিসদৃশ, সেইরূপ রাজকর্ম (তেন) তাহার দ্বারা তুমি (অস্মৈ) এই পরোপকারের অর্থ (য়জমানায়) যজ্ঞ করিয়া যজমানের জন্য (উরু) (কৃধি) অত্যন্ত উপকার কর তথা (রায়ে) ধনবৃদ্ধি হেতু (অধি, বোচঃ) অধিকাধিক রাজ্য-ব্যবস্থা কর ॥ ৩৩ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালংকার আছে । সভাপতি রাজা স্বীয় রাজ্যের উৎকর্ষ দ্বারা সকলকে নিরালস্য করিতে থাকুক যাহাতে তাহারা পুরুষকার সম্পন্ন হইয়া ধনাদি পদার্থকে নিরন্তর বৃদ্ধি করিতে থাকে ॥ ৩৩ ॥
Subject
ঈদৃশঃ সভাপতিঃ প্রজায়ৈ কিং প্রাপয়িতুং শক্নোতীত্যুপদিশ্যতে ॥ এমন সভাপতি প্রজাকে কী লাভ দিতে পারে, ইহা পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়ত্তে॑ সোম দি॒বি জ্যোতি॒র্য়ৎপৃ॑থি॒ব্যাং য়দু॒রাব॒ন্তরি॑ক্ষে । তেনা॒স্মৈ য়জ॑মানায়ো॒রু রা॒য়ে কৃ॒ধ্যধি॑ দা॒ত্রে বো॑চঃ ॥ ৩৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়ত্ত ইত্যস্য মধুচ্ছন্দাঃ ঋষিঃ । সোমো দেবতা । ভুরিগার্ষী বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥