Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 6 / Mantra 32

37 Mantra
6/32
Devata- सभापती राजा देवता Rishi- मधुच्छन्दा ऋषिः Chhand- पंचपदा ज्योतिष्मती जगती, Swara- निषादः
Mantra with Swara
इन्द्रा॑य त्वा॒ वसु॑मते रु॒द्रव॑त॒ऽइन्द्रा॑य त्वादि॒त्यव॑त॒ऽइन्द्रा॑य त्वाभिमाति॒घ्ने। श्ये॒नाय॑ त्वा सोम॒भृते॒ऽग्नये॑ त्वा रायस्पोष॒दे॥३२॥

इन्द्रा॑य। त्वा॒। वसु॑मत॒ इति॒ वसु॑ऽमते। रु॒द्रव॑त॒ इति॑ रु॒द्रऽव॑ते। इन्द्रा॑य। त्वा॒। आ॒दि॒त्यव॑त॒ इत्या॑दित्यऽव॑ते। इन्द्रा॑य। त्वा॒। अ॒भि॒मा॒ति॒घ्न इत्य॑भिमाति॒ऽघ्ने। श्ये॒नाय॑। त्वा॒। सो॒म॒भृत॒ इति॑ सोम॒ऽभृते॑। अ॒ग्नये॑। त्वा॒। रा॒य॒स्पो॒ष॒द इति॑ रायस्पोष॒दे ॥३२॥

Mantra without Swara
इन्द्राय त्वा वसुमते रुद्रवते इन्द्राय त्वादित्यवते इन्द्राय त्वाभिमातिघ्ने । श्येनाय त्वा मोमभृतेग्नये त्वा रायस्पोषदे ॥

इन्द्राय। त्वा। वसुमत इति वसुऽमते। रुद्रवत इति रुद्रऽवते। इन्द्राय। त्वा। आदित्यवत इत्यादित्यऽवते। इन्द्राय। त्वा। अभिमातिघ्न इत्यभिमातिऽघ्ने। श्येनाय। त्वा। सोमभृत इति सोमऽभृते। अग्नये। त्वा। रायस्पोषद इति रायस्पोषदे॥३२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে সভাপতে ! (বসুমতে) যে কর্মে চব্বিশ বর্ষ পর্য্যন্ত ব্রহ্মচর্য্য সেবন করিয়া ভাল-ভাল বিদ্বান্ হয় (রুদ্রবতে) যাহাতে চুয়াল্লিশ বর্ষ পর্য্যন্ত ব্রহ্মচর্য্য সেবন করে সেই (ইন্দ্রায়) পরমৈশ্বর্য্যযুক্ত পুরুষের জন্য (ত্বা) আপনাকে গ্রহণ করি, (আদিত্যবতে) যাহাতে আটচল্লিশ বর্ষ পর্য্যন্ত ব্রহ্মচর্য্য সেবন করিয়া সূর্য্য সদৃশ পরম বিদ্বান্ হইয়া থাকে সেই (ইন্দ্রায়) উত্তম গুণ পাইবার জন্য, (ত্বা) আপনার (অভিমাতিঘ্নে) যে কর্মে বড়-বড় অভিমানী শত্রুগণ মারা যায় সেই (ইন্দ্রায়) পরমোৎকৃষ্ট শত্রুবিদারক কর্ম হেতু, (ত্বা) আপনি (সোমভৃতে) উত্তম ঐশ্বর্য্য ধারণকারী (শ্যেনায়) যুদ্ধাদি কর্মে শ্যেনপক্ষী তুল্য আক্রমণকারী (ত্বা) আপনি (রায়স্পোষদে) ধনের পুষ্টি দেওয়ার জন্য এবং (অগ্নয়ে) বিদ্যুতাদি পদার্থের গুণপ্রকাশ কারী (ত্বা) আপনাকে আমরা স্বীকার করি ॥ ৩২ ॥
Essence
ভাবার্থঃ- যে ইন্দ্র, অগ্নি, যম, সূর্য্য, বরুণ ও ধনাঢ্যের গুণযুক্ত বিদ্বান্দিগের প্রিয় বিদ্যার প্রচারক, সকলকে সুখ প্রদান করে, তাহাকে রাজা স্বীকার করা উচিত ॥ ৩২ ॥
Subject
রাজ্যব্যবহারঃ সভাধীন এব তর্হি কস্মৈ প্রয়োজনায় প্রজাপুরুষৈঃ সভাপতিস্স্বীকার্য়্য ইত্যুপদিশ্যতে ॥ যে রাজ্য ব্যবহার সভারই অধীন তাহলে কীজন্য প্রজাদিগকে সভাপতির স্বীকার করা উচিত, ইহা পরবর্ত্তী মন্ত্রে উপদেশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
ইন্দ্রা॑য় ত্বা॒ বসু॑মতে রু॒দ্রব॑ত॒ऽইন্দ্রা॑য় ত্বাদি॒ত্যব॑ত॒ऽইন্দ্রা॑য় ত্বাভিমাতি॒ঘ্নে । শ্যে॒নায়॑ ত্বা সোম॒ভৃতে॒ऽগ্নয়ে॑ ত্বা রায়স্পোষ॒দে ॥ ৩২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইন্দ্রায় ত্বেত্যস্য মধুচ্ছন্দা ঋষিঃ । সভাপতী রাজা দেবতা । পঞ্চপাজ্জ্যোতিষ্মতী জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥