Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 6 / Mantra 3

37 Mantra
6/3
Devata- विष्णुर्देवता Rishi- दीर्घतमा ऋषिः Chhand- आर्ची उष्णिक्,साम्नी त्रिष्टुप्,स्वराट् प्राजापत्या जगती, Swara- ऋषभ, मध्यमः
Mantra with Swara
या ते॒ धामा॑न्यु॒श्मसि॒ गम॑ध्यै॒ यत्र॒ गावो॒ भूरि॑शृङ्गाःऽअ॒यासः॑। अत्राह॒ तदु॑रुगा॒यस्य॒ विष्णोः॑ प॒र॒मं प॒दमव॑भारि॒ भूरि॑। ब्र॒ह्म॒वनि॑ त्वा क्षत्र॒वनि॑ रायस्पोष॒वनि॒ पर्यू॑हामि। ब्रह्म॑ दृꣳह क्ष॒त्रं दृ॒ꣳहायु॑र्दृꣳह प्र॒जां दृ॑ꣳह॥३॥

या। ते॒। धामा॑नि। उ॒श्मसि॑। गम॑ध्यै। यत्र॑। गावः॑। भूरि॑शृङ्गा॒ इति॒ भूरि॑शृङ्गाः। अ॒यासः॑। अत्र॑। अह॑। तत्। उ॒रु॒गा॒यस्येत्यु॑रुऽगा॒यस्य॑। विष्णोः॑। प॒र॒मम्। प॒दम्। अव॑। भा॒रि॒। भूरि॑। ब्र॒ह्म॒वनीति॑ ब्रह्म॒ऽवनि॑। त्वा॒। क्ष॒त्र॒वनीति॑ क्षत्र॒ऽवनि॑। रा॒य॒स्पो॒ष॒वनीति॑ रायस्पोष॒ऽवनि॑। परि॑। ऊ॒हा॒मि॒। ब्रह्म॑। दृ॒ꣳह॒। क्ष॒त्रम्। दृ॒ꣳह॒। आयुः॑। दृ॒ꣳह॒। प्र॒जामिति॑ प्र॒जाम्। दृ॒ꣳह॒ ॥३॥

Mantra without Swara
या ते धामान्युश्मसि गमध्यै यत्र गावो भूरिशृङ्गा अयासः । अत्राह तदुरुगायस्य विष्णोः परमम्पदमव भारि भूरि । ब्रह्मवनि त्वा क्षत्रवनि रायस्पोषवनि पर्यूहामि । ब्रह्म दृँह क्षत्रन्दृँहायुर्दृँह प्रजान्दृँह ॥

या। ते। धामानि। उश्मसि। गमध्यै। यत्र। गावः। भूरिशृङ्गा इति भूरिशृङ्गाः। अयासः। अत्र। अह। तत्। उरुगायस्येत्युरुऽगायस्य। विष्णोः। परमम्। पदम्। अव। भारि। भूरि। ब्रह्मवनीति ब्रह्मऽवनि। त्वा। क्षत्रवनीति क्षत्रऽवनि। रायस्पोषवनीति रायस्पोषऽवनि। परि। ऊहामि। ब्रह्म। दृꣳह। क्षत्रम्। दृꣳह। आयुः। दृꣳह। प्रजामिति प्रजाम्। दृꣳह॥३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে সভাধ্যক্ষ ! (য়া) যাহাতে (তে) তোমার (ধামানি) ধাম অর্থাৎ যাহাতে প্রাণী সুখ লাভ করে সেই সব স্থানগুলিকে আমরা (গমদ্ধ্যৈ) (উশ্মসি) প্রাপ্ত হওয়ার ইচ্ছা করি, সেই স্থানগুলি কেমন? যেমন সূর্য্যের প্রকাশ সেইরূপ (য়ত্র) যাহাতে (উরুগায়মস্য) স্তুতি করিবার যোগ্য (বিষ্ণোঃ) সর্বব্যাপক পরমেশ্বরের (ভূরিশৃঙ্গাঃ) অত্যন্ত প্রকাশিত (গাবঃ) কিরণগুলি চৈতন্যকলা (অয়াসঃ) বিস্তৃত আছে, (অত্র) (অহ) ইহাদের মধ্যে (তৎ) সেই পরমেশ্বরের (পরমম্) সর্বপ্রকার উত্তম (পদম্) এবং প্রাপ্ত হওয়ার যোগ্য পরমপদ বিদ্বান্গণ (ভূরি) (অব) (ভারি) প্রায়শঃ অবধারণ করিয়াছেন এই কারণে (ত্বা) তোমাকে (ব্রহ্মবনি) পরমেশ্বর বা বেদের বিদ্বান্ (ক্ষত্রবনি) রাজ্য ও বীরের চাওয়া (রায়স্পোষবনি) ধনের পুষ্টির বিভাজনকারী তোমাকে আমি (পয়ূ্র্যহামি) বিবিধ তর্ক দ্বারা বুঝি যে, তুমি (ব্রহ্ম) পরমাত্মা ও বেদকে (দৃংহ) দৃঢ় কর অর্থাৎ স্বীয় চিত্তে স্থির করিয়া অগ্রসর হও (ক্ষত্রম্) রাজ্য ও ধনুর্বেদবেত্তা ক্ষত্রিয়গণকে (দৃংহ) উন্নতি কর (আয়ুঃ) স্বীয় অবস্থাকে (দৃংহ) বৃদ্ধি অর্থাৎ ব্রহ্মচর্য্য ও রাজধর্ম দ্বারা দৃঢ় কর তথা (প্রজাম্) স্বীয় সন্তান অর্থাৎ রক্ষা করিবার যোগ্য প্রজাজনের (দৃংহ) উন্নতি কর ॥ ৩ ॥
Essence
ভাবার্থঃ- সভাধ্যক্ষের রক্ষিত স্থানের কামনা বিনা কোনও পুরুষ সুখী হইতে পারে না, না কেউ সেই পরমেশ্বরের অনাদর করিয়া চক্রবর্ত্তী রাজ্য ভোগ করিবার যোগ্য হয়, না কোনও ব্যক্তি বিজ্ঞান সেনা ও জীবন অর্থাৎ সন্তান ও প্রজার রক্ষা বিনা ভাল উন্নতি করিতে পারে ॥ ৩ ॥
Subject
পুনস্তং কীদৃশ্যং বিদিত্বা বাণিজ্যকর্ম্মং কুর্বাণাঃ জনা আশ্রয়ন্তী দমুপদিশ্যতে ॥ পুনরায় সেই বাণিজ্য কর্ম সম্পন্নকারী মনুষ্য তাহাকে কেমন জানিয়া আশ্রয় করে– এই উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়া তে॒ ধামা॑ন্যু॒শ্মসি॒ গম॑ধ্যৈ॒ য়ত্র॒ গাবো॒ ভূরি॑শৃঙ্গাঃऽঅ॒য়াসঃ॑ । অত্রাহ॒ তদু॑রুগা॒য়স্য॒ বিষ্ণোঃ॑ প॒র॒মং প॒দমব॑ ভারি॒ ভূরি॑ । ব্র॒হ্ম॒বনি॑ ত্বা ক্ষত্র॒বনি॑ রায়স্পোষ॒বনি॒ পর্য়ূ॑হামি । ব্রহ্ম॑ দৃꣳহ ক্ষ॒ত্রং দৃ॒ꣳহায়ু॑দৃর্ꣳহ প্র॒জাং দৃ॑ꣳহ ॥ ৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়া তে ধামানীত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । বিষ্ণুর্দেবতা । আর্চ্যুষ্ণিক্ ছন্দঃ । অত্রাহেত্যস্য ভরিগার্চ্যুষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥ ব্রহ্মবনিত্বেত্যস্য নিচৃৎ প্রাজাপত্যা বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥