Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 6 / Mantra 25

37 Mantra
6/25
Devata- सोमो देवता Rishi- मेधातिथिर्ऋषिः Chhand- आर्षी विराट अनुष्टुप्, Swara- गान्धारः
Mantra with Swara
हृ॒दे त्वा॒ मन॑से त्वा॒ दि॒वे त्वा॒ सूर्या॑य त्वा। ऊ॒र्ध्वमि॒मम॑ध्व॒रं दि॒वि दे॒वेषु॒ होत्रा॑ यच्छ॥२५॥

हृ॒दे। त्वा॒। मन॑से। त्वा॒। दि॒वे। त्वा॒। सूर्य्या॑य। त्वा॒। ऊ॒र्ध्वम्। इ॒मम्। अ॒ध्व॒रम्। दि॒वि। दे॒वेषु॑। होत्राः॑। य॒च्छ॒ ॥२५॥

Mantra without Swara
हृदे त्वा मनसे त्वा दिवे त्वा सूर्याय त्वा । ऊर्ध्वमिममध्वरन्दिवि देवेषु होत्रा यच्छ ॥

हृदे। त्वा। मनसे। त्वा। दिवे। त्वा। सूर्य्याय। त्वा। ऊर्ध्वम्। इमम्। अध्वरम्। दिवि। देवेषु। होत्राः। यच्छ॥२५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে ব্রহ্মচারিণী কন্যা ! যেমন আমরা সকল (দেবেষু) স্বীয় সুখ প্রদাতা পতিদিগের নিকট থাকি এবং (হোত্রাঃ) অগ্নিহোত্রাদি কর্মের অনুষ্ঠান করিয়া থাকি সেইরূপ তুমি হইও এবং যেমন আমরা (হৃদে) সৌহার্দ্র সুখ হেতু (ত্বা) তোমাকে অথবা (মনসে) ভাল মন্দ বিচার করিবার জন্য (ত্বা) তোমাকে অথবা (দিবে) সকল সুখের প্রকাশ করিবার জন্য (ত্বা) তোমাকে অথবা (সূর্য়্যায়) সূর্য্য সদৃশ গুণ হেতু (ত্বা) তোমাকে শিক্ষা প্রদান করি সেইরূপ তুমিও (দিবি) সমস্ত সুখের প্রকাশ করিবার নিমিত্ত (ইমম্) এই (অধ্বরম্) নিরন্তর সুখ দান কারী গৃহাশ্রমরূপী যজ্ঞের (উর্ধ্বম) উন্নতি (য়চ্ছ) প্রদান করিতে থাক ॥ ২৫ ॥
Essence
ভাবার্থঃ- যেমন স্বীয় পতিদিগের সেবা করিয়া তাহার সমীপে নিবাসকারিণী পতিব্রতা গুরুপত্নী অগ্নিহোত্রাদি কর্মে স্থির বুদ্ধি রাখে, সেইরূপ বিবাহানন্তর ব্রহ্মচারিণী কন্যা এবং ব্রহ্মচারীদিগকে পরস্পর ব্যবহার করা উচিত ॥ ২৫ ॥
Subject
পুনস্তাঃ কিং কিমুপদিশেয়ুরিত্যাহ ॥ পুনরায় তাহারা কী কী উপদেশ করিবে, ইহা পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
হৃ॒দে ত্বা॒ মন॑সে ত্বা॒ দি॒বে ত্বা॒ সূর্য়া॑য় ত্বা । ঊ॒র্ধ্বমি॒মম॑ধ্ব॒রং দি॒বি দে॒বেষু॒ হোত্রা॑ য়চ্ছ ॥ ২৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
হৃদে ত্বেত্যস্য মেধাতিথির্ঋষিঃ । সোমো দেবতা । বিরাডার্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥