Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 6 / Mantra 23

37 Mantra
6/23
Devata- अब्यज्ञसूर्या देवताः Rishi- दीर्घतमा ऋषिः Chhand- निचृत् आर्षी अनुष्टुप्, Swara- गान्धारः
Mantra with Swara
ह॒विष्म॑तीरि॒माऽआपो॑ ह॒विष्माँ॒२ऽआवि॑वासति। ह॒विष्मा॑न् दे॒वोऽअ॑ध्व॒रो ह॒विष्माँ॑२ऽअस्तु॒ सूर्यः॑॥२३॥

ह॒विष्म॑तीः। इ॒माः। आपः॑। ह॒विष्मा॑न्। आ। वि॒वा॒स॒ति॒। ह॒विष्मा॑न्। दे॒वः। अ॒ध्व॒रः। ह॒विष्मा॑न्। अ॒स्तु॒। सूर्यः॑ ॥२३॥

Mantra without Swara
हविष्मतीरिमा आपो हविष्माँ आ विवासति । हविष्मान्देवो अध्वरो हविष्माँ अस्तु सूर्यः ॥

हविष्मतीः। इमाः। आपः। हविष्मान्। आ। विवासति। हविष्मान्। देवः। अध्वरः। हविष्मान्। अस्तु। सूर्यः॥२३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিদ্বান্গণ ! তোমরা সেই সব কর্ম করিতে থাক যাহার দ্বারা (ইমাঃ) এই সব (আপঃ) জল (হবিষ্মতীঃ) ভাল ভাল দান ও আদান ক্রিয়া শুদ্ধি ও সুখপ্রদ হউক অর্থাৎ যাহার দ্বারা নানা প্রকারের উপকার দেওয়া নেওয়া যায়, (হবিষ্মান্) পবন উপকার অনুপকারকে (আ) ভাল প্রকারে (বিবাসতি) প্রাপ্ত হয়, (দেবঃ) সুখ দায়ক (অধ্বরঃ) যজ্ঞ ও (হবিষ্মান্) পরমান্দপ্রদ (সূর্য়্যাঃ) তথা সূর্য্যলোক ও (হবিষ্মান্) সুগন্ধাদিযুক্ত হইয়া সুখদায়ক (অস্তু) হউক ॥ ২৩ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালংকার আছে । যে বায়ুর, জলসংযোগ দ্বারা অনেক সুখ সিদ্ধি করা হইয়া থাকে, যাহার দ্বারা দেশ-দেশান্তরে যাইলে উত্তম বস্তুসকলের পৌঁছানো হইয়া থাকে সেই অগ্নি জল ইত্যাদি পদার্থ দ্বারা উক্ত কর্মকে বিবিধ ক্রিয়াসকলে পরিণত চতুর পুরুষই করিতে পারে এবং যাহা নানা প্রকারে শিল্পাদি বহু ক্রিয়াকে প্রকাশ করে সেই যজ্ঞ বর্ষাদি উত্তম উত্তম ভাবে সুখকারক হইয়া থাকে ॥ ২৩ ॥
Subject
পুনরন্যোন্যং মিলিত্বা রাজপ্রজে কেন কিং কিং কুর্য়াতামিত্যাহ ॥ পুনরায় পরস্পর মিলিত হইয়া রাজা ও প্রজা কাহার দ্বারা কী কী করিবে, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
হ॒বিষ্ম॑তীরি॒মাऽআপো॑ হ॒বিষ্মাঁ॒২ऽআবি॑বাসতি । হ॒বিষ্মা॑ন্ দে॒বোऽঅ॑ধ্ব॒রো হ॒বিষ্মাঁ॑২ऽঅস্তু॒ সূর্য়ঃ॑ ॥ ২৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
হবিষ্মতীরিত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । অব্যজ্ঞসূর্য়া দেবতাঃ । নিচৃদার্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥