Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 6 / Mantra 22

37 Mantra
6/22
Devata- वरुणो देवता Rishi- दीर्घतमा ऋषिः Chhand- ब्राह्मी स्वराट् उष्णिक्,निचृत् अनुष्टुप्, Swara- ऋषभः, षड्जः
Mantra with Swara
मापो मौष॑धीर्हिꣳसी॒र्धाम्नो॑ धाम्नो राजँ॒स्ततो॑ वरुण नो मुञ्च। यदा॒हुर॒घ्न्याऽइति॒ वरु॒णेति॒ शपा॑महे॒ ततो॑ वरुण नो मुञ्च। सु॒मि॒त्रि॒या न॒ऽआप॒ऽओष॑धयः सन्तु दुर्मित्रि॒यास्तस्मै॑ सन्तु॒ योऽस्मान् द्वेष्टि॒ यं च॑ व॒यं द्वि॒ष्मः॥२२॥

मा। अ॒पः। मा। ओष॑धीः। हि॒ꣳसीः॒। धाम्नो॑धाम्न॒ इति॑ धाम्नः॑ऽधाम्नः। रा॒ज॒न्। ततः॑। व॒रु॒ण। नः॒। मु॒ञ्च॒। यत्। आ॒हुः॒। अ॒घ्न्याः। इति॑। वरु॑ण। इति॑। शपा॑महे। ततः॑। व॒रु॒ण॒। नः॒। मु॒ञ्च॒। सु॒मि॒त्रि॒या इति॑ सु॑ऽमि॒त्रि॒याः। नः॒। आपः॑। ओष॑धयः। स॒न्तु॒। दु॒र्मि॒त्रि॒या इति॑ दुःऽमित्रि॒याः। तस्मै॑। स॒न्तु॒। यः। अस्मान्। द्वेष्टि॑। यम्। च॒। व॒यम्। द्वि॒ष्मः ॥२२॥

Mantra without Swara
मापो मौषधीर्हिँसीः धाम्नोधाम्नो राजँस्ततो वरुण नो मुञ्च । यदाहुरघ्न्याऽइति वरुणेति शपामहे ततो वरुण नो मुञ्च । सुमित्रिया नऽआप ओषधयः सन्तु दुर्मित्रियासस्तस्मै सन्तु योस्मान्द्वेष्टि यञ्च वयन्द्विष्मः ॥

मा। अपः। मा। ओषधीः। हिꣳसीः। धाम्नोधाम्न इति धाम्नःऽधाम्नः। राजन्। ततः। वरुण। नः। मुञ्च। यत्। आहुः। अघ्न्याः। इति। वरुण। इति। शपामहे। ततः। वरुण। नः। मुञ्च। सुमित्रिया इति सुऽमित्रियाः। नः। आपः। ओषधयः। सन्तु। दुर्मित्रिया इति दुःऽमित्रियाः। तस्मै। सन्तु। यः। अस्मान्। द्वेष्टि। यम्। च। वयम्। द्विष्मः॥२२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (রাজন্) সভাপতি ! আপনি নিজের প্রত্যেক স্থানে (আপঃ) জল ও (ওষধীঃ) অন্ন পান পদার্থ তথা যবাদি বনজ পদার্থকে (মা) না (হিংসী) নষ্ট কর অর্থাৎ প্রত্যেক স্থানে আমাদেরকে চাহিদামত পদার্থ মিলিতে থাকুক । না কেবল এই কর কিন্তু (ততঃ) সেই (ধাম্নঃ ধাম্নঃ) স্থান স্থান হইতে (নঃ) আমাদিগকে (মা) না (মঞ্চ) ত্যাগ করিও । হে (বরুণ) ন্যায়কারী সভাপতি ! কৃত ন্যায়ে (অঘ্ন্যাঃ) নহন্তব্য গবাদি পশুগুলির শপথ (ইতি) আছে এইভাবে যাহা আপনি বলেন এবং আমরাও (শপামহে) শপথ করি আপনিও সেই প্রতিজ্ঞাকে ত্যাগ করিবেন না এবং আমরাও ত্যাগ করিব না । হে বরুণ । আপনার রাজ্যে (নঃ) আমাদিগকে (আপঃ) জল ও ওষধিসকল (সুমিত্রিয়াঃ) শ্রেষ্ঠমিত্রের তুল্য (সন্তু) হউক তথা (য়ঃ) যাহারা (অস্মান্) আমাদিগের প্রতি (দ্বেষ্টি) বৈরতা রাখে (চ) এবং (বয়ম্) আমরা (য়ম্) যাহার সহিত (দ্বিষ্মঃ) বৈরভাবরাখি (তস্মৈ) তাহার জন্য সেই সব ওষধিসকল (দুর্মিত্রিয়াঃ) দুঃখদায়ক শত্রুতুল্য (সন্তু) হউক ॥ ২২ ॥
Essence
ভাবার্থঃ- রাজা ও রাজাদিগের কর্মচারীগণ অনীতিপূর্বক প্রজাগণের ধন লইবেন না কিন্তু রাজ্য পালন হেতু রাজপুরুষ প্রতিজ্ঞা করিবে যে, আমরা অন্যায় করিব না অর্থাৎ আমরা সর্বদাই তোমাদিগের রক্ষা এবং ডাকাইত ও লম্পট, মিথ্যাবাদী, কুমার্গী, অন্যায়ী ও কুকর্মিদেরকে নিরন্তর দন্ড প্রদান করিব ॥ ২২ ॥
Subject
অথ বাণিজ্যার্থং রাজপ্রবন্ধমাহ ॥ এখন বণিজ ব্যাপার করিবার জন্য রাজ্য প্রবন্ধ বিষয়ে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
মাপো মৌষ॑ধীর্হিꣳসী॒র্ধাম্নো॑ধাম্নো রাজঁ॒স্ততো॑ বরুণ নো মুঞ্চ । য়দা॒হুর॒ঘ্ন্যাऽইতি॒ বরু॒ণেতি॒ শপা॑মহে॒ ততো॑ বরুণ নো মুঞ্চ । সু॒মি॒ত্রি॒য়া ন॒ऽআপ॒ऽওষ॑ধয়ঃ সন্তু দুর্মিত্রি॒য়াস্তস্মৈ॑ সন্তু॒ য়ো᳕ऽস্মান্ দ্বেষ্টি॒ য়ং চ॑ ব॒য়ং দ্বি॒ষ্মঃ ॥ ২২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
মাপ ইত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । বরুণো দেবতা । স্বরাড্ব্রাহ্ম্যুষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ । সুমিত্রিয়া ন ইত্যস্য বিরাট্ ত্রিপাদ্ গায়ত্রী ছন্দঃ । ষড্জ স্বরঃ ॥