Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 6 / Mantra 20

37 Mantra
6/20
Devata- त्वष्टा देवता Rishi- दीर्घतमा ऋषिः Chhand- ब्राह्मी त्रिष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
ऐ॒न्द्रः प्रा॒णोऽअङ्गे॑ऽअङ्गे॒ निदी॑ध्यदै॒न्द्रऽउ॑दा॒नोऽअङ्गे॑ऽअङ्गे॒ निधी॑तः। देव॑ त्वष्ट॒र्भूरि॑ ते॒ सꣳस॑मेतु॒ सल॑क्ष्मा॒ यद्विषु॑रूपं॒ भवा॑ति। दे॒व॒त्रा यन्त॒म॑वसे॒ सखा॒योऽनु॑ त्वा मा॒ता पि॒तरो॑ मदन्तु॥२०॥

ऐ॒न्द्रः। प्रा॒णः। अङ्गे॑ऽअङ्ग॒ इत्यङ्गे॑ऽअङ्गे। नि। दी॒ध्य॒त्। ऐ॒न्द्रः। उ॒दा॒न इत्यु॑त्ऽआ॒नः। अङ्गे॑ऽअङ्ग॒ इत्यङ्गे॑ऽअङ्गे। निधी॑त॒ इति॒ निऽधीतः। देव॑। त्व॒ष्ट॒। भूरि॑। ते॒। सꣳस॒मिति॒ सम्ऽस॑म्। ए॒तु॒। सल॒क्ष्मेति॒ सऽल॑क्ष्म। यत्। विषु॑रूप॒मिति॒ वि॒षु॑ऽरूपम्। भवा॑ति। दे॒व॒त्रेति॑ देव॒ऽत्रा। यन्त॑म्। अव॑से। सखा॑यः। अनु॑। त्वा॒। मा॒ता॒। पि॒तरः॑। म॒द॒न्तु॒ ॥२०॥

Mantra without Swara
ऐन्द्रः प्राणोऽअङ्गेअङ्गे निदीध्यदैन्द्रऽउदानोऽअङ्गेअङ्गे निधीतः । देव त्वष्टर्भूरि ते सँसमेतु सलक्ष्मा यद्विषुरूपम्भवाति । देवत्रा यन्तमवसे सखायोनु त्वा माता पितरो मदन्तु ॥

ऐन्द्रः। प्राणः। अङ्गेऽअङ्ग इत्यङ्गेऽअङ्गे। नि। दीध्यत्। ऐन्द्रः। उदान इत्युत्ऽआनः। अङ्गेऽअङ्ग इत्यङ्गेऽअङ्गे। निधीत इति निऽधीतः। देव। त्वष्ट। भूरि। ते। सꣳसमिति सम्ऽसम्। एतु। सलक्ष्मेति सऽलक्ष्म। यत्। विषुरूपमिति विषुऽरूपम्। भवाति। देवत्रेति देवऽत्रा। यन्तम्। अवसे। सखायः। अनु। त्वा। माता। पितरः। मदन्तु॥२०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (ত্বষ্টঃ) শত্রুবলবিদারক (দেব) দিব্যবিদ্যা সম্পন্ন সেনাপতি ! আপনি (অবসে) রক্ষাদি হেতু (অঙ্গে অঙ্গে) যেমন অঙ্গ অঙ্গে (ঐন্দ্রঃ) ইন্দ্র অর্থাৎ জীব যাহার দেবতা, সে সকল শরীরে স্থিত হওয়া প্রাণবায়ু সকল বায়ুগণকে তিরস্কার করিয়া আপনিই প্রকাশিত হন সেইরূপ আপনি সংগ্রামে সব শত্রুদেরকে তিরস্কার করিয়া (নিদীধ্যৎ) প্রকাশিত হউন অথবা (অঙ্গে অঙ্গে) যেমন অঙ্গে অঙ্গে (উদানঃ) অন্নাদি পদার্থ কে ঊর্দ্ধে লইয়া যায় যে উদান বায়ু প্রবৃত্ত, সেইরূপ নিজ বিভব দ্বারা সকল বীরকে উন্নতি প্রদান করিয়া সংগ্রামে (নিধীতঃ) নিরন্তর স্থাপিত করিবার সমান প্রকাশিত হউন, (য়ৎ) যাহা (তে) আপনার (বিষুরূপম্) বিবিধ রূপ (সলক্ষ্ম) পরস্পর যুদ্ধের লক্ষণ (ভবাতি) হয় উহা (সংগ্রামে) সংগ্রামে (ভূরি) বিস্তারপূর্বক (সংসম্) (এতু) প্রবৃত্ত হয় । হে সেনাধ্যক্ষ ! তোমার রক্ষা হেতু সকল শূরবীর পুরুষ (সখায়ঃ) মিত্র হইয়া ব্যবহার করুক (মাতা) মাতা (পিতরঃ) পিতা, কাকা, জৈষ্ঠতাত, ভৃত্য ও শুভচিন্তক দেবতাগণ অর্থাৎ বিদ্বান্, ধর্মযুক্ত যুদ্ধ ও ব্যবহারকে (য়ন্তম্) প্রাপ্ত হইয়া (ত্বা) তোমার (অনুমদন্তু) অনুমোদন করুক ॥ ২০ ॥
Essence
ভাবার্থঃ- সেনাপতি সব প্রাণিদিগকে মিত্রবৎ ব্যবহারকারী যেমন প্রত্যেক অঙ্গে প্রাণ ও উদান প্রবর্ত্তমান, সেইরূপ সংগ্রামে বিচরণকারী সেনা ও প্রজাপুরুষদিগকে হর্ষিত করিয়া শত্রুদের উপর জয়লাভ করুন ॥ ২০ ॥
Subject
পুনস্তত্রান্যোন্যং কথং বর্ত্তেরন্নিত্যুপদিশ্যতে ॥ পুনরায় সংগ্রামে বীরপুরুষ পরস্পর কী ভাবে ব্যবহার করিবে, এই উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
ঐ॒ন্দ্রঃ প্রা॒ণোऽঅঙ্গে॑ऽঅঙ্গে॒ নি দী॑ধ্যদৈ॒ন্দ্রऽউ॑দা॒নোऽঅঙ্গে॑ऽঅঙ্গে॒ নিধী॑তঃ । দেব॑ ত্বষ্ট॒র্ভূরি॑ তে॒ সꣳস॑মেতু॒ সল॑ক্ষ্মা॒ য়দ্বিষু॑রূপং॒ ভবা॑তি । দে॒ব॒ত্রা য়ন্ত॒মব॑সে॒ সখা॒য়োऽনু॑ ত্বা মা॒তা পি॒তরো॑ মদন্তু ॥ ২০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ঐন্দ্রঃ প্রাণ ইত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । ত্বষ্টা দেবতা । ব্রাহ্মী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥