Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 6 / Mantra 16

37 Mantra
6/16
Devata- द्यावापृथिव्यौ देवते Rishi- मेधातिथिर्ऋषिः Chhand- निचृत् आर्षी त्रिष्टुप्,ब्राह्मी उष्णिक्, Swara- ऋषभः
Mantra with Swara
रक्ष॑सां भागोऽसि॒ निर॑स्त॒ꣳ रक्ष॑ऽइ॒दम॒हꣳ रक्षो॒ऽभिति॑ष्ठामी॒दम॒हꣳ रक्षोऽव॑बाधऽइ॒दम॒हꣳ रक्षो॑ऽध॒मं तमो॑ नयामि। घृ॒तेन॑ द्यावापृथिवी॒ प्रोर्णु॑वाथां॒ वायो॒ वे स्तो॒काना॑म॒ग्निराज्य॑स्य वेतु॒ स्वाहा॒ स्वाहा॑कृतेऽऊ॒र्ध्वन॑भसं मारु॒तं ग॑च्छतम्॥१६॥

रक्षसा॒म्। भा॑गः॒। अ॒सि॒। निर॑स्त॒मिति॒ निःऽअ॑स्तम्। रक्षः॑ इ॒दम्। अ॒हम्। रक्षः॑। अ॒भि। ति॒ष्ठा॒मि॒। इ॒दम्। अ॒हम्। रक्षः॑। अव॑बा॒धे॒। इ॒दम्। अ॒हम्। रक्षः॑। अ॒ध॒मम्। तमः॑। न॒या॒मि॒। घृ॒तेन॑। द्या॒वा॒पृ॒थि॒वी॒ इति॑ द्यावापृथिवी। प्र। ऊ॒र्णु॒वा॒था॒म्। वायो॒ऽइति॒ वायो॑। वेः। स्तो॒काना॑म्। अ॒ग्निः। आज्य॑स्य। वे॒तु॒। स्वाहा॑। स्वाहा॑कृत॒ऽइति॒ स्वाहा॑ऽकृते। ऊ॒र्ध्वन॑भस॒मित्यू॒र्ध्वन॑भसम्। मा॒रु॒तम्। ग॒च्छ॒त॒म् ॥१६॥

Mantra without Swara
रक्षसाम्भागो सि निरस्तँ रक्षः इदमहँ रक्षो भि तिष्ठामीदमहँ रक्षो व बाधऽइदमहँ रक्षो धमन्तमो नयामि । घृतेन द्यावापृथिवी प्रोर्णुवाथाँ वायो वे स्तोकानामग्निराज्यस्य वेतु स्वाहा स्वाहाकृते ऊर्ध्वनभसम्मारुतङ्गच्छतम् ॥

रक्षसाम्। भागः। असि। निरस्तमिति निःऽअस्तम्। रक्षः इदम्। अहम्। रक्षः। अभि। तिष्ठामि। इदम्। अहम्। रक्षः। अवबाधे। इदम्। अहम्। रक्षः। अधमम्। तमः। नयामि। घृतेन। द्यावापृथिवी इति द्यावापृथिवी। प्र। ऊर्णुवाथाम्। वायोऽइति वायो। वेः। स्तोकानाम्। अग्निः। आज्यस्य। वेतु। स्वाहा। स्वाहाकृतऽइति स्वाहाऽकृते। ऊर्ध्वनभसमित्यूर्ध्वनभसम्। मारुतम्। गच्छतम्॥१६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে দুষ্টকর্ম কারী ব্যক্তিগণ ! তোমরা (রক্ষসাম্) দুষ্টদিগের অর্থাৎ পরার্থ নাশ করিয়া স্বীয় অভীষ্ট পূর্ত্তিকারী দিগের (ভাগঃ) ভাগ (অসি) হও, এই কারণে রাক্ষস স্বভাবযুক্ত তোমরা (নিরস্তম্) বাহির হইয়া যাও, (অহম্) আমি (ইদম্) এমন (রক্ষঃ) স্বার্থ সাধকদিগকে (অভিতিষ্ঠামি) তিরস্কার করিবার জন্য সম্মুখ হইতেছি এবং কেবল সম্মুখই নয় কিন্তু (অহম্) আমি (ইদম্) এবম্বিধ দুষ্টগণকে (অববাধে) অত্যন্ত তিরস্কার সহ তাড়না করি যাহাতে তাহারা সম্মুখীন না হয় এবং (অহম্) আমি (ইদম্) এইরকম (রক্ষঃ) দুষ্টগণকে (অধমম্) দুঃসহ দুঃখ (নয়ামি) পৌঁছাইয়া থাকি । এখন শ্রেষ্ঠ গুণগ্রাহী শিষ্যের জন্য উপদেশ দেওয়া হইতেছে । হে বায়ো ! গুণগ্রাহক সৎ অসৎ ব্যবহারের বিবেচনাকারী তোমরা (স্তোকানাম্) সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যবহারগুলিকে (বেঃ) জান এবং তোমাদের যজ্ঞশোধিত জল দ্বারা (দ্যাবাপৃথিবী) সূর্য্য ও ভূমি (প্রোর্ণুবাথাম্) সম্যক্ প্রকার আচ্ছাদিত হউক, (অগ্নিঃ) সমস্ত বিদ্যাযুক্ত বিদ্বান্ তোমার ঘৃতাদি পদার্থ দ্বারা কৃত (স্বাহা) ভাল হোমকে (বেতু) জানুক তথা (স্বাহাকৃতে) হবন কৃত স্নেহদ্রব্য প্রাপ্ত পূর্বোক্ত যে সূর্য্য ও ভূমি সেগুলি (ঊর্দ্ধ্বনভসম্) তোমাদের যজ্ঞ দ্বারা পরিশোধিত জলকে উর্দ্ধে লইয়া যাইবার (মরুতম্) পবনকে (গচ্ছতম্) প্রাপ্ত হউক ॥ ১৬ ॥
Essence
ভাবার্থঃ- বুদ্ধিমান শ্রেষ্ঠ ও অনিষ্টের মধ্যে বিবেচনাকারী বিদ্বান্গণ স্বীয় শিষ্যদিগের মধ্যে যথাযোগ্য শিক্ষা বিধান করেন । যজ্ঞকর্ম দ্বারা জল ও পবনের শুদ্ধি, তাহার শুদ্ধি দ্বারা বর্ষা এবং তাহা দ্বারা সকল প্রাণিদিগের সুখ উৎপন্ন হয় ॥ ১৬ ॥
Subject
অথ শিষ্যবর্গেষু য়থায়োগ্যোপদেশকরণমাহ ॥ এই শিষ্যবর্গের মধ্য হইতে প্রতি শিষ্যকে যথাযোগ্য উপদেশ করা পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
রক্ষ॑সাং ভা॒গো᳖ऽসি॒ নির॑স্ত॒ꣳ রক্ষ॑ऽই॒দম॒হꣳ রক্ষো॒ऽভি তি॑ষ্ঠামী॒দম॒হꣳ রক্ষোऽব॑বাধऽই॒দম॒হꣳ রক্ষো॑ऽধ॒মং তমো॑ নয়ামি । ঘৃ॒তেন॑ দ্যাবাপৃথিবী॒ প্রোর্ণু॑বাথাং॒ বায়ো॒ বে স্তো॒কানা॑ম॒গ্নিরাজ্য॑স্য বেতু॒ স্বাহা॒ স্বাহা॑কৃতেऽঊ॒র্ধ্বন॑ভসং মারু॒তং গ॑চ্ছতম্ ॥ ১৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
রক্ষসাং ভাগ ইত্যস্য মেধাতিথির্ঋষিঃ । দ্যাবাপৃথিব্যৌ দেবতে । উভয়োর্ভাগয়োঃ ব্রাহ্ম্যুষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥