Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 6 / Mantra 14

37 Mantra
6/14
Devata- विद्वांसो देवता Rishi- मेधातिथिर्ऋषिः Chhand- भूरिक् आर्षी जगती, Swara- निषादः
Mantra with Swara
वाचं॑ ते शुन्धामि प्रा॒णं ते॑ शुन्धामि॒ चक्षुस्॑ते शुन्धामि॒ श्रोत्रं॑ ते शुन्धामि॒ नाभिं॑ ते शुन्धामि॒ मेढ्रं॑ ते शुन्धामि पा॒युं ते॑ शुन्धामि च॒रित्राँ॑स्ते शुन्धामि॥१४॥

वाच॑म्। ते॒। शु॒न्धा॒मि॒। प्रा॒णम्। ते॒। शु॒न्धा॒मि॒। चक्षुः॑। ते॒। शु॒न्धा॒मि॒। श्रोत्र॑म्। ते॒। शु॒न्धा॒मि॒। नाभि॑म्। ते॒। शु॒न्धा॒मि॒। मेढ्र॑म्। ते॒। शु॒न्धा॒मि॒। पा॒युम्। ते॒। शु॒न्धा॒मि॒। च॒रित्रा॑न्। ते॒। शु॒न्धा॒मि॒ ॥१४॥

Mantra without Swara
वाचन्ते शुन्धामि प्राणन्ते शुन्धामि चक्षुस्ते शुन्धामि श्रोत्रन्ते शुन्धामि नाभिन्ते शुन्धामि मेढ्र्रन्ते शुन्धामि पायुन्ते शुन्धामि चरित्राँस्ते शुन्धामि ॥

वाचम्। ते। शुन्धामि। प्राणम्। ते। शुन्धामि। चक्षुः। ते। शुन्धामि। श्रोत्रम्। ते। शुन्धामि। नाभिम्। ते। शुन्धामि। मेढ्रम्। ते। शुन्धामि। पायुम्। ते। शुन्धामि। चरित्रान्। ते। शुन्धामि॥१४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে শিষ্য ! আমি বিবিধ শিক্ষা দ্বারা (তে) তোমার (বাচম্) যদ্দ্বারা বলা হয় সেই বাণীকে (শুন্ধামি) শুদ্ধ অর্থাৎ সদ্ধর্মানুকূল করি, (তে) তোমার (চক্ষুঃ) যদ্দ্বারা দেখে সেই নেত্রকে (শুন্ধামি) শুদ্ধ করি, (তে) তোমার (নাভিম্) যদ্দ্বারা নাড়ি ইত্যাদি বাঁধা হয় সেই নাভিকে (শুন্ধামি) পবিত্র করি, (তে) তোমার (মেঢ্রম্) যদ্দ্বারা মূত্রোৎসর্গাদি করা হয় সেই লিঙ্গকে (শুন্ধামি) পবিত্র করি, (তে) তোমার (পায়ুম্) যদ্দ্বারা রক্ষা করা হয় সেই গুহ্যেন্দ্রিয়কে (শুন্ধামি) পবিত্র করি, (চরিত্রান্) সমস্ত ব্যবহারকে (শুন্ধামি) পবিত্র শুদ্ধ অর্থাৎ ধর্মানুকূল করি তথা গুরুপত্নী পক্ষেও সর্বত্র করিঽ সেই পরিকল্পনা করা উচিত ॥ ১৪ ॥
Essence
ভাবার্থঃ- গুরু ও গুরুপত্নিদের উচিত যে, বেদ ও উপবেদ তথা বেদাঙ্গ ও উপাঙ্গের শিক্ষা দ্বারা দেহ, ইন্দ্রিয়, অন্তকরণ ও মনের শুদ্ধি, শরীরের পুষ্টি তথা প্রাণের সন্তুষ্টি দিয়া সমস্ত কুমার ও কুমারীদিগকে ভাল ভাল গুণে প্রবৃত্ত করাক ॥ ১৪ ॥
Subject
অথ কথং তা গুরুপত্ন্যো গুরবশ্চ য়থায়োগ্যশিক্ষয়া স্বস্বান্তেবাসিনঃ সদ্গুণেষু প্রকাশয়ন্তীত্যুপদিশ্যতে ॥ এখন সেই সব গুরুপত্নী ও গুরুজন যথাযোগ্য শিক্ষা দ্বারা নিজ নিজ বিদ্যার্থীগণকে ভাল ভাল গুণে কীভাবে প্রকাশিত করে, ইহা পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বাচং॑ তে শুন্ধামি প্রা॒ণং তে॑ শুন্ধামি॒ চক্ষু॑স্তে শুন্ধামি॒ শ্রোত্রং॑ তে শুন্ধামি॒ নাভিং॑ তে শুন্ধামি॒ মেঢ্রং॑ তে শুন্ধামি পা॒য়ুং তে॑ শুন্ধামি চ॒রিত্রাঁ॑স্তে শুন্ধামি ॥ ১৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বাচং ত ইত্যস্য মেধাতিথির্ঋষিঃ । বিদ্বাংসো দেবতাঃ । ভুরিগার্ষী জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥