Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 6 / Mantra 13

37 Mantra
6/13
Devata- आपो देवताः Rishi- मेधातिथिर्ऋषिः Chhand- निचृत् आर्षी अनुष्टुप्, Swara- गान्धारः
Mantra with Swara
देवी॑रापः शु॒द्धा वो॑ढ्व॒ꣳ सुप॑रिविष्टा दे॒वषु॒ सुप॑रिविष्टा व॒यं प॑रि॒वे॒ष्टारो॑ भूयास्म॥१३॥

देवीः॑। आ॒पः॒। शु॒द्धाः। वो॒ढ्व॒म्। सुप॑रिविष्टा॒ इति॑ सुऽप॑रिविष्टाः॒। दे॒वेषु॑। सुप॑रिविष्टा॒ इति॒ सुऽप॑रिविष्टाः॒। व॒यम्। प॒रि॒वे॒ष्टार॒ इति॑ परिऽवे॒ष्टारः॑। भू॒या॒स्म॒ ॥१३॥

Mantra without Swara
देवीरापः शुद्धा वोढ्वँ सुपरिविष्टा देवेषु सुपरिविष्टा वयम्परिवेष्टारो भूयास्म ॥

देवीः। आपः। शुद्धाः। वोढ्वम्। सुपरिविष्टा इति सुऽपरिविष्टाः। देवेषु। सुपरिविष्टा इति सुऽपरिविष्टाः। वयम्। परिवेष्टार इति परिऽवेष्टारः। भूयास्म॥१३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে কুমারীগণ ! তোমরা যেমন (আপঃ) শ্রেষ্ঠগুণে রমণকারিণী (শুদ্ধাঃ) সৎকমাঽর্নুষ্ঠান দ্বারা পবিত্র (দেবীঃ) বিদ্যা প্রকাশবতী বিদুষী স্ত্রীগণ (দেবেষু) শ্রেষ্ঠ বিদ্বান্ পতিদিগের নিমিত্ত (সুপরিবিষ্টাঃ) এবং তাহাদের সেবা করিতে সম্মুখ প্রবৃত্ত হইয়া নিজ সমান পতিদিগকে (বোঢ্বম্) প্রাপ্ত হও এবং সেই বিদ্বান্ পতিগণ সেই সব স্ত্রীদিগকে প্রাপ্ত হয় সেইরূপ তোমরা হও এবং আমরাও (পরিবেষ্টা) সেই কর্মের যোগ্যতা (ভূয়াস্ম) প্রাপ্ত হই ॥ ১৩ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন বিদুষী অর্থাৎ বিদ্বান্দিগের স্ত্রী পাতিব্রত ধর্মে তৎপর থাকে সেইরূপ ব্রহ্মচারিণী কন্যাও তাহাদের গুণ ও স্বভাব যুক্ত হউক এবং ব্রহ্মচারীও গুরুজনদের শিক্ষা দ্বারা স্ত্রী ও পুরুষাদির রক্ষা করিতে তৎপর হউক ॥ ১৩ ॥
Subject
অথ বটুভির্ব্রহ্মচারিণীভিশ্চ গুরুপত্ন্যঃ কথং সম্মাননীয়া ইত্যুপদিশ্যতে ॥ এখন ব্রহ্মচারী বালক ও ব্রহ্মচারিণী কন্যাদিগকে গুরুপত্নীদিগের কেমন মান করা উচিত, ইহা পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
দেবী॑রাপঃ শু॒দ্ধা বো॑ঢ্ব॒ꣳ সুপ॑রিবিষ্টা দে॒বষু॒ সুপ॑রিবিষ্টা ব॒য়ং প॑রি॒বে॒ষ্টারো॑ ভূয়াস্ম ॥ ১৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
দেবীরাপ ইত্যস্য মেধাতিথির্ঋষিঃ । আপো দেবতাঃ । নিচৃদার্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥