Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 6 / Mantra 11

37 Mantra
6/11
Devata- वातो देवता Rishi- मेधातिथिर्ऋषिः Chhand- स्वराट् प्राजापत्या बृहती,भूरिक् आर्षी उष्णिक्,निचृत् गायत्री, Swara- ऋषभः
Mantra with Swara
घृ॒तेना॒क्तौ प॒शूँस्त्रा॑येथा॒ रेव॑ति॒ यज॑माने प्रि॒यं धाऽआवि॑श। उ॒रोर॒न्तरि॑क्षात् स॒जूर्दे॒वेन॒ वाते॑ना॒स्य ह॒विष॒स्त्मना॑ यज॒ सम॑स्य त॒न्वा भव। वर्षो॒ वर्षी॑यसि य॒ज्ञे य॒ज्ञप॑तिं धाः॒ स्वाहा॑ दे॒वेभ्यो॑ दे॒वेभ्यः॒ स्वाहा॑॥११॥

घृ॒तेन॑। अ॒क्तौ। प॒शून्। त्रा॒ये॒था॒म्। रेव॑ति। यज॑माने। प्रि॒यम्। धाः॒। आ। वि॒श॒। उ॒रोः। अ॒न्तरि॑क्षात्। स॒जूरिति॑ स॒ऽजूः। दे॒वेन॑। वाते॑न। अ॒स्य। ह॒विषः॑। त्मना॑। य॒ज॒। सम्। अ॒स्य॒। त॒न्वा᳖। भ॒व॒। वर्षो॒ऽइति॒ वर्षो॒। वर्षीय॑सि। य॒ज्ञे। य॒ज्ञप॑ति॒मिति॑ य॒ज्ञऽप॑तिम्। धाः॒। स्वाहा॑। दे॒वेभ्यः॑। दे॒वेभ्यः॑। स्वाहा॑ ॥११॥

Mantra without Swara
घृतेनाक्तौ पशूँस्त्रायेथाँ रेवति यजमाने प्रियन्धाऽआविश । उरोरन्तरिक्षात्सजूर्देवेन वातेनास्य हविषस्त्मना यज समस्य तन्वा भव । वर्षा वर्षीयसि यज्ञे यज्ञप्तिन्धाः स्वाहा देवेभ्यो देवेभ्यः स्वाहा ॥

घृतेन। अक्तौ। पशून्। त्रायेथाम्। रेवति। यजमाने। प्रियम्। धाः। आ। विश। उरोः। अन्तरिक्षात्। सजूरिति सऽजूः। देवेन। वातेन। अस्य। हविषः। त्मना। यज। सम्। अस्य। तन्वा। भव। वर्षोऽइति वर्षो। वर्षीयसि। यज्ञे। यज्ञपतिमिति यज्ञऽपतिम्। धाः। स्वाहा। देवेभ्यः। देवेभ्यः। स्वाहा॥११॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (ঘৃতেন, অক্তৌ) ঘৃত প্রসক্ত অর্থাৎ ঘৃতকামী ও যজ্ঞ কারীগণ! তোমরা (পশূন্) গবাদি পশুদিগকে (ত্রায়েথাম্) পালন কর, তোমরা এক এক জন (দেবেন) সর্বগত (বাতেন) পবনের সঙ্গে (সজূঃ) সমান প্রীতি করিয়া সমান (উরোঃ) বিস্তৃত (অন্তরিক্ষাৎ) অন্তরিক্ষ হইতে উৎপন্ন (প্রিয়ম্) প্রিয় সুখকে (রেবতি) ভাল ঐশ্বর্য্যযুক্ত (য়জমানে) যজ্ঞকারী ধনী পুরুষে (ধাঃ) স্থাপন কর তথা (আবিশ) তাহার অভিপ্রায় প্রাপ্ত হও এবং (অস্য) ইহার (হবিষঃ) হোমের যোগ্য পদার্থকে (ত্মনা) স্বয়ংই নিষ্পাদিতের সমান (য়জ) অগ্নিতে হোম কর অর্থাৎ যজ্ঞের কোন ক্রিয়ার বিরুদ্ধ ভাব রাখিও না এবং (অস্য) ইহার (তন্বা) শরীর সহ (সম) (ভব) একীভাব রাখিও কিন্তু বিরোধ পূর্বক দ্বিধা আচরণ করিও না । হে (বর্ষো) যজ্ঞকর্ম দ্বারা সকল সুখ উপস্থিতকারীগণ ! (দেবেভ্যঃ) (স্বাহা) (দেবেভ্য) (স্বাহা) সৎকর্মের অনুষ্ঠান দ্বারা প্রকাশিত ধর্মিষ্ঠ জ্ঞানী পুরুষ যাহারা যজ্ঞ দেখিবার ইচ্ছা করিয়া বার বার যজ্ঞে আগমন করেন । সেই সব বিদ্বান্ দিগের জন্য ভাল সৎকারকারিণী বাণী উচ্চারণ করতঃ যজ্ঞপতিকে (বর্ষীয়সি) সকল সুখ বরিষণ কারী যজ্ঞে (ধাঃ) নিযুক্ত কর ॥ ১১ ॥
Essence
ভাবার্থঃ- যজ্ঞ হেতু ঘৃতাদি পদার্থকামী মনুষ্যগণকে গবাদি পশু রাখা উচিত এবং ঘৃতাদি ভাল ভাল পদার্থ দ্বারা অগ্নিহোত্র হইতে লইয়া উত্তম উত্তম যজ্ঞ দ্বারা জলও পবনের শুদ্ধি করিয়া সকল প্রাণিদিগকে সুখ উৎপন্ন করা উচিত ॥ ১১ ॥
Subject
অথ য়জ্ঞকত্তৃর্কারয়িত্রোঃ কর্ত্তব্যমুপদিশ্যতে ॥ এখন যজ্ঞ কারয়িতাদিগের কর্ত্তব্য কর্মের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ঘৃ॒তেনা॒ক্তৌ প॒শূঁস্ত্রা॑য়েথা॒ᳬं রেব॑তি॒ য়জ॑মানে প্রি॒য়ং ধাऽআ বি॑শ । উ॒রোর॒ন্তরি॑ক্ষাৎ স॒জূর্দে॒বেন॒ বাতে॑না॒স্য হ॒বিষ॒স্ৎমনা॑ য়জ॒ সম॑স্য ত॒ন্বা᳖ ভব । বর্ষো॒ বর্ষী॑য়সি য়॒জ্ঞে য়॒জ্ঞপ॑তিং ধাঃ॒ স্বাহা॑ দে॒বেভ্যো॑ দে॒বেভ্যঃ॒ স্বাহা॑ ॥ ১১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ঘৃতেনাক্তাবিত্যস্য মেধাতিথির্ঋষিঃ । বাতো দেবতা । ভুরিগার্চ্যুষ্ণিক্ ছন্দঃ । উরোরিত্যস্য ভুরিগার্ষ্যুষ্ণিক্ ছন্দঃ । বর্ষো ইত্যস্য স্বরাডার্ষ্যুষ্ণিক্ ছন্দঃ । সর্বত্র ঋষভঃ স্বরঃ ॥