Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 6 / Mantra 1

37 Mantra
6/1
Devata- सविता देवता Rishi- आगस्त्य ऋषिः Chhand- निचृत् पङ्क्ति,आसुरी उष्णिक्,भूरिक् आर्षी उष्णिक्, Swara- धैवतः, ऋषभः
Mantra with Swara
दे॒वस्य॑ त्वा सवि॒तुः प्र॑स॒वेऽश्विनो॑र्बा॒हुभ्यां॑ पू॒ष्णो हस्ता॑भ्याम्। आद॑दे॒ नार्य॑सी॒दम॒हꣳ रक्ष॑सां ग्रीवाऽअपि॑कृन्तामि। यवो॑ऽसि य॒वया॒स्मद् द्वेषो॑ य॒वयारा॑तीर्दि॒वे त्वा॒ऽन्तरि॑क्षाय त्वा पृथि॒व्यै त्वा॒ शुन्ध॑न्ताँल्लो॒काः पि॑तृ॒षद॑नाः पितृ॒षद॑नमसि॥१॥

दे॒वस्य॑। त्वा॒। स॒वि॒तुः। प्र॒स॒व इति॑ प्रऽस॒वे। अ॒श्विनोः॑। बा॒हुभ्या॒मिति॑ बा॒हुऽभ्याम्। पू॒ष्णः। हस्ता॑भ्याम्। आ। द॒दे॒। नारि॑। अ॒सि॒। इदम्। अ॒हम्। रक्ष॑साम्। ग्री॒वाः। अपि॑। कृ॒न्ता॒मि॒। यवः॑। अ॒सि॒। य॒वय॑। अ॒स्मत्। द्वेषः॑। य॒वय॑। अरा॑तीः। दि॒वे। त्वा॒। अ॒न्तरि॑क्षाय। त्वा॒। पृ॒थि॒व्यै। त्वा॒। शुन्ध॑न्ताम्। लो॒काः। पि॒तृ॒षद॑नाः। पि॒तृ॒सद॑ना॒ इति॑ पितृ॒ऽसद॑नाः। पि॒तृ॒षद॑नम्। पि॒तृ॒ष॑दन॒मिति॑ पि॒तृ॒ऽसद॑नम्। अ॒सि॒ ॥१॥

Mantra without Swara
देवस्य त्वा सवितुः प्रसवेश्विनोर्बाहुभ्याम्पूष्णो हस्ताभ्याम् । आददे नार्यसीदमहँ रक्षसाङ्ग्रीवाऽअपि कृन्तामि । यवोसि यवयास्मद्द्वेषो यवयारातीर्दिवे त्वान्तरिक्षाय त्वा पृथिव्यै त्वा शुन्धन्ताँलोकाः पितृषदनाः पितृषदनमसि ॥

देवस्य। त्वा। सवितुः। प्रसव इति प्रऽसवे। अश्विनोः। बाहुभ्यामिति बाहुऽभ्याम्। पूष्णः। हस्ताभ्याम्। आ। ददे। नारि। असि। इदम्। अहम्। रक्षसाम्। ग्रीवाः। अपि। कृन्तामि। यवः। असि। यवय। अस्मत्। द्वेषः। यवय। अरातीः। दिवे। त्वा। अन्तरिक्षाय। त्वा। पृथिव्यै। त्वा। शुन्धन्ताम्। लोकाः। पितृषदनाः। पितृसदना इति पितृऽसदनाः। पितृषदनम्। पितृषदनमिति पितृऽसदनम्। असि॥१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে সভাধ্যক্ষ ! যেমন (পিতৃষদনাঃ) পিতরদিগের মধ্যে থাকা বিদ্বান্গণ (দেবস্য) প্রকাশময় ও (সবিতুঃ) সকল বিশ্ব উৎপন্নকারী জগদীশ্বরের (প্রসবে) উৎপন্নকৃত সংসারে (অশ্বিনোঃ) প্রাণ ও অপানের (বাহুভ্যাম্) বল ও উত্তম বীর্য্য দ্বারা তথা (পূষ্ণঃ) পুষ্টির নিমিত্ত যে প্রাণ তাহার (হস্তাভ্যাম্) ধারণ ও আকর্ষণ দ্বারা (ত্বা) তোমাকে গ্রহণ করেন, সেইরূপ আমি (আদদে) গ্রহণ করিতেছি যেমন আমি (রক্ষসাম্) দুষ্ট কর্মকারী জীবদিগের (গ্রীবাঃ) গলা (কৃন্তামি) কর্ত্তন করি সেইরূপ (ত্বম্) তুমি (অপি) ও কর্ত্তন কর । হে সভাধ্যক্ষ । যে কারণে তুমি (য়বঃ) সংযোগ বিভাগকারী (অসি) হও এই কারণে (অস্মৎ) আমা হইতে (দ্বেষঃ) দ্বেষ অর্থাৎ অপ্রীতিকারী শত্রুদিগকে (য়বয়) পৃথক কর এবং (অরাতীঃ) যাহারা আমার নিরন্তর শত্রু তাহাদিগকে (য়বয়) পৃথক কর । যেমন আমি ন্যায়-ব্যবহার পূর্বক রক্ষা করিবার যোগ্য ব্যক্তি (দিবে) বিদ্যাদি গুণের প্রকাশ করিবার জন্য (ত্বাম্) ন্যায় প্রকাশকারী তোমাকে (অন্তরিক্ষায়) আভ্যন্তর ব্যবহারে রক্ষা করিবার জন্য (ত্বাম্) তোমা সদৃশ সত্যানুষ্ঠান করিবার অবকাশ প্রদানকারীকে তথা (পৃথিব্যৈ) ভূমির রাজ্য হেতু (ত্বা) তোমা সদৃশ রাজ্য বিস্তারকারীকে পবিত্র করি সেইরূপ ইহারাও (ত্বা) তোমাকে (শুন্ধন্তাম্) পবিত্র করুক যেমন তুমি (পিতৃষদনম্) বিদ্বান্দিগের গৃহের সমান (অসি) আছো, পিতা সদৃশ সকল প্রজার পালন কর । হে সভাপতির স্ত্রী । তুমিও এইরূপ করিতে থাক ॥ ১ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যে বিদ্যায় অতিবিচক্ষণ পুরুষ ঈশ্বরের সৃষ্টিতে নিজের ও অপরের দুষ্টতা ত্যাগ করাইয়া রাজ্য সেবন করেন তাঁহারা সুখসংযুক্ত হয়েন ॥ ১ ॥
Subject
॥ ও৩ম্ ॥ অথ ষষ্ঠাধ্যায়ারম্ভঃও৩ম্ বিশ্বা॑নি দেব সবিতর্দুরি॒তানি॒ পরা॑ সুব । য়দ্ভ॒দ্রং তন্ন॒ऽআ সু॑ব ॥ য়জুঃ৩০.৩ ॥ অথ রাজ্যাভিষেকায় সুশিক্ষিতং সভাধ্যক্ষং বিদ্বাংসং প্রত্যাচার্য়্যাদয়ঃ কিং কিমুপদিশেয়ুরিত্যুপদিশ্যতে ॥ এখন পঞ্চম অধ্যায়ের পশ্চাৎ ষষ্ঠাধ্যায়ের আরম্ভ । ইহার প্রথম মন্ত্রে রাজ্যাভিষেকের জন্য ভাল শিক্ষাযুক্ত সভাধ্যক্ষ বিদ্বান্কে আচার্য্যাদি বিদ্বান্গণ কী কী উপদেশ করিবেন এই উপদেশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
দে॒বস্য॑ ত্বা সবি॒তুঃ প্র॑স॒বে᳕ऽশ্বিনো॑র্বা॒হুভ্যাং॑ পূ॒ষ্ণো হস্তা॑ভ্যাম্ । আ দ॑দে॒ নার্য়॑সী॒দম॒হꣳ রক্ষ॑সাং গ্রী॒বাऽঅপি॑ কৃন্তামি । য়বো॑ऽসি য়॒বয়া॒স্মদ্ দ্বেষো॑ য়॒বয়ারা॑তীর্দি॒বে ত্বা॒ऽন্তরি॑ক্ষায় ত্বা পৃথি॒ব্যৈ ত্বা॒ শুন্ধ॑ন্তাঁল্লো॒কাঃ পি॑তৃ॒ষদ॑নাঃ পিতৃ॒ষদ॑নমসি ॥ ১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অথ দেবস্য ত্বেত্যস্যাগস্ত্য ঋষিঃ । সবিতা দেবতা । নিচৃৎ পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ । য়বোऽসীত্যস্যাসুরী উষ্ণিক্ , দিবেত্যস্য চ ভুরিগার্ষ্যুষ্ণিক্ ছন্দসী । ঋষভঃ স্বরঃ ॥