Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 5 / Mantra 7

43 Mantra
5/7
Devata- सोमो देवता Rishi- गोतम ऋषिः Chhand- आर्षी बृहती,आर्षी जगती Swara- मध्यमः, निषाद
Mantra with Swara
अ॒ꣳशुर॑ꣳशुष्टे देव सो॒माप्या॑यता॒मिन्द्रा॑यैकधन॒विदे॑। आ तुभ्य॒मिन्द्रः॒ प्याय॑ता॒मा त्वमिन्द्रा॑य प्यायस्व। आप्या॑यया॒स्मान्त्सखी॑न्त्स॒न्न्या मे॒धया॑ स्व॒स्ति ते॑ देव सोम सु॒त्याम॑शीय। एष्टा॒ रायः॒ प्रेषे भगा॑यऽऋ॒तमृ॑तवा॒दिभ्यो॒ नमो॒ द्यावा॑पृथि॒वीभ्या॑म्॥७॥

अ॒ꣳशुर॑ꣳशु॒रित्य॒ꣳशुःऽअ॑ꣳशुः। ते॒। दे॒व॒। सो॒म॒। आ। प्या॒य॒ता॒म्। इन्द्रा॑य। ए॒क॒ध॒न॒विद॒ऽइत्ये॑कधन॒ऽविदे॑। आ। तुभ्य॑म्। इन्द्रः॑। प्याय॑ताम्। आ। त्वम्। इन्द्रा॑य। प्या॒य॒स्व॒। आ। प्या॒य॒य॒। अ॒स्मान्। सखी॑न्। स॒न्न्या। मे॒धया॑। स्व॒स्ति। ते॒। दे॒व॒। सो॒म॒। सु॒त्याम्। अ॒शी॒य॒। एष्टा॒ इत्याऽइ॑ष्टाः। रायः॑। प्र। इ॒षे। भगा॑य। ऋ॒तम्। ऋ॒त॒वादिभ्य॒ इत्यृ॑तवा॒दिऽभ्यः॑। नमः॑। द्यावा॑पृथि॒वीभ्या॑म् ॥७॥

Mantra without Swara
अँशुरँशुष्टे देव सोमाप्यायतामिन्द्रायैकधनविदे । आ तुभ्यमिन्द्रः प्यायतामा त्वमिन्द्राय प्यायस्व । आप्याययास्मान्त्सखीन्त्सन्या मेधया स्वस्ति ते देव सोम सुत्यामशीय । एष्टा रायः प्रेषे भगायऽऋतमृतवादिभ्यो नमो द्यावापृथिवीभ्याम् ॥

अꣳशुरꣳशुरित्यꣳशुःऽअꣳशुः। ते। देव। सोम। आ। प्यायताम्। इन्द्राय। एकधनविदऽइत्येकधनऽविदे। आ। तुभ्यम्। इन्द्रः। प्यायताम्। आ। त्वम्। इन्द्राय। प्यायस्व। आ। प्यायय। अस्मान्। सखीन्। सन्न्या। मेधया। स्वस्ति। ते। देव। सोम। सुत्याम्। अशीय। एष्टा इत्याऽइष्टाः। रायः। प्र। इषे। भगाय। ऋतम्। ऋतवादिभ्य इत्यृतवादिऽभ्यः। नमः। द्यावापृथिवीभ्याम्॥७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (সোম) পদার্থবিদ্যা জ্ঞাতা অথবা (দেব) দিব্যগুণসম্পন্ন জগদীশ্বর! বিদ্বন্! বিদ্যুদ্বা যদ্দ্বারা (বৈ) আপনি বা এই বিদ্যুতের সামর্থ্য (অংশুরংশু) অবয়ব অবয়ব অঙ্গ অঙ্গকে (আপ্যায়তাম্) রক্ষা দ্বারা বৃদ্ধি করুন অথবা বৃদ্ধি করে (ইন্দ্রঃ) আপনি বা বিদ্যুৎ (একধনবিদে) অর্থাৎ ধর্মবিজ্ঞান দ্বারা ধন প্রাপ্ত হইবার (ইন্দ্রায়) পরমেশ্বর্য্যযুক্ত আমার জন্য (আপ্যায়তাম্) বৃদ্ধি করুন বা বৃদ্ধি করে, (আপ্যায়স্ব) বৃদ্ধিযুক্ত করুন বা করে । সেই আপনি বিদ্যুতাদি পদার্থের সম্যক্ অর্থের প্রাপ্তিকে (সন্ন্যা) প্রাপ্তি করাইবার (মেধয়া) প্রজ্ঞা দ্বারা (অস্মান্) আমাদের (সখীন্) সকলের মিত্রগণকে (আপ্যায়স্ব) বৃদ্ধি করুন বা বৃদ্ধি করে যদ্দ্বারা (স্বস্তি) সুখ সর্বদা বৃদ্ধি পাইতে থাকে । (সোম) হে পদার্থ-বিদ্যার জ্ঞাতা ঈশ্বর বা বিদ্বান্ আপনার শিক্ষা অথবা বিদ্যুৎ বিদ্যা দ্বারা যুক্ত হইয়া আমি (সুত্যাম্) উত্তম উত্তম উৎপন্নকারিণী ক্রিয়ায় কুশল হইয়া (ইষে) সিদ্ধির ইচ্ছা বা অন্নাদি (ভগায়) ঐশ্বর্য্য হেতু (এষ্টাঃ) অভীষ্ট সুখ প্রাপ্ত করাইবার (রায়ঃ) ধনসমূহ (অশীয়) প্রাপ্ত হই এবং (ঋতবাদিভ্যঃ) সত্যবাদী বিদ্বান্দিগকে এই ধন প্রদান করিয়া সত্যবিদ্যা এবং (দ্যাবাপৃথিবীভ্যাম্) প্রকাশ বা ভূমি হইতে (ঋতম্) অন্ন প্রাপ্ত হই ॥ ৭ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে শ্লেষালঙ্কার আছে । মনুষ্যদিগের উচিত যে, পরমেশ্বরের উপাসনা, বিদ্বানের সেবা এবং বিদ্যুৎ বিদ্যার প্রচার করিয়া শরীর ও আত্মাকে পুষ্টকারী ঔষধি ও অনেক প্রকার ধনের গ্রহণ করিয়া চিকিৎসা শাস্ত্রানুযায়ী সকল আনন্দ ভোগ করুক ॥ ৭ ॥
Subject
পুনস্তে কীদৃশৌ বিদ্বাংশ্চেত্যুপদিশ্যতে ॥ পুনরায় সেই ঈশ্বর বিদ্যুৎ ও বিদ্বান্ কেমন, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অ॒ꣳশুর॑ꣳশুষ্টে দেব সো॒মাऽऽপ্যা॑য়তা॒মিন্দ্রা॑য়ৈকধন॒বিদে॑ । আ তুভ্য॒মিন্দ্রঃ॒ প্যায়॑তা॒মা ত্বমিন্দ্রা॑য় প্যায়স্ব । আ প্যা॑য়য়া॒স্মান্ৎসখী॑ন্ৎস॒ন্ন্যা মে॒ধয়া॑ স্ব॒স্তি তে॑ দেব সোম সু॒ত্যাম॑শীয় । এষ্টা॒ রায়ঃ॒ প্রেষে ভগা॑য়ऽঋ॒তমৃ॑তবা॒দিভ্যো॒ নমো॒ দ্যাবা॑পৃথি॒বীভ্যা॑ম্ ॥ ৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অꣳশুরিত্যস্য গোতম ঋষিঃ । সোমো দেবতা । আদ্যস্যার্ষী বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ । আপ্যায়েত্যন্তস্যার্ষী জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥