Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 5 / Mantra 43

43 Mantra
5/43
Devata- यज्ञो देवता Rishi- आगस्त्य ऋषिः Chhand- ब्राह्मी त्रिष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
द्यां मा ले॑खीर॒न्तरि॑क्षं॒ मा हि॑ꣳसीः पृथि॒व्या सम्भव॑। अ॒यꣳहि त्वा॒ स्वधि॑ति॒स्तेति॑जानः प्रणि॒नाय॑ मह॒ते सौभ॑गाय। अत॒स्त्वं दे॑व वनस्पते श॒तव॑ल्शो॒ वि॒रो॑ह स॒हस्र॑वल्शा॒ वि व॒यꣳ रु॑हेम॥४३॥

द्याम्। मा। ले॒खीः॒। अ॒न्तरि॑क्षम्। मा। हि॒ꣳसीः॒। पृ॒थि॒व्या। सम्। भ॒व॒। अयम्। हि। त्वा॒। स्वधि॑ति॒रिति॒ स्वऽधि॑तिः। तेति॑जानः। प्र॒णि॒नाय॑ प्र॒ति॒नायेति॑ प्रऽनि॒नाय॑। म॒ह॒ते। सौभ॑गाय। अतः॑। त्वम्। दे॒व॒। व॒न॒स्प॒ते॒। श॒तवल्श॒ इति॑ श॒तऽव॑ल्शः। वि। रो॒ह॒। स॒हस्र॑वल्शा॒ इति॑ स॒हस्र॑ऽवल्शाः। वि। व॒यम्। रु॒हे॒म॒ ॥४३॥

Mantra without Swara
द्याम्मा लेखीरन्तरिक्षम्मा हिँसीः पृथिव्या सम्भव । अयँ हि त्वा स्वधितिस्तेतिजानः प्रणिनाय महते सौभगाय । अतस्त्वन्देव वनस्पते शतवल्शो विरोह सहस्रवल्शा वि वयँ रुहेम ॥

द्याम्। मा। लेखीः। अन्तरिक्षम्। मा। हिꣳसीः। पृथिव्या। सम्। भव। अयम्। हि। त्वा। स्वधितिरिति स्वऽधितिः। तेतिजानः। प्रणिनाय प्रतिनायेति प्रऽनिनाय। महते। सौभगाय। अतः। त्वम्। देव। वनस्पते। शतवल्श इति शतऽवल्शः। वि। रोह। सहस्रवल्शा इति सहस्रऽवल्शाः। वि। वयम्। रुहेम॥४३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে বিদ্বন্! যেমন আমি সূর্য্যের সম্মুখীন হইয়া (দ্যাম্) তাহার প্রকাশ দৃষ্টিগোচর করি না সেইরূপ তুমিও তাহাকে (মা) লেখীঃ) দৃষ্টিগোচর করিও না । যেমন আমি (অন্তরিক্ষম্) অন্তরিক্ষকে হিংসা করি না সেইরূপ তুমিও তাহাকে (মা) হিংসীঃ) নষ্ট করিও না । যেমন আমি (পৃথিব্যা) পৃথিবী সহ হইয়া থাকি সেইরূপ তুমিও তৎসহ (সম) (ভব) হও (হি) যে কারণে (তেতিজানঃ) অত্যন্ত ধারাল (স্বধিতিঃ) বজ্র শত্রুদিগের বিনাশ করিয়া ঐশ্বর্য্য প্রদান করে (অতঃ) এই কারণে (অয়ম্) ইহা (ত্বা) তোমাকে (মহতে) অত্যন্ত শ্রেষ্ঠ (সৌভগায়) সৌভাগ্য হেতু সম্পন্ন করুক, আরও পদার্থ যেমন ঐশ্বর্য্যকে (প্রেনিনায়) প্রাপ্ত করে সেইরূপ তুমি ঐশ্বর্য্য উপস্থিত কর । হে (দেব) আনন্দযুক্ত (বনস্পতে) বনরক্ষক বিদ্বান্! যেমন (শতবল্লঃ) শত-শত অঙ্কুরযুক্ত বৃক্ষ ফলোৎপাদন করে সেইরূপ তুমিও এই উক্ত প্রশংসনীয় সৌভাগ্য দ্বারা (বি) (রোহ) ভাল প্রকার ফলোৎপাদন কর এবং যেমন (সহস্রবল্লঃ) সহস্র অঙ্কুরযুক্ত বৃক্ষ ফলোৎপাদন করে আমরাও উক্ত সৌভাগ্য বলে ফলে ও পুষ্পে শোভায়মান হই ॥ ৪৩ ॥
Essence
ভাবার্থঃ–এখানে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । এই সংসারে কোন মনুষ্যকে বিদ্যাপ্রকাশের অভ্যাস, নিজস্ব স্বতন্ত্রতা এবং সর্ব প্রকারে নিজ কর্মের উন্নতি ত্যাগ করা উচিত নহে ॥ ৪৩ ॥ এই অধ্যায়ে যজ্ঞের অনুষ্ঠান, যজ্ঞের স্বরূপের সম্পাদন, বিদ্বান্ ও পরমাত্মার প্রার্থনা, বিদ্যা ও বিদ্বানের ব্যাপ্তির নিরূপণ, অগ্নি আদি পদার্থসকল দ্বারা যজ্ঞের সিদ্ধি, সকল বিদ্যার নিমিত্ত বাণীর ব্যাখ্যান, পঠন-পাঠন, যজ্ঞের বিবরণ, যোগাভ্যাসের লক্ষণ, সৃষ্টির উৎপত্তি, ঈশ্বর ও সূর্য্যের কর্ম বর্ণন, প্রাণ ও অপানের ক্রিয়ার নিরূপণ, সকলের নিয়মনকারী পরেমশ্বরের ব্যাপ্তি সম্পর্কে বলা, যজ্ঞের অনুষ্ঠান, সৃষ্টি হইতে উপকার লওয়া, সূর্য্য ও সভাধ্যক্ষের গুণগুলির বর্ণন, যজ্ঞের অনুষ্ঠানের শিক্ষা প্রদান, সবিতা ও সভাধ্যক্ষের কর্মের উপদেশ, যজ্ঞ দ্বারা সিদ্ধি, ঈশ্বর ও সভাধ্যক্ষ দ্বারা কার্য্যসিদ্ধি তথা তাহার স্বরূপ ও কর্মের বর্ণন, ঈশ্বর ও বিদ্বান্দিগের আচরণ এবং তাহাদের লক্ষণ, শূরবীরদের গুণ-বর্ণন, ঈশ্বর ও বিদ্বানের গুণ-বর্ণন, ঈশ্বরের উপাসনাকারীদের গুণ-প্রকাশ, সর্ব প্রকার বন্ধন হইতে মুক্তি, পরস্পর চর্চা, দুষ্টদিগের হইতে মুক্তি পাইবার উপায়, এই সমস্ত অর্থগুলি বর্ণন করায় পঞ্চমাধ্যায়ে কথিত অর্থের সঙ্গতি চতুর্থাধ্যায়ের অর্থ দ্বারা জানিতে হইবে । ইতি শ্রীমৎপরিব্রাজকাচার্য়্যেণ শ্রীয়ুত মহাবিদুষাং বিরজানন্দ সরস্বতীস্বামিনাংশিষ্যেণ দয়ানন্দসরস্বতী স্বামিনা বিরচিতে সংস্কৃতার্য়্যভাষাভ্যাং বিভূষিতেসুপ্রমানয়ুক্তে য়জুর্বেদভাষ্যে পঞ্চমোऽধ্যায়ঃ পূর্ত্তিমগাৎ ॥
Subject
মনুষ্যৈর্য়জ্ঞার্থা বিদ্যা সর্বদা সংসেবনীয়েত্যুপদিশ্যতে ॥ মনুষ্যদিগের উচিত যে, যজ্ঞ সিদ্ধকারিণী যে বিদ্যা তাহার নিত্য সেবন করিবে এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
দ্যাং মা লে॑খীর॒ন্তরি॑ক্ষং॒ মা হি॑ꣳসীঃ পৃথি॒ব্যা সং ভব॑ অ॒য়ꣳহি ত্বা॒ স্বধি॑তি॒স্তেতি॑জানঃ প্রণি॒নায়॑ মহ॒তে সৌভ॑গায় । অত॒স্ত্বং দে॑ব বনস্পতে শ॒তব॑ল্শো॒ বি রো॑হ স॒হস্র॑বল্শা॒ বি ব॒য়ꣳ রু॑হেম ॥ ৪৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
দ্যাং মা লেখীরিত্যস্যাগস্ত্য ঋষিঃ । য়জ্ঞো দেবতা । ব্রাহ্মী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥