Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 5 / Mantra 42

43 Mantra
5/42
Devata- अग्निर्देवता Rishi- आगस्त्य ऋषिः Chhand- भूरिक् अत्यष्टि, Swara- धैवतः
Mantra with Swara
अत्य॒न्याँ२ऽअगां॒ नान्याँ२ऽउपा॑गाम॒र्वाक् त्वा॒ परे॒भ्योऽवि॑दं प॒रोऽव॑रेभ्यः। तं त्वा॑ जुषामहे देव वनस्पते देवय॒ज्यायै॑ दे॒वास्त्वा॑ देवय॒ज्यायै॑ जुषन्तां॒ विष्ण॑वे त्वा। ओष॑धे॒ त्राय॑स्व॒ स्वधि॑ते॒ मैन॑ꣳ हिꣳसीः॥४२॥

अति॑। अ॒न्यान्। अगा॑म्। उप॑। अ॒गा॒म्। अ॒र्वाक्। त्वा॒। परे॑भ्यः। अवि॑दम्। प॒रः॒। अव॑रेभ्यः। तम्। त्वा॒। जु॒षा॒म॒हे॒। दे॒व॒। व॒न॒स्प॒ते॒। दे॒व॒य॒ज्याया॒ इति॑ देवऽय॒ज्यायै॑। दे॒वाः। त्वा॒। दे॒व॒य॒ज्याया इति देवऽय॒ज्यायै॑। जु॒ष॒न्ता॒म्। विष्ण॑वे। त्वा॒। ओष॑धे। त्रा॑यस्व। स्वधि॑ते। मा। ए॒न॒म्। हि॒ꣳसीः॒ ॥४२॥

Mantra without Swara
अत्यन्याँ अगान्नान्याँ उपागामर्वाक्त्वा परेभ्योविदम्परो वरेभ्यः । तन्त्वा जुषामहे देव वनस्पतेदेवयज्यायै देवास्त्वा देवयज्यायै जुषन्ताँ विष्णवे त्वा । ओषधे त्रायस्व स्वधिते मैनँ हिँसीः ॥

अति। अन्यान्। अगाम्। उप। अगाम्। अर्वाक्। त्वा। परेभ्यः। अविदम्। परः। अवरेभ्यः। तम्। त्वा। जुषामहे। देव। वनस्पते। देवयज्याया इति देवऽयज्यायै। देवाः। त्वा। देवयज्याया इति देवऽयज्यायै। जुषन्ताम्। विष्णवे। त्वा। ओषधे। त्रायस्व। स्वधिते। मा। एनम्। हिꣳसीः॥४२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (বনস্পতে) বনরক্ষাকারী (দেব) বিদ্বান্গণ! যেমন তোমরা (অন্যান্) বিদ্বান্দের বিরোধী মূর্খ ব্যাক্তি দিগকে ত্যাগ করিয়া (অন্যান্) মূর্খদের বিরোধী বিদ্বান্দের সমীপে গমন কর সেইরূপ আমিও বিদ্বান্দের বিরোধী ব্যক্তিগণকে ত্যাগ করিয়া (উপ) সমীপ (অগাম) যাই । তুমি (পরভ্যৈঃ) উত্তম হইতে (পরঃ) উত্তম এবং (অবরেভ্যঃ) অবর হইতে (অর্বাক্) অবর (তম্) (ত্বাম্) তাহাদিগকে আমি (অবিদম্) প্রাপ্ত হই । যেমন (দেবাঃ) বিদ্বান্গণ (দেবয়জ্যায়ৈ) উত্তম গুণ প্রদান করিবার জন্য (ত্বা) তোমাকে কামনা করে সেইরূপ আমরাও (ত্বা) তোমাকে (জুষামহে) কামনা করি এবং আমরা (দেবয়জ্যায়ৈ) ভাল-ভাল গুণের সংগতির জন্য (ত্বা) তোমাকে কামনা করি সেইরূপ ইহারা আরও কামনা করুক । যেমন ওষধিসমূহ (বিষ্ণবে) যজ্ঞ হেতু সিদ্ধ হইয়া সকলের রক্ষা করে সেইরূপ হে রোগ বিনাশক এবং (স্বধিতে) দুঃখনাশক বিদ্বান্গণ! আমরা (ত্বা) তোমাকে যজ্ঞের জন্য কামনা করি । শ্রেষ্ঠ বিদ্বান্গণ! যেমন আমি এই যজ্ঞের বিনাশ করিতে ইচ্ছুক নই সেইরূপ তুমিও (এনম্) এই যজ্ঞকে (মা) না (হিংসীঃ) নষ্ট করিও ॥ ৪২ ॥
Essence
ভাবার্থঃ–এখানে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । মনুষ্যদিগের উচিত যে, নীচ ব্যবহার ও নীচ পুরুষদিগকে ত্যাগ করিয়া ভাল-ভাল ব্যবহার তথা উত্তম বিদ্বান্দের নিত্য কামনা করিবে এবং উত্তম হইতে উত্তম তথা নূ্যন হইতে ন্যুন শিক্ষা গ্রহণ করিবে । যজ্ঞ ও যজ্ঞের পদার্থের তিরস্কার কখনও করিবে না তথা সকলের উচিত একে অপরের সহিত সুখে কালযাপন করুক ॥ ৪২ ॥
Subject
মনুষ্যৈঃ পূর্বোক্তেভ্যো বিরুদ্ধা মনুষ্যা ন সেবনীয়া ইত্যুপদিশ্যতে ॥ মনুষ্যদিগকে উক্ত ব্যবহার হইতে বিরুদ্ধ মনুষ্যকে সেবন করা উচিত নহে, এই উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অত্য॒ন্যাঁ২ऽঅগাং॒ নান্যাঁ২ऽউপা॑গাম॒র্বাক্ ত্বা॒ পরে॒ভ্যোऽবি॑দং প॒রোऽব॑রেভ্যঃ । তং ত্বা॑ জুষামহে দেব বনস্পতে দেবয়॒জ্যায়ৈ॑ দে॒বাস্ত্বা॑ দেবয়॒জ্যায়ৈ॑ জুষন্তাং॒ বিষ্ণ॑বে ত্বা । ওষ॑ধে॒ ত্রায়॑স্ব॒ স্বধি॑তে॒ মৈন॑ꣳ হিꣳসীঃ ॥ ৪২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অত্যন্যানিত্যস্যাগস্ত্য ঋষিঃ । অগ্নির্দেবতা । স্বরাড্ব্রাহ্মী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥