Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 5 / Mantra 40

43 Mantra
5/40
Devata- अग्निर्देवता Rishi- आगस्त्य ऋषिः Chhand- निचृत् ब्राह्मी त्रिष्टुप्, Swara- गान्धारः
Mantra with Swara
अग्ने॑ व्रतपा॒स्त्वे व्र॑तपा॒ या तव॑ त॒नूर्मय्यभू॑दे॒षा सा त्वयि॒ यो मम॑ त॒नूस्त्वय्यभू॑दि॒यꣳ सा मयि॑। य॒था॒य॒थं नौ॑ व्रतपते व्र॒तान्यनु॑ मे दी॒क्षां दी॒क्षाप॑ति॒रम॒ꣳस्तानु॒ तप॒स्तप॑स्पतिः॥४०॥

अग्ने॑। व्र॒त॒पा॒ इति॑ व्रतऽपाः। ते॒। व्र॒त॒पा॒ इति॑ व्रतऽपाः। या। तव॑। त॒नूः। मयि॑। अभू॑त्। ए॒षा। सा। त्वयि॑। योऽइति॒ यो। मम॑। तनूः। त्वयि॑। अभू॑त्। इ॒यम्। सा। मयि॑। य॒था॒य॒थमिति॑ यथाऽय॒थम्। नौ। व्र॒त॒प॒त॒ इति॑ व्रतऽपते। व्र॒तानि॑। अनु। मे॒। दी॒क्षाम्। दी॒क्षाप॑ति॒रिति॑ दीक्षाऽप॑तिः। अमं॑स्त। अनु॑। तपः॑। तप॑स्पति॒रिति॒ तपः॑ऽपतिः ॥४०॥

Mantra without Swara
अग्ने व्रतपास्त्वे व्रतपा या तव तनूर्मय्यभूदेषा सा त्वयि यो मम तनूस्त्वय्यभूदियँ सा मयि । यथायथन्नौ व्रतपते व्रतान्यनु मे दीक्षान्दीक्षापतिरमँस्तानु तपस्तपस्पतिः ॥

अग्ने। व्रतपा इति व्रतऽपाः। ते। व्रतपा इति व्रतऽपाः। या। तव। तनूः। मयि। अभूत्। एषा। सा। त्वयि। योऽइति यो। मम। तनूः। त्वयि। अभूत्। इयम्। सा। मयि। यथायथमिति यथाऽयथम्। नौ। व्रतपत इति व्रतऽपते। व्रतानि। अनु। मे। दीक्षाम्। दीक्षापतिरिति दीक्षाऽपतिः। अमंस्त। अनु। तपः। तपस्पतिरिति तपःऽपतिः॥४०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–(ব্রতপাঃ) যেমন সত্যপালক বিদ্বান্ হইবে, সেইরূপ (অগ্নে) হে বিশেষ জ্ঞানবান্ পুরুষ ! যেমন আমার (ব্রতপাঃ) সত্যবিদ্যা গুণের পালক আচার্য্য (অভুৎ) হইয়াছিলেন সেইরূপ আমি (তে) তোমার হইব, (য়া) যে (তব) তোমার (তনূঃ) বিদ্যাদি গুণে ব্যাপ্ত হওয়ার এই দেহ (মা) সে (ময়ি) তোমার মিত্র তোমার মধ্যেও হউক, (এষা) এই (ত্বয়ি) আমার মিত্র তোমার মধ্যেও হউক, (য়া) যে (মম) আমার (তনূঃ) বিদ্যার বিস্তৃতি (সা) উহা (ত্বয়ি) আমার পাঠনকারী তোমার মধ্যে হউক, (ইয়ম্) এই (ময়ি) তোমার শিষ্য আমাতে বুদ্ধি হউক, (ব্রতপতে) হে সত্য আচরণ পালক! যেমন সত্যগুণ সত্য উপদেশ রক্ষক বিদ্বান্ হয় সেইরূপ আমি ও তুমি (য়থায়থম্) যথাযুক্ত মিত্র হইয়া (ব্রতানি) সত্য আচরণের ব্যবহার করি । হে মিত্র! যেমন (তব) তোমার (দীক্ষাপতিঃ) যথোক্ত উপদেশক পালক তোমার জন্য (দীক্ষাম্) সত্যের উপদেশ (অমংস্ত) করা জানিতেছে সেইরূপ আমার জন্য (অনুঃ) জানুক, যেমন তোমার (তপস্পতিঃ) অখণ্ড ব্রহ্মচর্য্যের পালক আচার্য্য তোমার জন্য (তপঃ) প্রথমে ক্লেশ এবং পশ্চাৎ সুখদাতা ব্রহ্মচর্য্যকে করা জানিতেছে সেইরূপ আমার অখণ্ড ব্রহ্মচর্য্যের পালক আমার জন্য জানুক ॥ ৪০ ॥
Essence
ভাবার্থঃ–যেমন প্রথম বিদ্যাপাঠকারী অধ্যাপকগণ হইয়াছিলেন সেইরূপ আমাদিগকেও হইতে হইবে । যতক্ষণ মনুষ্য সুখ-দুঃখ, ক্ষতি ও লাভের ব্যবস্থায় পরস্পর নিজ আত্মাতুল্য অন্যকে না জানেন ততক্ষণ পূর্ণসুখ প্রাপ্ত হইতে পারে না । অতএব, মনুষ্যগণ শ্রেষ্ঠ ব্যবহারই করিতে থাকুক ॥ ৪০ ॥
Subject
পুনস্তৌ কথং বর্ত্তেয়াতামিত্যুপদিশ্যতে ॥ পুনরায় তাহারা কেমন ব্যবহার করিবে, ইহা পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অগ্নে॑ ব্রতপা॒স্তে ব্র॑তপা॒ য়া তব॑ ত॒নূর্ময়্যভূ॑দে॒ষা সা ত্বয়ি॒ য়ো মম॑ ত॒নূস্ত্বয়্যভূ॑দি॒য়ꣳ সা ময়ি॑ । য়॒থা॒য়॒থং নৌ॑ ব্রতপতে ব্র॒তান্যনু॑ মে দী॒ক্ষাং দী॒ক্ষাপ॑তি॒রম॒ꣳস্তানু॒ তপ॒স্তপ॑স্পতিঃ ॥ ৪০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নে ব্রতপা ইত্যস্যাগস্ত্য ঋষিঃ । অগ্নির্দেবতা । নিচৃদ্ ব্রাহ্মী ত্রিষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥