Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 5 / Mantra 38

43 Mantra
5/38
Devata- विष्णुर्देवता Rishi- आगस्त्य ऋषिः Chhand- भूरिक् आर्षी अनुष्टुप्, Swara- गान्धारः
Mantra with Swara
उ॒रु वि॑ष्णो॒ विक्र॑मस्वो॒रु क्षया॑य नस्कृधि। घृतं घृ॑तयोने पिब॒ प्रप्र॑ य॒ज्ञप॑तिं तिर॒ स्वाहा॑॥३८॥

उ॒रु। वि॒ष्णो॒ऽइति॑ विष्णो। वि। क्र॒म॒स्व॒। उ॒रु। क्षया॑य। नः॒। कृ॒धि॒। घृ॒तम्। घृ॒त॒यो॒न॒ इति॑ घृतऽयोने। पि॒ब॒। प्रप्रेति॒ प्रऽप्र॑। य॒ज्ञप॑ति॒मिति॑ य॒ज्ञऽप॑तिम्। ति॒र॒। स्वाहा॑ ॥३८॥

Mantra without Swara
उरु विष्णो विक्रमस्वोरु क्षयाय नस्कृधि घृतङ्घृतयोने पिब प्रप्र यज्ञपतिन्तिर स्वाहा ॥

उरु। विष्णोऽइति विष्णो। वि। क्रमस्व। उरु। क्षयाय। नः। कृधि। घृतम्। घृतयोन इति घृतऽयोने। पिब। प्रप्रेति प्रऽप्र। यज्ञपतिमिति यज्ञऽपतिम्। तिर। स्वाहा॥३८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–যেমন সর্বব্যাপক পরমেশ্বর সকল জগতের রচনা করিতে থাকিয়া জগতের কারণকে প্রাপ্ত হইয়া সকল রচনা করেন সেইরূপ হে বিদ্যাদি গুণে ব্যাপ্ত হওয়া বীর পুরুষ ! স্বীয় বিদ্যার পরিণামকে (উরু) অত্যন্ত (বি) ভাল মত (ক্রমস্ব) পৌঁছাইয়া (ক্ষয়ায়) নিবাস করিবার যোগ্য গৃহ এবং বিজ্ঞানের প্রাপ্তির যোগ্য (নঃ) আমাদিগকে (কৃধি) করুন । হে (ঘৃতয়োনে) বিদ্যাদি সুশিক্ষাযুক্ত পুরুষ! যেমন অগ্নি ঘৃত পান করিয়া প্রদীপ্ত হয় সেইরূপ আপনি নিজ গুণে (ঘৃতম্) ঘৃতকে (প্রপ্র পিব) বারবার পান করিয়া শরীর বলাদি দ্বারা প্রকাশিত হউন এবং ঋত্বিজাদি বিদ্বান্গণ (য়জ্ঞপতিম্) যজমানের রক্ষা করিয়া তাহাকে যজ্ঞ হইতে উত্তীর্ণ করেন সেইরূপ তুমিও (স্বাহা) যজ্ঞের ক্রিয়া দ্বারা (যজ্ঞম্) যজ্ঞকে (তির) উত্তীর্ণ কর ॥ ৩৮ ॥
Essence
ভাবার্থঃ–যেমন পরমেশ্বর স্বীয় ব্যাপকতা দ্বারা কারণকে প্রাপ্ত হইয়া সকল জগতের রচনা ও পালন দ্বারা সর্ব জীবকে সুখ প্রদান করেন সেইরূপ আনন্দপূর্বক আমাদের সকলের থাকা উচিত । যেমন অগ্নি, কাষ্ঠাদি ইন্ধন বা ঘৃতাদি পদার্থ প্রাপ্ত হইয়া প্রকাশমান হয়, সেইরূপ আমাদিগকেও শত্রুদেরকে জিতিয়া প্রকাশিত হওয়া উচিত এবং যেমন হোতাদি বিদ্বান্গণ ধার্মিক যজ্ঞ সম্পাদনকারী যজমানকে পাইয়া স্বীয় কর্ম সিদ্ধ করিয়া থাকেন সেইরূপ প্রজাস্থ লোকেরা ধর্মাত্মা সভাপতিকে পাইয়া নিজ নিজ সুখ সিদ্ধ করিতে থাকিবে ॥ ৩৮ ॥
Subject
পুনস্তৌ কীদৃশাবিত্যুপদিশ্যতে ॥ পুনরায় তাহারা কেমন, এই উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
উ॒রু বি॑ষ্ণো॒ বি ত্র॑ôমস্বো॒রু ক্ষয়া॑য় নস্কৃধি । ঘৃ॒তং ঘৃ॑তয়োনে পিব॒ প্রপ্র॑ য়॒জ্ঞপ॑তিং তির॒ স্বাহা॑ ॥ ৩৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
উরু বিষ্ণবিত্যস্যাগস্ত্য ঋষিঃ । বিষ্ণুর্দেবতা । ভুরিগার্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥