Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 5 / Mantra 37

43 Mantra
5/37
Devata- अग्निर्देवता Rishi- आगस्त्य ऋषिः Chhand- भूरिक् आर्षी त्रिष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
अ॒यं नो॑ऽअ॒ग्निर्वरि॑वस्कृणोत्व॒यं मृधः॑ पु॒रऽए॑तु प्रभि॒न्दन्। अ॒यं वाजा॑ञ्जयतु॒ वाज॑साताव॒यꣳ शत्रू॑ञ्जयतु॒ जर्हृ॑षाणः॒ स्वाहा॑॥३७॥

अ॒यम्। नः॒। अ॒ग्निः। वरि॑वः। कृ॒णो॒तु॒। अ॒यम्। मृधः॑। पु॒रः। ए॒तु॒। प्र॒भि॒न्दन्निति॑ प्रऽभि॒न्दन्। अ॒यम्। वाजा॑न्। ज॒य॒तु॒। वाज॑साता॒विति॒ वाज॑ऽसातौ। अ॒यम्। शत्रू॑न्। ज॒य॒तु॒। जर्हृ॑षाणः। स्वाहा॑ ॥३७॥

Mantra without Swara
अयन्नोऽअग्निर्वरिवस्कृणोत्वयम्मृधः पुर एतु प्रभिन्दन् । अयँ वाजाञ्जयतु वाजसातावयँ शत्रूञ्जयतु जर्हृषाणः स्वाहा ॥

अयम्। नः। अग्निः। वरिवः। कृणोतु। अयम्। मृधः। पुरः। एतु। प्रभिन्दन्निति प्रऽभिन्दन्। अयम्। वाजान्। जयतु। वाजसाताविति वाजऽसातौ। अयम्। शत्रून्। जयतु। जर्हृषाणः। स्वाहा॥३७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–এই (অগ্নিঃ) পরমেশ্বরের উপাসকগণ (নঃ) আমাদের মত প্রজাস্থ জীবদিগের (বরিবঃ) নিরন্তর রক্ষা (কৃণোতু) করুন । যেমন কোন বীর পুরুষ নিজের সেনা লইয়া সংগ্রামে নিন্দিত দুষ্ট শত্রুদিগকে প্রথমেই যাইয়া ঘিরিযা ফেলে সেইরূপ (অয়ম্) এই যুদ্ধ করিতে কুশল সেনাপতি (বাজসাতৌ) সংগ্রামে দুষ্ট শত্রুদিগকে (পুরঃ) প্রথমেই (এতু) যাইয়া ঘিরিয়া এবং যেমন (অয়ম্) এই বীরদিগের হর্ষ উৎপন্নকারী সেনাপতি দুষ্ট শত্রুদিগকে (প্রভিন্দন্) ছিন্ন-ছিন্ন করিয়া (বাজান্) সংগ্রামগুলিতে (জয়তু) জয়লাভ করে (অয়ম্) এই বিজয়কারী সেনাপতি (জর্হৃষাণঃ) নিরন্তর প্রসন্ন হইয়া (স্বাহা) যুদ্ধের ব্যবস্থার শ্রেষ্ঠ বাক্য বলিয়া (জয়তু) ভাল প্রকার জয়লাভ করুক ॥ ৩৭ ॥
Essence
ভাবার্থঃ–যাহারা পরমেশ্বরের উপাসনা করেনা তাহাদের সর্বত্র বিজয় হয় না । যাহারা ভাল শিক্ষা প্রদান করিয়া শূরবীর পুরুষদিগের সৎকার করিয়া সেনা রাখেন না, তাহাদের সর্বত্র সহজে পরাজয় হইয়া যায় । অতএব, মনুষ্যদিগের উচিত যে, দুটি ব্যবস্থা অর্থাৎ প্রথম পরমেশ্বরের উপাসনা এবং দ্বিতীয় বীরদিগের রক্ষা সর্বদাই করিতে থাকিবে ॥ ৩৭ ॥
Subject
পুনঃ শূরগুণা উপদিশ্যন্তে ॥ পুনরায় ঈশ্বরের উপাসনা কারী শূরবীরের গুণের উপদেশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অ॒য়ং নো॑ऽঅ॒গ্নির্বরি॑বস্কৃণোত্ব॒য়ং মৃধঃ॑ পু॒রऽএ॑তু প্রভি॒ন্দন্ । অ॒য়ং বাজা॑ঞ্জয়তু॒ বাজ॑সাতাব॒য়ꣳ শত্রূ॑ঞ্জয়তু॒ জর্হৃ॑ষাণঃ॒ স্বাহা॑ ॥ ৩৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অয়ং ন ইত্যস্যাগস্ত্য ঋষিঃ । অগ্নির্দেবতা । আর্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥