Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 5 / Mantra 36

43 Mantra
5/36
Devata- अग्निर्देवता Rishi- आगस्त्य ऋषिः Chhand- निचृत् आर्षी त्रिष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
अग्ने॒ नय॑ सु॒पथा॑ रा॒येऽअ॒स्मान् विश्वा॑नि देव व॒युना॑नि वि॒द्वान्। यु॒यो॒ध्यस्मज्जु॑हुरा॒णमेनो॒ भूयि॑ष्ठां ते॒ नम॑ऽउक्तिं विधेम॥३६॥

अग्ने॑। नय॑। सु॒पथेति॑ सु॒ऽपथा॑। रा॒ये। अ॒स्मान्। विश्वा॑नि। दे॒व॒। व॒युना॑नि। वि॒द्वान्। यु॒यो॒धि। अ॒स्मत्। जु॒हु॒रा॒णम्। एनः॑। भूयि॑ष्ठाम्। ते॒। नम॑उक्ति॒मिति॒ नमः॑ऽउक्तिम्। वि॒धे॒म॒ ॥३६॥

Mantra without Swara
अग्ने नय सुपथा रायेऽअस्मान्विश्वानि देव वयुनानि विद्वान् । युयोध्यस्मज्जुहुराणमेनो भूयिष्ठान्ते नमउक्तिँ विधेम ॥

अग्ने। नय। सुपथेति सुऽपथा। राये। अस्मान्। विश्वानि। देव। वयुनानि। विद्वान्। युयोधि। अस्मत्। जुहुराणम्। एनः। भूयिष्ठाम्। ते। नमउक्तिमिति नमःऽउक्तिम्। विधेम॥३६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (অগ্নে) সকলকে সুপথে পৌঁছাইবার (দেব) এবং সব আনন্দ প্রদান কারী (বিদ্বান্) সমস্ত বিদ্যান্বিত জগদীশ্বর! আপনি কৃপা করিয়া (রায়ে) মোক্ষরূপ উত্তম ধন হেতু (সুপথা) যেমন ধার্মিক লোকেরা উত্তম মার্গ দ্বারা (বিশ্বানি) সমস্ত (বয়ুনানি) উত্তম কর্ম, বিজ্ঞান বা প্রজা প্রাপ্ত হইয়া থাকেন, সেইরূপ (অস্মান্) আমাদিগকে (নয়) প্রাপ্ত করান এবং (জুহুরাণম্) কুটিল (এনঃ) দুঃখফলরূপী পাপকে (অস্মৎ) আমাদিগের হইতে (য়ুয়োধি) দূর করুন । আমরা (তে) আপনার (ভূয়িষ্ঠাম্) অত্যন্ত (নম উক্তিম্) নমস্কাররূপ বাণীকে (বিধেম) বলিয়া থাকি ॥ ৩৬ ॥
Essence
ভাবার্থঃ–অত্রোপমালঙ্কারঃ । যেমন সত্যপ্রেম দ্বারা উপাসনাকৃত পরমেশ্বর জীবদিগকে দুষ্ট মার্গ হইতে পৃথক এবং ধর্ম মার্গে স্থাপন করিয়া ইহ লোকের সুখকে তাহাদিগের কর্মানুযায়ী প্রদান করেন সেইরূপ ন্যায়কারীগণও করিতে থাকিবেন ॥ ৩৬ ॥
Subject
পুনরীশ্বরঃ কিমর্থঃ প্রার্থনীয় ইত্যুপদিশ্যতে ॥ পুনরায় ঈশ্বর-প্রার্থনা কীজন্য করা উচিত, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অগ্নে॒ নয়॑ সু॒পথা॑ রা॒য়েऽঅ॒স্মান্ বিশ্বা॑নি দেব ব॒য়ুনা॑নি বি॒দ্বান্ । য়ু॒য়ো॒ধ্য᳕স্মজ্জু॑হুরা॒ণমেনো॒ ভূয়ি॑ষ্ঠাং তে॒ নম॑ऽউক্তিং বিধেম ॥ ৩৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নে নয়েত্যস্যাগস্ত্য ঋষিঃ । অগ্নির্দেবতা । নিচৃদার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥