Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 5 / Mantra 34

43 Mantra
5/34
Devata- अग्निर्देवता Rishi- मधुच्छन्दा ऋषिः Chhand- स्वराट् ब्राह्मी बृहती, Swara- मध्यमः
Mantra with Swara
मि॒त्रस्य॑ मा॒ चक्षु॑षेक्षध्व॒मग्न॑यः। सगराः॒ सग॑रा स्थ॒ सग॑रेण॒ नाम्ना॒ रौद्रे॒णानी॑केन पा॒त मा॑ग्नयः पिपृ॒त मा॑ग्नयो गोपा॒यत॑ मा॒ नमो॑ वोऽस्तु॒ मा मा॑ हिꣳसिष्ट॥३४॥

मित्र॒स्य॑। मा॒। चक्षु॑षा। ईक्ष॒ध्व॒म्। अग्न॑यः। स॒ग॒राः। स्थ॒। सग॑रेण। नाम्ना॑ रौद्रे॑ण। अनी॑केन। पा॒त। मा॒। अ॒ग्न॒यः॒। पि॒पृ॒त। मा॒। अग्न॑यः। गो॒पा॒यत॑ मा॒। नमः॑। वः॒। अ॒स्तु॒। मा। मा॒। हिं॒सि॒ष्ट॒ ॥३४॥

Mantra without Swara
मित्रस्य मा चक्षुषेक्षध्वमग्नयः सगराः सगरा स्थ सगरेण नाम्ना रौद्रेणानीकेन पात माग्नयः पिपृत माग्नयो गोपायत मा नमो वोस्तु मा मा हिँसिष्ट ॥

मित्रस्य। मा। चक्षुषा। ईक्षध्वम्। अग्नयः। सगराः। स्थ। सगरेण। नाम्ना रौद्रेण। अनीकेन। पात। मा। अग्नयः। पिपृत। मा। अग्नयः। गोपायत मा। नमः। वः। अस्तु। मा। मा। हिंसिष्ट॥३४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (সগরাঃ) অন্তরিক্ষ অবকাশযুক্ত (অগ্নয়ঃ) ভাল-ভাল পদার্থকে প্রাপ্তকারী বিদ্বান্গণ! আপনারা (মা) আমাকে (মিত্রস্য) মিত্রের দৃষ্টি দিয়া (ঈক্ষধ্ব্বম্) দেখুন । আপনারা (সগরাঃ) বিদ্যোপদেশ অবকাশযুক্ত (স্থ) হউন এবং যেমন আপনারা (অগ্নয়ঃ) সংসাধিত বিদ্যুতাদি অগ্নির রক্ষা করেন সেইরূপ (সগরেন) অন্তরিক্ষ সহ বর্ত্তমান (রৌদ্রেণ) শত্রুদিগকে রোদনকারিণী (নাম্না) প্রসিদ্ধ (অনীকেন) সেনা দ্বারা (মা) আমাকে (পাত) পালন করুন, (অগ্নয়ঃ) যেমন জ্ঞানীগণ সর্ব প্রকারে সকলকে সুখ প্রদান করেন সেইরূপ (পিপৃত) সুখ দ্বারা পূরণ করুন (গোপায়ত) এবং সর্ব দিক দিয়া পালন করুন এবং কখনও (মা) আমাকে (মা হিংসিষ্ট) নষ্ট করিবেন না । (বঃ) অতএব আপনার জন্য (মে) আমার (নমঃ) নমস্কার (অস্ত) হউক ॥ ৩৪ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন বিদ্যা দান দ্বারা বিদ্বান্গণ সকল মনুষ্যদিগকে সুখী করেন সেইরূপ এই সব বিদ্বান্দিগকে কার্য্য করিতে চতুর ও বিদ্যাযুক্ত হইয়া বিদ্যার্থীগণ সেবা দ্বারা সুখী করিবে ॥ ৩৪ ॥
Subject
পুনর্বিদ্বাংসঃ কীদৃশাঃ সন্তীত্যুপদিশ্যতে ॥ পুনরায় বিদ্বান্গণ কেমন, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ।
Mantra (Bengali)
মি॒ত্রস্য॑ মা॒ চক্ষু॑ষেক্ষধ্ব॒মগ্ন॑য়ঃ সগরাঃ॒ সগ॑রা স্থ॒ সগ॑রেণ॒ নাম্না॒ রৌদ্রে॒ণানী॑কেন পা॒ত মা॑গ্নয়ঃ পিপৃ॒ত মা॑গ্নয়ো গোপা॒য়ত॑ মা॒ নমো॑ বোऽস্তু॒ মা মা॑ হিꣳসিষ্ট ॥ ৩৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
মিত্রস্যেত্যস্য মধুচ্ছন্দা ঋষিঃ । অগ্নির্দেবতা । স্বরাড্ব্রাহ্মী বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥