Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 5 / Mantra 33

43 Mantra
5/33
Devata- अग्निर्देवता Rishi- मधुच्छन्दा ऋषिः Chhand- ब्राह्मी पङ्क्ति, Swara- पञ्चमः
Mantra with Swara
स॒मु॒द्रोऽसि वि॒श्वव्य॑चाऽअ॒जोऽस्येक॑पा॒दहि॑रसि बु॒ध्न्यो वाग॑स्यै॒न्द्रम॑सि॒ सदोऽ॒स्यृत॑स्य द्वारौ॒ मा मा॒ सन्ता॑प्त॒मध्व॑नामध्वपते॒ प्र मा॑ तिर स्व॒स्ति मे॒ऽस्मिन् प॒थि दे॑व॒याने॑ भूयात्॥३३॥

स॒मु॒द्रः। अ॒सि॒। वि॒श्वव्य॑चा॒ इति॑ वि॒श्वऽव्य॑चाः। अ॒जः। अ॒सि॒। एक॑पा॒दित्येक॑ऽपात्। अहिः॑। अ॒सि॒। बु॒ध्न्यः᳖। वाक्। अ॒सि॒। ऐ॒न्द्रम्। अ॒सि॒। स॒दः॑। अ॒सि॒। ऋत॑स्य। द्वा॒रौ॒। मा। मा॒। सम्। ता॒प्त॒म्। अध्व॑नाम्। अ॒ध्व॒प॒त॒ इत्य॑ध्वऽपते। प्र। मा॒। ति॒र। स्व॒स्ति। मे॒। अ॒स्मिन्। प॒थि। दे॒व॒यान॒ इति॑ देव॒ऽयाने॑। भू॒या॒त् ॥३३॥

Mantra without Swara
समुद्रोसि विश्वव्यचाऽअजो स्येकपादहिरसि बुध्न्यो वागस्यैन्द्रमसि सदोस्यृतस्य द्वारौ मा मा सन्ताप्तमध्वनामध्वपते प्र मातिर स्वस्ति मेस्मिन्पथि देवयाने भूयान्मित्रस्य मा॥

समुद्रः। असि। विश्वव्यचा इति विश्वऽव्यचाः। अजः। असि। एकपादित्येकऽपात्। अहिः। असि। बुध्न्यः। वाक्। असि। ऐन्द्रम्। असि। सदः। असि। ऋतस्य। द्वारौ। मा। मा। सम्। ताप्तम्। अध्वनाम्। अध्वपत इत्यध्वऽपते। प्र। मा। तिर। स्वस्ति। मे। अस्मिन्। पथि। देवयान इति देवऽयाने। भूयात्॥३३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–যেমন পরমেশ্বর (সমুদ্রঃ) সকল প্রাণিদিগের গমনাগমনকারী (বিশ্বব্যচাঃ) জগতে ব্যাপক ও (অজঃ) অজন্মা (অসি) হন, (একপাৎ) যাহার একপাদে বিশ্ব (অহিঃ) বা ব্যাপনশীল (বুধ্নঃ) তথা অন্তরিক্ষে ঘটিত (অসি) হয় এবং (বাক্) বাণীরূপ (অসি) হয়, (ইন্দ্রম্) পরমৈশ্বর্য্যের (সদঃ) স্থান রূপ হয় এবং (ঋতস্য) সত্যের (দ্বারৌ) মুখগুলিকে (মা সন্তাপ্তম্) সন্তাপকারক নহে । (অধ্ব্বপতে) হে ধর্ম-ব্যবহারের মার্গকে পালনকারী বিদ্বান্গণ । সেইরূপ তোমরাও সন্তাপ করিও না । হে ঈশ্বর! (মা) আমাকে (অধ্ব্বনাম) ধর্মশিল্পের মার্গ হইতে (প্রতির) উদ্ধার করুন এবং (মা) আমার (অস্মিন্) এই (দেবয়ানে) বিদ্বান্দিগের যাতায়াতের (পথি) পথে যেমন (স্বস্তি) সুখ (ভুয়াৎ) হয় সেইরূপ অনুগ্রহ করুন ॥ ৩৩ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে উপমালঙ্কার আছে । ঈশ্বর বা জগতের কারণরূপী জীবকে অনাদিত্ব হওয়ায় বা জন্ম না হওয়ায় অবিনাশিত্ব আছে । পরমেশ্বরের কৃপা, উপাসনা, সৃষ্টি বিদ্যা বা স্বীয় পুরুষকার সহ বর্ত্তমান মনুষ্যদিগকে বিদ্বান্দিগের মার্গ প্রাপ্তিতে এবং তাহাতে সুখ হয় এবং অলস মনুষ্যের হয়না ॥ ৩৩ ॥
Subject
পুনর্য়থেশ্বরো বর্ত্ততে তথা বিদ্বদ্ভিরপি ভবিতব্যমিত্যুপদিশ্যতে ॥ পুনরায় যেমন ঈশ্বর তেমন বিদ্বান্দিগকেও অবশ্যই হইতে হইবে, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
স॒মু॒দ্রো᳖ऽসি বি॒শ্বব্য॑চাऽঅ॒জো᳕ऽস্যেক॑পা॒দহি॑রসি বু॒ধ্ন্যো᳕ বাগ॑স্যৈ॒ন্দ্রম॑সি॒ সদোऽ॒সৃ্যত॑স্য দ্বারৌ॒ মা মা॒ সং তা॑প্ত॒মধ্ব॑নামধ্বপতে॒ প্র মা॑ তির স্ব॒স্তি মে॒ऽস্মিন্ প॒থি দে॑ব॒য়ানে॑ ভূয়াৎ ॥ ৩৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সমুদ্রোऽসীত্যস্য মধুচ্ছন্দা ঋষিঃ । অগ্নির্দেবতা । ব্রাহ্মী পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥