Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 5 / Mantra 31

43 Mantra
5/31
Devata- अग्निर्देवता Rishi- मधुच्छन्दा ऋषिः Chhand- विराट् आर्षी अनुष्टुप्, Swara- गान्धारः
Mantra with Swara
वि॒भूर॑सि प्र॒वाह॑णो॒ वह्नि॑रसि हव्य॒वाह॑नः। श्वा॒त्रोऽसि प्रचे॑तास्तु॒थोऽसि वि॒श्ववे॑दाः॥३१॥

वि॒भूरिति॒ वि॒ऽभूः। अ॒सि॒। प्रवा॒ह॑णः। प्रवा॒ह॑न॒ इति॑ प्र॒ऽवाह॑नः। वह्निः॑। अ॒सि॒। ह॒व्य॒वाह॑न॒ इति॑ हव्य॒ऽवाह॑नः। श्वा॒त्रः। अ॒सि॒। प्रचे॑ता॒ इति॒ प्रऽचे॑ताः। तु॒थः। अ॒सि॒। वि॒श्ववे॑दा॒ इति॑ वि॒श्वऽवे॑दाः ॥३१॥

Mantra without Swara
विभूरसि प्रवाहणो वह्निरसि हव्यवाहनः श्वात्रो सि प्रचेतास्तुथोसि विश्ववेदाः ॥

विभूरिति विऽभूः। असि। प्रवाहणः। प्रवाहन इति प्रऽवाहनः। वह्निः। असि। हव्यवाहन इति हव्यऽवाहनः। श्वात्रः। असि। प्रचेता इति प्रऽचेताः। तुथः। असि। विश्ववेदा इति विश्वऽवेदाः॥३१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে জগদীশ্বর বা বিদ্বান্ । যেহেতু আপনি ব্যাপক আকাশ ও ঐশ্বর্য্য যুক্ত রাজা, সেইরূপ (বিভুঃ) ব্যাপক ও ঐশ্বর্য্য যুক্ত (অসি) হন । যেমন হোমকৃত পদার্থগুলিকে যোগ্য স্থানে পোঁছাইবার জন্য অগ্নি আছে, সেইরূপ (হব্যবাহনঃ) হবন করিবার যোগ্য পদার্থগুলির সম্পাদনকারী (অসি) হন, যেমন জীবদিগের মধ্যে প্রাণ আছে সেইরূপ (প্রচেতাঃ) প্রচেতা সম্পন্ন (শ্বাত্রঃ) বিদ্বান্ হন, যেমন সূত্রাত্মা পবন সকলের মধ্যে ব্যাপ্ত সেইরূপ (বিশ্ববেদাঃ) বিশ্বের জ্ঞাতা (তুথঃ) জ্ঞান বৃদ্ধিকারী (অসি) হন । এইজন্য আপনি সৎকার যোগ্য এইরূপ আমরা জানি ॥ ৩১ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে শ্লেষ ও উপমালঙ্কার আছে । সকল মনুষ্যদিগের উচিত যে, ঈশ্বর ও বিদ্বানের সৎকার করা কখনও ত্যাগ করিবে না কেননা অন্য কাহারও দ্বারা বিদ্যা ও সুখের লাভ হইতে পারে না, সুতরাং ইহাকে জানিবে ॥ ৩১ ॥
Subject
পুনস্তৌ কথংভূতাবিত্যুপদিশ্যতে ॥ পুনরায় সেগুলি কেমন, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
বি॒ভূর॑সি প্র॒বাহ॑ণো॒ বহ্নি॑রসি হব্য॒বাহ॑নঃ । শ্বা॒ত্রো᳖ऽসি প্রচে॑তাস্তু॒থো᳖ऽসি বি॒শ্ববে॑দাঃ ॥ ৩১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বিভূরসীত্যস্য মধুচ্ছন্দা ঋষিঃ । অগ্নির্দেবতা । বিরাডার্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥