Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 5 / Mantra 26

43 Mantra
5/26
Devata- यज्ञो देवता Rishi- औतथ्यो दीर्घतमा ऋषिः Chhand- निचृत् आर्षी पङ्क्ति,निचृत् आर्षी त्रिष्टुप्, Swara- पञ्चमः, धैवतः
Mantra with Swara
दे॒वस्य॑ त्वा सवि॒तुः प्र॑स॒वेऽश्विनो॑र्बा॒हुभ्यां॑ पू॒ष्णो हस्ता॑भ्याम्। आद॑दे॒ नार्य॑सी॒दम॒हꣳ रक्ष॑सां ग्री॒वाऽअपि॑कृन्तामि॒। यवो॑ऽसि य॒वया॒स्मद् द्वेषो॑ य॒वयारा॑तीर्दि॒वे त्वा॒ऽन्तरि॑क्षाय त्वा पृथि॒व्यै त्वा॒ शुन्ध॑न्ताँल्लो॒काः पि॑तृ॒षद॑नाः पितृ॒षद॑नमसि॥२६॥

दे॒वस्य॑। त्वा॒। स॒वि॒तुः। प्र॒स॒व इति॑ प्रऽस॒वे। अ॒श्विनोः॑। बा॒हुभ्या॒मिति॑ बा॒हुऽभ्याम्। पू॒ष्णः। हस्ता॑भ्या॒मिति॒ हस्ता॑ऽभ्याम्। आ। द॒दे॒। नारि॑। अ॒सि॒। इ॒दम्। अ॒हम्। रक्ष॑साम्। ग्री॒वाः। अपि॑। कृ॒न्ता॒मि॒। यवः॑। अ॒सि॒। य॒वय॑। अ॒स्मत्। द्वेषः॑। य॒वय॑। अरा॑तीः। दि॒वे। त्वा॒। अ॒न्तरिक्षा॑य। त्वा॒। पृ॒थि॒व्यै। त्वा॒। शुन्ध॑न्ताम्। लो॒काः। पि॒तृ॒षद॑नाः। पि॒तृ॒सद॑ना॒ इति॑ पितृ॒ऽसद॑नाः। पि॒तृ॒षद॑नम्। पि॒तृ॒सद॑न॒मिति॑ पितृ॒ऽसद॑नम्। अ॒सि॒ ॥२६॥

Mantra without Swara
देवस्य त्वा सवितुः प्रसवेश्विनोर्बाहुभ्याम्पूष्णो हस्ताभ्याम् । आददे नार्यसीदमहँ रक्षसाङ्ग्रीवाऽअपि कृन्तामि । यवोसि यवयास्मद्द्वेषो यवयारातीर्दिवे त्वान्तरिक्षाय त्वा पृथिव्यै त्वा । शुन्धन्तान्लोकाः पितृषदनाः पितृषदनमसि ॥

देवस्य। त्वा। सवितुः। प्रसव इति प्रऽसवे। अश्विनोः। बाहुभ्यामिति बाहुऽभ्याम्। पूष्णः। हस्ताभ्यामिति हस्ताऽभ्याम्। आ। ददे। नारि। असि। इदम्। अहम्। रक्षसाम्। ग्रीवाः। अपि। कृन्तामि। यवः। असि। यवय। अस्मत्। द्वेषः। यवय। अरातीः। दिवे। त्वा। अन्तरिक्षाय। त्वा। पृथिव्यै। त्वा। शुन्धन्ताम्। लोकाः। पितृषदनाः। पितृसदना इति पितृऽसदनाः। पितृषदनम्। पितृसदनमिति पितृऽसदनम्। असि॥२६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে বিদ্বান্ মনুষ্য! যেমন আমি (সবিতুঃ) সকল জগৎ উৎপন্নকারী এবং (দেবস্য) সকল আনন্দদাতা পরমেশ্বরের (প্রসবে) উৎপন্ন কৃত সংসারে (অশ্বিনোঃ) প্রাণও অপানের (বাহুভ্যাম্) বল ও বীর্য্য তথা (পূষ্ণঃ) অতিপুষ্ট বীরের (হস্তাভ্যাম্) প্রবল প্রতাপযুক্ত ভুজ ও দণ্ড দ্বারা অনেক উপকার (আদদে) গ্রহণ করি বা (ইদম্) এই জগতের রক্ষা করিয়া (রক্ষসাম্) দুষ্টকর্মকারী প্রাণিদিগের (গ্রীবাঃ) শিরের (অপি) (কৃন্তামি) ছেদনই করি তথা যেমন পদার্থের উত্তম গুণের মিশ্রণ করি সেইরূপ তুমিও উপকার লও এবং (য়বয়) উত্তম গুণ দ্বারা পদার্থ সকলের মিশ্রণ করিয়া যেমন আমি (দ্বেষঃ) ঈর্ষাদি দোষ বা (অরাতীঃ) শত্রুদিগকে (অস্মৎ) নিজের থেকে দূর করিয়া দিই সেইরূপ তুমিও (য়বয়) দূর কর । হে বিদ্বন্ ! যেমন আমরা (দিবে) ঐশ্বর্য্যাদি গুণের প্রকাশ হওয়ার জন্য (ত্বা) তোমাকে (অন্তরিক্ষায়) আকাশ স্থিত পদার্থের শোধন হেতু (ত্বা) তোমাকে (পৃথিব্যৈ) পৃথিবীর পদার্থের পুষ্টি হওয়ার জন্য (ত্বা) তোমাকে সেবন করি সেইরূপ তোমরাও কর । যেমন (পিতৃষদনম্) বিদ্যা পাঠকারী জ্ঞানী লোকদের এই স্থান (অসি) আছে এবং যদ্দ্বারা (পিতৃষদনাঃ) যেমন জ্ঞানীদিগের মধ্যে স্থিত হইয়া পবিত্র হয় সেইরূপ আমি শুদ্ধ হই তথা সকল মনুষ্য (শুন্ধতাম্) নিজের শুদ্ধি করুক এবং হে স্ত্রী! তুমিও এই সব এই প্রকার কর ॥ ২৬ ॥
Essence
ভাবার্থঃ - এই মন্ত্রে বাচকলুপ্তোপমালংকার আছে । মনুষ্যদিগের উচিত যে, সঠিক ক্রিয়াকর্ম পূর্বক বিদ্বান্ গণের আশ্রয় এবং যজ্ঞের অনুষ্ঠান করিয়া সর্ব প্রকারে নিজ শুদ্ধি করিবে ।
Subject
কিমর্থোऽয়ং য়জ্ঞোऽনুষ্ঠাতব্য ইত্যুপদিশ্যতে ॥ কীজন্য এই যজ্ঞ করা উচিত, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
দে॒বস্য॑ ত্বা সবি॒তুঃ প্র॑স॒বে᳕ऽশ্বিনো॑র্বা॒হুভ্যাং॑ পূ॒ষ্ণো হস্তা॑ভ্যাম্ । আ দ॑দে॒ নার্য়॑সী॒দম॒হꣳ রক্ষ॑সাং গ্রী॒বাऽঅপি॑ কৃন্তামি॒ । য়বো॑ऽসি য়॒বয়া॒স্মদ্ দ্বেষো॑ য়॒বয়ারা॑তীর্দি॒বে ত্বা॒ऽন্তরি॑ক্ষায় ত্বা পৃথি॒ব্যৈ ত্বা॒ শুন্ধ॑ন্তাঁল্লো॒কাঃ পি॑তৃ॒ষদ॑নাঃ পিতৃ॒ষদ॑নমসি ॥ ২৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
দেবস্য ত্বেত্যস্যৌতথ্যো দীর্ঘতমা ঋষিঃ । য়জ্ঞো দেবতা । আদ্যস্য নিচৃদার্ষী পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ । য়বোऽসীত্যুত্তরস্য নিচৃদার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ ।
ধৈবতঃ স্বরঃ ॥