Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 5 / Mantra 24

43 Mantra
5/24
Devata- सूर्यविद्वांसौ देवते Rishi- औतथ्यो दीर्घतमा ऋषिः Chhand- भूरिक् आर्षी अनुष्टुप्, Swara- गान्धारः
Mantra with Swara
स्व॒राड॑सि सपत्न॒हा स॑त्र॒राड॑स्यभिमाति॒हा ज॑न॒राड॑सि रक्षो॒हा स॑र्व॒राड॑स्यमित्र॒हा॥२४॥

स्व॒राडिति॑ स्व॒ऽराट्। अ॒सि॒। स॒प॒त्न॒हेति॑ सपत्न॒ऽहा। स॒त्र॒राडिति॑ सत्र॒ऽराट्। अ॒सि॒। अ॒भि॒मा॒ति॒हेत्य॑भिमाति॒ऽहा। ज॒न॒राडिति॑ जन॒ऽराट्। अ॒सि॒। र॒क्षो॒हेति॑ रक्षः॒ऽहा। स॒र्व॒राडिति॑ सर्व॒ऽराट्। अ॒सि॒। अ॒मि॒त्र॒हेत्य॑मित्र॒ऽहा ॥२४॥

Mantra without Swara
स्वराडसि सपत्नहा सत्रराडस्यभिमातिहा जनराडसि रक्षोहा सर्वराडस्यमित्रहा ॥

स्वराडिति स्वऽराट्। असि। सपत्नहेति सपत्नऽहा। सत्रराडिति सत्रऽराट्। असि। अभिमातिहेत्यभिमातिऽहा। जनराडिति जनऽराट्। असि। रक्षोहेति रक्षःऽहा। सर्वराडिति सर्वऽराट्। असि। अमित्रहेत्यमित्रऽहा॥२४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে বিদ্বান্ মনুষ্য ! যে কারণে আপনি (স্বরাট্) স্বয়ং প্রকাশমান (অসি) আছেন সেই কারণে (সপত্নহা) শত্রুদিগের মৃত্যু আনয়ন করেন, যে কারণে আপনি (সত্ররাট্) যজ্ঞে প্রকাশমান সেই কারণে (অভিমাতিহা) অভিমানযুক্ত মনুষ্যদিগকে মৃত্যু আনয়ন করেন, যদ্দ্বারা (জনরাট্) ধার্মিক বিদ্বান্দিগের মধ্যে প্রকাশিত এইজন্য (রক্ষোহা) রাক্ষস দুষ্টদিগের মৃত্যু আনয়ন করেন, যদ্দ্বারা আপনি (সর্বরাট্) সকলের মধ্যে প্রকাশিত এইজন্য (অমিত্রহা) অমিত্র অর্থাৎ শত্রুদিগের মৃত্যু আনয়ন করেন ॥ ১ ॥ যে কারণে এই সূর্যলোক (স্বরাট্) স্বয়ং প্রকাশিত সে কারণে (সপত্নহা) মেঘের অবয়বকে কাটিয়া থাকে, যে কারণে উহা যজ্ঞে প্রকাশিত (অসি) আছে সে কারণে (অভিমাতিহা) অভিমানকারক চোরাদির হননকারী হইয়া থাকে, যে কারণে ইহা (জনরাট্) ধার্মিক বিদ্বান্দিগের মনে প্রকাশিত, সে কারণে (রক্ষোহ) রাক্ষস বা দুষ্টদিগের হননকারী হইয়া থাকে । যদ্দ্বারা ইহা (সর্বরাট্) সকলের মধ্যে প্রকাশমান সে কারণে (অমিত্রহা) দুষ্টদিগকে দণ্ড দিবার নিমিত্ত হয় ॥ ২৪ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে শ্লেষালঙ্কার আছে । হে বিদ্বান্ মনুষ্য । যেমন সূর্য নিজ প্রকাশ দ্বারা চোর, ব্যাঘ্রাদি প্রাণিদিগকে ভয় দেখাইয়া অন্য প্রাণিদিগকে সুখী করে সেইরূপ তুমিও শত্রুদিগের নিবারণ করিয়া প্রজাকে সুখী কর ॥ ২৪ ॥
Subject
অথ সূর্য়সভাদ্যধ্যক্ষগুণা উপদিশ্যন্তে ॥ এখন পরবর্ত্তী মন্ত্রে সূর্য্য ও সভাধ্যক্ষের গুণের উপদেশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
স্ব॒রাড॑সি সপত্ন॒হা স॑ত্র॒রাড॑স্যভিমাতি॒হা জ॑ন॒রাড॑সি রক্ষো॒হা স॑র্ব॒রাড॑স্যমিত্র॒হা ॥ ২৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
স্বরাডসীত্যস্যৌতথ্যো দীর্ঘতমা ঋষিঃ । সূর্য়বিদ্বাংসৌ দেবতে । ভুরিগার্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥