Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 5 / Mantra 22

43 Mantra
5/22
Devata- यज्ञो देवता Rishi- औतथ्यो दीर्घतमा ऋषिः Chhand- साम्नी पङ्क्ति,भूरिक् आर्षी बृहती, Swara- पञ्चमः
Mantra with Swara
दे॒वस्य॑ त्वा सवि॒तुः प्र॑स॒वेऽश्विनो॑र्बा॒हुभ्यां॑ पू॒ष्णो हस्ता॑भ्याम्। आद॑दे॒ नार्य॑सी॒दम॒हꣳ रक्ष॑सां ग्री॒वाऽअपि॑ कृन्तामि। बृ॒हन्न॑सि बृ॒हद्र॑वा बृह॒तीमिन्द्रा॑य॒ वाचं॑ वद॥२२॥

दे॒वस्य॑। त्वा॒। स॒वि॒तुः। प्र॒स॒व इति॑ प्रऽस॒वे। अ॒श्विनोः॑। बा॒हुभ्या॒मिति॑ बा॒हुऽभ्या॑म्। पू॒ष्णः। हस्ता॑भ्यामिति॒ हस्ता॑ऽभ्याम्। आद॑दे। नारी॑। अ॒सि॒। इ॒दम्। अ॒हम्। रक्ष॑साम्। ग्री॒वाः। अपि॑। कृ॒न्ता॒मि॒। बृ॒हन्। अ॒सि॒। बृ॒हद्र॑वा॒ इति॑ बृ॒हत्ऽर॑वाः। बृ॒ह॒तीम्। इन्द्रा॑य। वाच॑म्। व॒द॒ ॥२२॥

Mantra without Swara
देवस्य त्वा सवितुः प्रसवेश्विनोर्बाहुभ्याम्पूष्णो हस्ताभ्याम् । आददे नार्यसीदमहँ रक्षसाङ्ग्रीवा अपिकृन्तामि । बृहन्नसि बृहद्रवा बृहतीमिन्द्राय वाचँ वद ॥

देवस्य। त्वा। सवितुः। प्रसव इति प्रऽसवे। अश्विनोः। बाहुभ्यामिति बाहुऽभ्याम्। पूष्णः। हस्ताभ्यामिति हस्ताऽभ्याम्। आददे। नारी। असि। इदम्। अहम्। रक्षसाम्। ग्रीवाः। अपि। कृन्तामि। बृहन्। असि। बृहद्रवा इति बृहत्ऽरवाः। बृहतीम्। इन्द्राय। वाचम्। वद॥२२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে বিদ্বান্ মনুষ্য! যেমন আমি (দেবস্য) সকলের প্রকাশক, আনন্দ দায়ক বা (সবিতুঃ) সকল জগতের উৎপন্নকারী ঈশ্বরের (প্রসবে) উৎপন্নকৃত সংসারে যে যজ্ঞকে (আদদে) গ্রহণ করি সেইরূপ তুমিও (ত্বা) উহা গ্রহণ কর, যেমন আমি (নারী) যজ্ঞক্রিয়া বা (ইদম) যজ্ঞের অনুষ্ঠানের গ্রহণ করি সেইরূপ তুমিও গ্রহণ কর, যেমন (অহম) আমি (রক্ষসাম্) দুষ্ট স্বভাবযুক্ত শত্রুদিগের (গ্রীবাঃ) শিরগুলিকেও (অপিকৃন্তামি) ছেদন করি সেই রূপ তুমিও ছেদন কর । যেমন আমি এই অনুষ্ঠান দ্বারা (বৃহদ্রবাঃ) প্রশংসা পাইয়া বড় হই সেইরূপ তুমিও হও এবং যেমন আমি (ইন্দ্রায়) পরমৈশ্বর্য্যের প্রাপ্তি হেতু (বৃহতীম্) বৃহৎ (বাচম্) বাণীর উপদেশ করি সেইরূপ তুমিও (বদ) কর ॥ ২২ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন বিদ্বান্গণ ঈশ্বরের সৃষ্টিতে বিদ্যা দ্বারা পদার্থের পরীক্ষা করিয়া কার্য্যে উপযোগ করিয়া সুখ প্রাপ্ত করেন সেইরূপ সকল মনুষ্যকে এই যজ্ঞের অনুষ্ঠান করিয়া সকল সুখ পৌঁছান উচিত ॥ ২২ ॥
Subject
পুনরয়ং য়জ্ঞঃ কিমর্থঃ কর্ত্তব্য ইত্যুপদিশ্যতে ॥ পুনরায় এই যজ্ঞ কীজন্য করা উচিত, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ।
Mantra (Bengali)
দে॒বস্য॑ ত্বা সবি॒তুঃ প্র॑স॒বে᳕ऽশ্বিনো॑র্বা॒হুভ্যাং॑ পূ॒ষ্ণো হস্তা॑ভ্যাম্ । আ দ॑দে॒ নার্য়॑সী॒দম॒হꣳ রক্ষ॑সাং গ্রী॒বাऽঅপি॑ কৃন্তামি । বৃ॒হন্ন॑সি বৃ॒হদ্র॑বা বৃহ॒তীমিন্দ্রা॑য়॒ বাচং॑ বদ ॥ ২২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
দেবস্য ত্বেত্যস্যৌতথ্যো দীর্ঘতমা ঋষিঃ । য়জ্ঞো দেবতা । পূর্বার্দ্ধস্য সাম্নী পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ । আদদ ইত্যুত্তরস্য ভুরিগার্ষী বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥