Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 5 / Mantra 14

43 Mantra
5/14
Devata- सविता देवता Rishi- गोतम ऋषिः Chhand- स्वराट् आर्षी जगती, Swara- निषादः
Mantra with Swara
यु॒ञ्जते॒ मन॑ऽउ॒त यु॑ञ्जते॒ धियो॒ विप्रा॒ विप्र॑स्य बृ॒ह॒तो वि॑प॒श्चितः॑। वि होत्रा॑ दधे वयुना॒विदेक॒ऽइन्म॒ही दे॒वस्य॑ सवि॒तुः परि॑ष्टुतिः॒ स्वाहा॑॥१४॥

यु॒ञ्जते॑। मनः॑। उ॒त। यु॒ञ्ज॒ते॒। धियः॑। विप्राः॑। विप्र॑स्य। बृ॒ह॒तः। वि॒प॒श्चित॒ इति॑ विपः॒ऽचितः॑। वि। होत्राः॑। द॒धे॒। व॒यु॒ना॒वित्। व॒यु॒न॒विदिति॑ वयुन॒ऽवित्। एकः॑। इत्। म॒ही। दे॒वस्य॑। स॒वि॒तुः। परि॑ष्टुतिः। परि॑स्तुति॒रितिः॒। स्वाहा॑ ॥१४॥

Mantra without Swara
युञ्जते मनऽउत युञ्जते धियो विप्रा विप्रस्य बृहतो विपश्चितः । वि होत्रा दधे वयुनाविदेकऽइन्मही देवस्य सवितुः परिष्टुतिः स्वाहा ॥

युञ्जते। मनः। उत। युञ्जते। धियः। विप्राः। विप्रस्य। बृहतः। विपश्चित इति विपःऽचितः। वि। होत्राः। दधे। वयुनावित्। वयुनविदिति वयुनऽवित्। एकः। इत्। मही। देवस्य। सवितुः। परिष्टुतिः। परिस्तुतिरितिः। स्वाहा॥१४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–যেমন যাহারা (বিহোত্রাঃ) আদান-প্রদানকারী (বিপ্রাঃ) বুদ্ধিমান মনুষ্য তাহারা যে (বৃহতঃ) সর্ববৃহৎ (বিপ্রস্য) অনন্ত জ্ঞান কর্মযুক্ত (বিপশ্চিতঃ) সকল বিদ্যা সহিত (সবিতুঃ) সকল জগতের উৎপাদক (দেবস্য) সকলের প্রকাশক মহেশ্বরের (মহী) বৃহৎ (পরিষ্টুতিঃ) সর্ব প্রকারের স্তুতিরূপ (স্বাহা) সত্যবাণীকে জানিয়া উহাতে (মনঃ) মন (য়ুঞ্জতে) যুক্ত করেন (উত) এবং (ধিয়ঃ) বুদ্ধিগুলিকেও (য়ুঞ্জতে) স্থির করেন সেইরূপ (বয়ুনবিৎ) উত্তম কর্ম সকলের জ্ঞাতা (একঃ) সহায় রহিত আমি তাহাকে জানিয়া তাহাতে স্বীয় মন ও বুদ্ধিকে (বিদধে) সর্বদা নিশ্চল বিধান করিয়া রাখি ॥ ১৪ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । মনুষ্যদিগের উচিত যে, পরমেশ্বরেই মন, বুদ্ধি যুক্ত করিয়া বিদ্বান্দিগের সঙ্গ দ্বারা বিদ্যা প্রাপ্ত করিয়া সুখী হও, অন্য মনুষ্যকেও এই প্রকার আনন্দিত কর ॥ ১৪ ॥
Subject
অথ য়োগীশ্বরগুণা উপদিশ্যন্তে । এখন পরবর্ত্তী মন্ত্রে যোগী ও ঈশ্বরের গুণের উপদেশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়ু॒ঞ্জতে॒ মন॑ऽউ॒ত য়ু॑ঞ্জতে॒ ধিয়ো॒ বিপ্রা॒ বিপ্র॑স্য বৃ॒হ॒তো বি॑প॒শ্চিতঃ॑ । বি হোত্রা॑ দধে বয়ুনা॒বিদেক॒ऽইন্ম॒হী দে॒বস্য॑ সবি॒তুঃ পরি॑ষ্টুতিঃ॒ স্বাহা॑ ॥ ১৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়ুঞ্জতে মন ইত্যস্য গোতম ঋষিঃ । সবিতা দেবতা । স্বরাডার্ষী জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥