Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 5 / Mantra 11

43 Mantra
5/11
Devata- वाग्देवता Rishi- गोतम ऋषिः Chhand- निचृत् ब्राह्मी त्रिष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
इ॒न्द्र॒घो॒षस्त्वा॒ वसु॑भिः पु॒रस्ता॑त् पातु॒ प्रचे॑तास्त्वा रु॒द्रैः प॒श्चात् पा॑तु॒ मनो॑जवास्त्वा पि॒तृभि॑र्दक्षिण॒तः पातु॑ वि॒श्वक॑र्मा त्वादि॒त्यैरु॑त्तर॒तः पा॑त्वि॒दम॒हं त॒प्तं वार्ब॑हि॒र्धा य॒ज्ञान्निःसृ॑जामि॥११॥

इ॒न्द्र॒घो॒ष इती॑न्द्रघो॒षः। त्वा॒ वसु॑भि॒रिति॒ वसु॑ऽभिः। पु॒रस्ता॑त्। पा॒तु॒। प्रचे॑ता॒ इति॒ प्रऽचे॑ताः। त्वा॒। रु॒द्रैः। प॒श्चात्। पा॒तु॒। मनो॑जवा॒ इति॒ मनः॑ऽजवाः। त्वा॒। पि॒तृभि॒रिति॑ पि॒तृऽभिः॑। द॒क्षि॒ण॒तः। पा॒तु॒। वि॒श्वक॒र्मेति॑ वि॒श्वऽक॑र्मा। त्वा॒। आ॒दि॒त्यैः। उ॒त्त॒र॒तः। पा॒तु॒। इ॒दम्। अ॒हम्। त॒प्तम्। वाः। ब॒हि॒र्धेति॑ बहिः॒ऽधा। य॒ज्ञात्। निः। सृ॒जा॒मि॒ ॥११॥

Mantra without Swara
इन्द्रघोषस्त्वा वसुभिः पुरस्तात्पातु प्रचेतास्त्वा रुद्रैः पश्चात्पातु मनोजवास्त्वा पितृभिर्दक्षिणतः पातु विश्वकर्मा त्वादित्यैरुत्तरतः पात्विदमहन्तप्तँवार्बहिर्धा यज्ञान्निः सृजामि ॥

इन्द्रघोष इतीन्द्रघोषः। त्वा वसुभिरिति वसुऽभिः। पुरस्तात्। पातु। प्रचेता इति प्रऽचेताः। त्वा। रुद्रैः। पश्चात्। पातु। मनोजवा इति मनःऽजवाः। त्वा। पितृभिरिति पितृऽभिः। दक्षिणतः। पातु। विश्वकर्मेति विश्वऽकर्मा। त्वा। आदित्यैः। उत्तरतः। पातु। इदम्। अहम्। तप्तम्। वाः। बहिर्धेति बहिःऽधा। यज्ञात्। निः। सृजामि॥११॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে বিদ্বান্ মনুষ্যগণ! যেমন (প্রচেতাঃ) উত্তম জ্ঞানযুক্ত (ইন্দ্রঘোষঃ) পরমাত্মা, বেদবিদ্যা ও বিদ্যুতের ঘোষ অর্থাৎ শব্দ, অর্থ ও সম্বন্ধের বোধযুক্ত (বিশ্বকর্মা) সকল কর্মযুক্ত আমি (বিজ্ঞান) পঠন-পাঠন বা হোমরূপ যজ্ঞ দ্বারা (ইদম্) আভ্যন্তর নিবাসী (তপ্তম্) তপ্ত জল (বহির্ধা) বাহিরে ধারণ হওয়া শীতল (বাঃ) জলকে (নিঃসৃজামি) সম্পাদন করি বা নিঃক্ষেপ করি সেইরূপ আপনিও করুন । যে (বসুভিঃ) অগ্নি ইত্যাদি পদার্থ বা চব্বিশ বৎসর ব্রহ্মচর্য্য কৃত মনুষ্যসকলের সহ বর্ত্তমান (ইন্দ্রঘোষঃ) পরমেশ্বর জীব ও বিদ্যুতের অনেক শব্দ সম্পর্কীয় বাণী উহাকে (পুরস্তাৎ) পূর্বদেশ হইতে যেমন আমি রক্ষা করি সেইরূপ আপনিও (পাতু) রক্ষা করুন । যে (রুদ্রৈঃ) প্রাণ বা চুয়াল্লিশ বর্ষ ব্রহ্মচর্য্য কৃত বিদ্বান্দিগের সহিত বর্ত্তমান (প্রচেতাঃ) উত্তম জ্ঞানদায়িণী বাণী উহাকে (পশ্চাৎ) পশ্চিম দেশ হইতে রক্ষা করি সেইরূপ আপনিও (পাতু) রক্ষা করুন । যে (পিতৃভিঃ) জ্ঞানী বা ঋতুসকল সহ বর্ত্তমান (মনোজবাঃ) মন সমান বেগযুক্তা বাণী উহার (দক্ষিণতঃ) দক্ষিণ দেশ হইতে পালন করি সেইরূপ আপনিও (পাতু) রক্ষা করুন । যে (আদিত্যৈঃ) দ্বাদশ মাসগুলি বা আটচল্লিশ বর্ষ ব্রহ্মচর্য্য কৃত বিদ্বান্দিগের সহিত বর্ত্তমান (বিশ্বকর্মা) সকল কর্মযুক্তা বাণী উহার (উত্তরতঃ) উত্তর দেশ হইতে পালন করি সেইরূপ আপনিও (পাতু) রক্ষা করুন ॥ ১১ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । মনুষ্যদিগের উচিত যে, বসু, রুদ্র, আদিত্য ও পিতরদিগের দ্বারা সেবনকৃত বা যজ্ঞকে সিদ্ধকারিণী বাণী বা জল সেবন, বিদ্যা বা উত্তম ক্রিয়া সহ যে বিদ্যুৎ তাহার সেবনে নিরন্তর ব্যবহার করুক ॥ ১১ ॥
Subject
পুনঃ স সা কীদৃশীত্যুপদিশ্যতে ॥ পুনরায় সে কেমন, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
ই॒ন্দ্র॒ঘো॒ষস্ত্বা॒ বসু॑ভিঃ পু॒রস্তা॑ৎ পাতু॒ প্রচে॑তাস্ত্বা রু॒দ্রৈঃ প॒শ্চাৎ পা॑তু॒ মনো॑জবাস্ত্বা পি॒তৃভি॑র্দক্ষিণ॒তঃ পাতু॑ বি॒শ্বক॑র্মা ত্বাদি॒ত্যৈরু॑ত্তর॒তঃ পা॑ত্বি॒দম॒হং ত॒প্তং বার্ব॑হি॒র্ধা য়॒জ্ঞান্নিঃ সৃ॑জামি ॥ ১১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইন্দ্রঘোষস্ত্বেত্যস্য গোতম ঋষিঃ । বাগ্দেবতা । নিচৃদ্ব্রাহ্মী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥