Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 40 / Mantra 9

17 Mantra
40/9
Devata- आत्मा देवता Rishi- दीर्घतमा ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
अ॒न्धन्तमः॒ प्र वि॑शन्ति॒ येऽस॑म्भूतिमु॒पास॑ते।ततो॒ भूय॑ऽइव॒ ते तमो॒ यऽउ॒ सम्भू॑त्या र॒ताः॥९॥

अ॒न्धम्। तमः॑। प्र। वि॒श॒न्ति॒। ये। अस॑म्भूति॒मित्यस॑म्ऽभूतिम्। उ॒पास॑त॒ इत्यु॑प॒ऽआस॑ते ॥ ततः॑। भूय॑ऽइ॒वेति॒ भूयः॑ऽइव। ते। तमः॑। ये। ऊँ॒ऽइत्यूँ॑। सम्भू॑त्या॒मिति॒ सम्ऽभू॑त्या॒म्। र॒ताः ॥९ ॥

Mantra without Swara
अन्धन्तमः प्र विशन्ति येसम्भूतिमुपासते । ततो भूयऽइव ते तमो यऽउ सम्भूत्याँ रताः ॥

अन्धम्। तमः। प्र। विशन्ति। ये। असम्भूतिमित्यसम्ऽभूतिम्। उपासत इत्युपऽआसते॥ ततः। भूयऽइवेति भूयःऽइव। ते। तमः। ये। ऊँऽइत्यूँ। सम्भूत्यामिति सम्ऽभूत्याम्। रताः॥९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যাহারা পরমেশ্বরকে ত্যাগ করিয়া (অসম্ভূতিম্) অনাদি অনুৎপন্ন সত্ব, রজ ও তমোগুণময় প্রকৃতিরূপ জড় বস্তুকে (উপাসতে) উপাস্যভাবপূর্বক জানে তাহারা (অন্ধম্, তমঃ) আবরণকারী অন্ধকারকে (প্রবিশন্তি) উত্তম প্রকার প্রাপ্ত হয় এবং (য়ে) যাহারা (সম্ভূত্যাম্) মহত্ত্বাদি স্বরূপ দ্বারা পরিণাম প্রাপ্ত সৃষ্টিতে (রতাঃ) রমণ করে (তে) তাহারা (উ) বিতর্ক সহ (ততঃ) তাহা হইতে (ভূয়, ইব) অধিক যেমন সেইরূপ (তমঃ) অবিদ্যারূপ অন্ধকার প্রাপ্ত হয় ॥ ঌ ॥
Essence
ভাবার্থঃ- যে সব মনুষ্য সমস্ত জড় জগতের অনাদি নিত্য কারণকে উপাসনা ভাবপূর্বক স্বীকার করে তাহারা অবিদ্যাকে প্রাপ্ত হইয়া ক্লেশ প্রাপ্ত হয় এবং যাহারা সেই কারণ হইতে উৎপন্ন স্থূল, সূক্ষ্ম, কার্য্যকারণাখ্য অনিত্য সংযোগ জন্য কার্য্যজগৎকে ইষ্ট উপাস্য স্বীকার করে তাহারা গাঢ় অবিদ্যা প্রাপ্ত করিয়া অধিকতর ক্লেশ পাইয়া থাকে, এইজন্য সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মাকেই সকলে সর্বদা উপাসনা করিবে ॥ ঌ ॥
Subject
কে জনা অন্ধতমঃ প্রাপ্নুবন্তীত্যাহ ॥ কে কে মনুষ্য অন্ধকার প্রাপ্ত হয়, এই বিষয়কে পরবর্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
অ॒ন্ধন্তমঃ॒ প্র বি॑শন্তি॒ য়েऽস॑ম্ভূতিমু॒পাস॑তে । ততো॒ ভূয়॑ऽইব॒ তে তমো॒ য়ऽউ॒ সম্ভূ॑ত্যাᳬं র॒তাঃ ॥ ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অন্ধতম ইত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । আত্মা দেবতা । অনুষ্টুপ্ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥