Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 40 / Mantra 7

17 Mantra
40/7
Devata- आत्मा देवता Rishi- दीर्घतमा ऋषिः Chhand- निचृदनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
यस्मि॒न्त्सर्वा॑णि भू॒तान्या॒त्मैवाभू॑द्विजान॒तः।तत्र॒ को मोहः॒ कः शोक॑ऽएकत्वम॑नु॒पश्य॑तः॥७॥

यस्मि॑न्। सर्वा॑णि। भू॒तानि॑। आ॒त्मा। ए॒व। अभू॑त्। वि॒जा॒न॒त इति॑ विऽजान॒तः ॥ तत्र॑। कः। मोहः॑। कः। शोकः॑। ए॒क॒त्वमित्ये॑क॒ऽत्वम्। अ॒नु॒पश्य॑त॒ऽइत्य॑नु॒पश्य॑तः ॥७ ॥

Mantra without Swara
यस्मिन्त्सर्वाणि भूतान्यात्मैवाभूद्विजानतः । तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः ॥

यस्मिन्। सर्वाणि। भूतानि। आत्मा। एव। अभूत्। विजानत इति विऽजानतः॥ तत्र। कः। मोहः। कः। शोकः। एकत्वमित्येकऽत्वम्। अनुपश्यतऽइत्यनुपश्यतः॥७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! (য়স্মিন্) যে পরমাত্মা জ্ঞান, বিজ্ঞান বা ধর্মে (বিজানতঃ) বিশেষ করিয়া ধ্যানদৃষ্টি দ্বারা দর্শনকারীকে (সর্বাণি) সকল (ভূতানি) প্রাণীমাত্র (আত্মা, এব) নিজের তুল্যই সুখ-দুঃখ সম্পন্ন (অভূৎ) হয় (তত্র) সেই পরমাত্মা আদিতে (একত্বম্) অদ্বিতীয় ভাবকে (অনুপশ্যতঃ) অনুকূল যোগাভ্যাস দ্বারা সাক্ষাৎ দেখিয়া যোগিদেরকে (কঃ) কে (মোহঃ) মূঢ়াবস্থা এবং (কঃ) কে (শোকঃ) শ্লোকযুক্ত বা ক্লেশ হয় অর্থাৎ কিছুই নহে ॥ ৭ ॥
Essence
ভাবার্থঃ- যে সব বিদ্বান্ সন্ন্যাসীগণ পরমাত্মার সহচর প্রাণিমাত্রকে স্বীয় আত্মার তুল্য জানেন অর্থাৎ যেমন নিজের হিত কামনা করেন সেইরূপ অন্যদের সঙ্গেও আচরণ করেন, এক অদ্বিতীয় পরমেশ্বরের শরণ প্রাপ্ত হইয়া থাকেন তাহাদের মোহ, শোক ও লাভাদি কদাচিৎ প্রাপ্ত হয় না । এবং যাহারা নিজের আত্মাকে যথাবৎ জানিয়া পরমাত্মাকে জানেন তাঁহারা সর্বদা সুখী হইয়া থাকেন ॥ ৭ ॥
Subject
অথ কেऽবিদ্যাদিদোষান্ জহতীত্যাহ ॥ এখন কে অবিদ্যাদি দোষ ত্যাগ করে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়স্মি॒ন্ৎসর্বা॑ণি ভূ॒তান্যা॒ত্মৈবাভূ॑দ্বিজান॒তঃ । তত্র॒ কো মোহঃ॒ কঃ শোক॑ऽএক॒ত্বম॑নু॒পশ্য॑তঃ ॥ ৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়স্মিন্নিত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । আত্মা দেবতা । নিচৃদনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥