Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 40 / Mantra 5

17 Mantra
40/5
Devata- आत्मा देवता Rishi- दीर्घतमा ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
तदे॑जति॒ तन्नैज॑ति॒ तद् दू॒रे तद्व॑न्ति॒के।तद॒न्तर॑स्य॒ सर्व॑स्य॒ तदु॒ सर्व॑स्यास्य बाह्य॒तः॥५॥

तत्। ए॒ज॒ति॒। तत्। न। ए॒ज॒ति॒। तत्। दू॒रे। तत्। ऊँ॒ऽइत्यूँ॑। अ॒न्ति॒के ॥ तत्। अ॒न्तः। अ॒स्य॒। सर्व॑स्य। तत्। ऊँ॒ऽइत्यूँ॑। सर्व॑स्य। अ॒स्य॒। बा॒ह्य॒तः ॥५ ॥

Mantra without Swara
तदेजति तन्नैजति तद्दूरे तद्वन्तिके । तदन्तरस्य सर्वस्य तदु सरवस्यास्य बाह्यतः ॥

तत्। एजति। तत्। न। एजति। तत्। दूरे। तत्। ऊँऽइत्यँू। अन्तिके॥ तत्। अन्तः। अस्य। सर्वस्य। तत्। ऊँऽइत्यँू। सर्वस्य। अस्य। बाह्यतः॥५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! (তৎ) সেই ব্রহ্ম (এজতি) মুর্খদের দৃষ্টিতে চলায়মান হয় (তৎ) (ন, এজতি) নিজ স্বরূপে না চলায়মান এবং না চালিত হয়, (তৎ) সে (দূরে) অধর্মাত্মা অবিদ্বান্ অযোগীদের হইতে দূরে অর্থাৎ কোটি বৎসরেও প্রাপ্ত হয় না । (তৎ) সে (উ)(অন্তিকে) ধর্মাত্মা বিদ্বান্ যোগিদের সমীপ (তৎ) সে (অস্য) এই (সর্বস্য) সব জগৎ বা জীবদেরকে (অন্তঃ) ভিতরে (উ) এবং (তৎ) সে (অস্য, সর্বস্য) এই প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ জগতের (বাহাতঃ) বাহিরেও বর্ত্তমান ॥ ৫ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! সেই ব্রহ্ম মূঢের দৃষ্টিতে কম্পমান । তিনি স্বয়ং ব্যাপক হওয়ায় কখনও চলায়মান হয় না, যাহারা তাহার আজ্ঞার বিরুদ্ধ তাহারা ইতস্ততঃ ধাবমান হইয়াও তাঁহাকে জানিতে পারে না এবং যাহারা ঈশ্বরের আজ্ঞার অনুষ্ঠান করে, তাহারা স্বীয় আত্মায় স্থিত অতি নিকট ব্রহ্মকে প্রাপ্ত করে, যে ব্রহ্ম সব প্রকৃতি আদির বাহির-ভিতর অবয়বসকলে অভিব্যাপ্ত হইয়া অন্তর্য্যামীরূপে সব জীবদের সকল পাপপুণ্যরূপ কর্ম্মকে জানিয়া যথার্থ ফল দান করে তাহাই সকলকে লক্ষ্য রাখা উচিত এবং ইহাকে সকলের ভয় করা উচিত ॥ ৫ ॥
Subject
বিদুষাং নিকটেऽবিদুষাং চ ব্রহ্ম দূরেऽস্তীত্যাহ ॥ বিদ্বান্দিগের নিকটে এবং অবিদ্বান্দিগের ব্রহ্ম দূরে অবস্থান করে এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
তদে॑জতি॒ তন্নৈজ॑তি॒ তদ্ দূ॒রে তদ্ব॑ন্তি॒কে । তদ॒ন্তর॑স্য॒ সর্ব॑স্য॒ তদু॒ সর্ব॑স্যাস্য বাহ্য॒তঃ ॥ ৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
তদেজতীত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । আত্মা দেবতা । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥