Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 40 / Mantra 4

17 Mantra
40/4
Devata- ब्रह्म देवता Rishi- दीर्घतमा ऋषिः Chhand- निचृत्त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
अने॑ज॒देकं॒ मन॑सो॒ जवी॑यो॒ नैन॑द्दे॒वाऽआ॑प्नुव॒न् पूर्व॒मर्ष॑त्।तद्धाव॑तो॒ऽन्यानत्ये॑ति॒ तिष्ठ॒त्तस्मि॑न्न॒पो मा॑त॒रिश्वा॑ दधाति॥४॥

अने॑जत्। एक॑म्। मन॑सः। जवी॑यः। न। ए॒न॒त्। दे॒वाः। आ॒प्नु॒व॒न्। पूर्व॑म्। अर्ष॑त् ॥ तत्। धाव॑तः। अ॒न्यान्। अति॑। ए॒ति॒। तिष्ठ॑त्। तस्मि॑न्। अ॒पः। मा॒त॒रिश्वा॑। द॒धा॒ति॒ ॥४ ॥

Mantra without Swara
अनेजदेकम्मनसो जवीयो नैनद्देवाऽआप्नुवन्पूर्वमर्शत् । तद्धावतोन्यानत्येति तिष्ठत्तस्मिन्नपो मातरिश्वा दधाति ॥

अनेजत्। एकम्। मनसः। जवीयः। न। एनत्। देवाः। आप्नुवन्। पूर्वम्। अर्षत्॥ तत्। धावतः। अन्यान्। अति। एति। तिष्ठत्। तस्मिन्। अपः। मातरिश्वा। दधाति॥४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিদ্বন্ মনুষ্যগণ ! যিনি অদ্বিতীয় (অনেজৎ) অকম্পমান অর্থাৎ অচল নিজের অবস্থান হইতে সরিয়া আসাকে কম্পন বলে, তাহা হইতে রহিত (মনসঃ) মনের বেগ হইতেও (জবীয়ঃ) অতি বেগবান্ (পূর্বম্) সকলের পূর্বে (অর্ষৎ) চলিয়া অর্থাৎ যেখানে কেউ গমন করে সেখানে প্রথমেই সর্বত্র ব্যাপ্তি দ্বারা উপস্থিত ব্রহ্ম আছে (এনৎ) এই পূর্বোক্ত ঈশ্বরকে (দেবাঃ) চক্ষু আদি ইন্দ্রিয় (ন) না (আপ্লুবন্) প্রাপ্ত হয় (তৎ) সেই পরব্রহ্ম স্বয়ং (তিষ্ঠৎ) স্থির থাকিয়া নিজের অনন্ত ব্যাপ্তি দ্বারা (ধাবতঃ) বিষয়ের দিকে পতিত হইয়া (অন্যান্) আত্মার স্বরূপ হইতে বিলক্ষণ মন, বাণী আদি ইন্দ্রিয়দিগের (অতি, এতি) উল্লঙ্ঘন করিয়া যায় (তস্মিন্) সেই সর্বত্র অভিব্যাপ্ত ঈশ্বরের স্থিরতায় (মাতরিশ্বা) অন্তরিক্ষে প্রাণ সকলকে ধারণকারী বায়ুতুল্য জীব (অপঃ) কর্ম বা ক্রিয়াকে (দধাতি) ধারণ করে, এই জানিবে ॥ ৪ ॥
Essence
ভাবার্থঃ- ব্রহ্মার অনন্ত হওয়ায় যেখানে যেখানে মন গমন করে সেখানে প্রথম হইতেই অভিব্যাপ্ত, প্রথম হইতেই স্থির ব্রহ্ম বর্ত্তমান, তাহার বিজ্ঞান শুদ্ধ মন দ্বারা হয়, চক্ষু আদি ইন্দ্রিয় এবং অবিদ্বান্দের দ্বারা দেখিবার যোগ্য নহে । তিনি স্বয়ং নিশ্চল হইয়া সব জীবদেরকে নিয়মপূর্বক চালনা করেন এবং ধারণ করেন । তাঁহার অতিসূক্ষ্ম, ইন্দ্রিয়গম্য না হওয়ার কারণে ধর্মাত্মা বিদ্বান্ যোগীকেই তাঁহার সাক্ষাৎ জ্ঞান হয়, অন্যের নহে ॥ ৪ ॥
Subject
কীদৃশো জন ঈশ্বরং সাক্ষাৎকরোতীত্যাহ ॥ কেমন জন ঈশ্বরকে সাক্ষাৎ করে এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অনে॑জ॒দেকং॒ মন॑সো॒ জবী॑য়ো॒ নৈন॑দ্দে॒বাऽআ॑প্নুব॒ন্ পূর্ব॒মর্ষ॑ৎ । তদ্ধাব॑তো॒ऽন্যানত্যে॑তি॒ তিষ্ঠ॒ত্তস্মি॑ন্ন॒পো মা॑ত॒রিশ্বা॑ দধাতি ॥ ৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অনেজদিত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । ব্রহ্ম দেবতা । নিচৃৎ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥