Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 40 / Mantra 3

17 Mantra
40/3
Devata- आत्मा देवता Rishi- दीर्घतमा ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
अ॒सु॒र्य्याः᳕ नाम॒ ते लो॒काऽअ॒न्धेन॒ तम॒सावृ॑ताः। ताँस्ते प्रेत्यापि॑ गच्छन्ति॒ ये के चा॑त्म॒हनो॒ जनाः॑॥३॥

अ॒सु॒र्य्याः᳕। नाम॑। ते। लो॒काः। अ॒न्धेन॑। तम॑सा। आवृ॑ता॒ इत्याऽवृ॑ताः ॥ तान्। ते। प्रेत्येति॒ प्रऽइ॑त्य। अपि॑। ग॒च्छ॒न्ति॒। ये। के। च॒। आ॒त्म॒हन॒ इत्या॑त्म॒ऽहनः॑। जनाः॑ ॥३ ॥

Mantra without Swara
असुर्या नाम ते लोकाऽअन्धेन तमसावृताः। ताँस्ते प्रेत्यापि गच्छन्ति ये के चात्महनो जनाः॥

असुर्य्याः। नाम। ते। लोकाः। अन्धेन। तमसा। आवृता इत्याऽवृताः॥ तान्। ते। प्रेत्येति प्रऽइत्य। अपि। गच्छन्ति। ये। के। च। आत्महन इत्यात्मऽहनः। जनाः॥३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যে (লোকাঃ) দর্শনকারীগণ (অন্ধেন) অন্ধকাররূপ (তমসা) জ্ঞানের আবরণকারী অজ্ঞান দ্বারা (আবৃতাঃ) সব দিক দিয়া আচ্ছাদিত (চ) এবং (য়ে) যাহারা (কে) কোন (আত্মহনঃ) আত্মার বিরুদ্ধ আচরণকারী (জনাঃ) মনুষ্যগুলি (তে) তাহারা (অসুর্য়্যা) নিজের প্রাণপোষণে তৎপর অবিদ্যাদি দোষযুক্ত লোকসম্পর্কীয় তাহাদের পাপকর্ম্মকারীরা (নাম) প্রসিদ্ধ হইয়া থাকে । (তে) তাহারা (প্রেত্যা) মরিবার পরে (অপি) এবং বাঁচিয়াও (তান্) সেই দুঃখ ও অজ্ঞানরূপ অন্ধকার দ্বারা যুক্ত ভোগ (গচ্ছন্তি) প্রাপ্ত হইয়া থাকে ॥ ৩ ॥
Essence
ভাবার্থঃ- সেই সব মনুষ্য অসুর, দৈত্য, রাক্ষস তথা পিশাচাদি হয় যাহারা আত্মায় অন্য কিছু জানে, বাণী দ্বারা অন্য বলে, এবং করে কিছু অন্য । তাহারা কখনও অবিদ্যা রূপ দুঃখসাগর হইতে উত্তীর্ণ হওয়া আনন্দ প্রাপ্ত করিতে পারে না এবং যাহারা আত্মা, মন, বাণী ও কর্ম্ম দ্বারা নিষ্কপট সমান আচরণ করে তাহারাই দেব আর্য্য সৌভাগ্যবান সকল জগৎকে পবিত্র করিয়া এই লোকেও পরলোকে অতুল সুখ ভোগ করে ॥ ৩ ॥
Subject
অথাত্মহন্তারো জনাঃ কীদৃশা ইত্যাহ ॥ এখন আত্মার হননকর্ত্তা অর্থাৎ আত্মবিস্মৃতজন কী রকম হয় সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অ॒সু॒র্য়্যা᳕ নাম॒ তে লো॒কাऽঅ॒ন্ধেন॒ তম॒সাবৃ॑তাঃ । তাঁস্তে প্রেত্যাপি॑ গচ্ছন্তি॒ য়ে কে চা॑ত্ম॒হনো॒ জনাঃ॑ ॥ ৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অসুর্য়্যা ইত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । আত্মা দেবতা । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥