Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 40 / Mantra 17

17 Mantra
40/17
Devata- आत्मा देवता Rishi- दीर्घतमा ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
हि॒र॒ण्मये॑न॒ पात्रे॑ण स॒त्यस्यापि॑हितं॒ मुखम्।यो॒ऽसावा॑दि॒त्ये पु॑रुषः॒ सोऽसाव॒हम्। ओ३म् खं ब्रह्म॑॥१७॥

हि॒र॒ण्मये॑न॒। पात्रे॑ण। स॒त्यस्य॑। अपि॑हित॒मित्यपि॑ऽहितम्। मुख॑म् ॥ यः। अ॒सौ। आ॒दि॒त्ये। पुरु॑षः। सः। अ॒सौ। अ॒हम्। ओ३म्। खम्। ब्रह्म॑ ॥१७ ॥

Mantra without Swara
हिरण्मयेन पात्रेण सत्यस्यापिहितं मुखम् । यो सावादित्ये पुरुषः सो सावहम् । ओ३म् खं ब्रह्म ॥

हिरण्मयेन। पात्रेण। सत्यस्य। अपिहितमित्यपिऽहितम्। मुखम्॥ यः। असौ। आदित्ये। पुरुषः। सः। असौ। अहम्। ओ३म्। खम्। ब्रह्म॥१७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! যে (হিরন্ময়েন) জ্যোতিঃস্বরূপ (পাত্রেণ) রক্ষক আমার দ্বারা (সত্যস্য) অবিনাশী যথার্থ কারণের (অপিহিতম্) আচ্ছাদিত (মুখম্) মুখের তুল্য উত্তম অঙ্গের প্রকাশ করা হয় (য়ঃ) যে (অসৌ) তিনি (আদীত্য) প্রাণ বা সূর্য্য মন্ডলে (পুরুষঃ) পূর্ণ পরমাত্মা (সঃ) সেই (অসৌ) পরোক্ষরূপ (অহম্) আমি (খম্) আকাশতুল্য ব্যাপক (ব্রহ্ম) সর্বাপেক্ষা গুণ, কর্ম্ম ও স্বরূপ করিয়া অধিক (ও৩ম্) সকলের রক্ষক আমি তাহার (ও৩ম্) এইরকম নাম জানিবে ॥ ১৭ ॥
Essence
ভাবার্থঃ- সকল মনুষ্যদিগের প্রতি ঈশ্বর উপদেশ করেন যে, হে মনুষ্যগণ ! আমি এখানে আছি, সেই অন্যত্র সূর্যাদি লোকে, অন্যস্থান সূর্যাদি লোকে আছি তাহাই এখানে আছি, সর্বত্র পরিপূর্ণ আকাশ তুল্য ব্যাপক আমা হইতে ভিন্ন কেউ বড় নয়, আমিই সর্বাপেক্ষা বড় । আমার সুলক্ষণ দ্বারা যুক্ত পুত্রতুল্য প্রাণপ্রিয় আমার নিজ নাম “ও৩ম্” ইহা । যে আমার প্রেম ও সত্যাচরণ ভাবপূর্বক শরণ গ্রহণ করে তাহার অন্তর্য্যামীরূপে আমি অবিদ্যার বিনাশ, তাহার আত্মা প্রকাশিত করিয়া শুভ গুণ, কর্ম, স্বভাবযুক্ত করিয়া সত্যস্বরূপের আবরণ স্থির করিয়া যোগ দ্বারা হওয়া শুদ্ধ বিজ্ঞান দিই এবং সকল দুঃখ হইতে পৃথক করিয়া মোক্ষসুখ প্রাপ্ত করাই । ইতি ॥ ১৭ ॥ এই অধ্যায়ে ঈশ্বরের গুণ বর্ণন, অধর্ম ত্যাগের উপদেশ, সর্বকালে সৎকর্ম্মের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা, অধর্মাচরণের নিন্দা, পরমেশ্বরের অতিসূক্ষ্ম স্বরূপের বর্ণন, বিদ্বান্কে জানিবার যোগ্য হওয়া, অবিদ্বানের অজ্ঞেয়তা হওয়া, সর্বত্র আত্মা জানিয়া অহিংসা ধর্মের রক্ষা, তাহার মোহ-শোকাদি পরিত্যাগ ঈশ্বরের জন্মাদি দোষরহিত হওয়া, বেদবিদ্যার উপদেশ, কার্য্যকারণরূপ জড় জগতের উপাসনার নিষেধ, সেই কার্য্যকারণ দ্বারা মৃত্যুর নিবারণ করিয়া মোক্ষাদি সিদ্ধ করা, জড় বস্তুর উপাসনা নিষেধ, চেতনের উপাসনার বিধি, সেই জড়-চেতন উভয়ের স্বরূপকে জানিবার আবশ্যকতা শরীরের স্বভাবের বর্ণন, সমাধি দ্বারা পরমেশ্বরকে নিজ আত্মায় ধারণ করিয়া শরীর ত্যাগ করা, দাহ করিবার পরে অন্য ক্রিয়ার অনুষ্ঠানের নিষেধ, অধর্মের ত্যাগ এবং ধর্মকে বৃদ্ধি করানোর জন্য পরমেশ্বররের প্রার্থনা, ঈশ্বরের স্বরূপ বর্ণন এবং সব নাম অপেক্ষা “ও৩ম্” এই নামের উত্তমতা প্রতিপাদন করা হইয়াছে । ইহাতে এই অধ্যায়ে কথিত অর্থের অর্থ সহ সঙ্গতি আছে, এইরূপ জানিবে । ইতি শ্রীমৎপরমহংসপরিব্রাজকাচার্য়্যাণাং শ্রীপরমবিদুষাং বিরজানন্দসরস্বতীস্বামিনাং শিষ্যেণ শ্রীমদ্দয়ানন্দসরস্বতীস্বামিনা নির্মিতে সংস্কৃতার্য়্যভাষাভ্যাং সমন্বিতে সুপ্রমাণয়ুক্তে য়জুর্বেদভাষ্যে চত্বারিংশত্তমোऽধ্যায়ঃ সমাপ্তঃ ॥ সমাপ্তশ্চায়ং গ্রন্থ ইতি ॥ ॥ মার্গশীর্ষ কৃষ্ণ ১ শনি বিক্রমীয় শ্রী সংবৎ ১ঌ৩ঌ-এ সমাপ্ত করিলাম ॥
Subject
অথান্তে মনুষ্যানীশ্বর উপদিশতি ॥ এখন অবশেষে মনুষ্যাদিগকে ঈশ্বর উপদেশ করেন ।
Mantra (Bengali)
হি॒র॒ণ্ময়ে॑ন॒ পাত্রে॑ণ স॒ত্যস্যাপি॑হিতং॒ মুখ॑ম্ । য়ো॒ऽসাবা॑দি॒ত্যে পু॑রুষঃ॒ সো᳕ऽসাব॒হম্ । ও৩ম্ খং ব্রহ্ম॑ ॥ ১৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
হিরণ্ময়েনেত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । আত্মা দেবতা । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥