Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 40 / Mantra 16

17 Mantra
40/16
Devata- आत्मा देवता Rishi- दीर्घतमा ऋषिः Chhand- निचृत्त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
अग्ने॒ नय॑ सु॒पथा॑ रा॒येऽअ॒स्मान् विश्वा॑नि देव व॒युना॑नि वि॒द्वान्।यु॒यो॒ध्यस्मज्जु॑हुरा॒णमेनो॒ भूयि॑ष्ठां ते॒ नम॑ऽउक्तिं विधेम॥१६॥

अग्ने॑। नय॑। सु॒पथेति॑ सु॒ऽपथा॑। रा॒ये। अ॒स्मान्। विश्वा॑नि। दे॒व॒। व॒युना॑नि। वि॒द्वान् ॥ यु॒यो॒धि। अ॒स्मत्। जु॒हु॒रा॒णम्। एनः॑। भूयि॑ष्ठाम्। ते॒। नम॑ऽउक्ति॒मिति॒ नमः॑ऽउक्तिम्। वि॒धे॒म॒ ॥१६ ॥

Mantra without Swara
अग्ने नय सुपथा रायेऽअस्मान्विश्वानि देव वयुनानि विद्वान् । युयोध्यस्मज्जुहुराणमेनो भुयिष्ठान्ते नमउक्तिँविधेम ॥

अग्ने। नय। सुपथेति सुऽपथा। राये। अस्मान्। विश्वानि। देव। वयुनानि। विद्वान्॥ युयोधि। अस्मत्। जुहुराणम्। एनः। भूयिष्ठाम्। ते। नमऽउक्तिमिति नमःऽउक्तिम्। विधेम॥१६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (দেব) দিব্যস্বরূপ (অগ্নে) প্রকাশস্বরূপ করুণাময় জগদীশ্বর! যদ্দ্বারা আমরা (তে) আপনার জন্য (ভূয়িষ্ঠাম্) অধিকতর (নমউক্তিম্) সৎকারপূর্বক প্রশংসার (বিধেম) সেবন করি ইহাতে (বিদ্বান্) সকলের জ্ঞাতা আপনি (অস্মৎ) আমাদের হইতে (জুহুরাণম্) কুটিলতারূপ (এনঃ) পাপাচরণকে (য়ুয়োধি) পৃথক করুন, (অস্মান্) আমাদের জীবদেরকে (রায়ে) বিজ্ঞান, ধন বা ধন হইতে হওয়া সুখের জন্য (সুপথা) ধর্মানুকূল মার্গ দ্বারা (বিশ্বানি) সমস্ত (বয়ুনানি) প্রশস্ত জ্ঞানকে (নয়) প্রাপ্ত করুন ॥ ১৬ ॥
Essence
ভাবার্থঃ- যাহারা সত্যভাবপূর্বক পরমেশ্বরের উপাসনা করে, যথাশক্তি তাহার আজ্ঞার পালন করে এবং সর্বোপরি সৎকারের যোগ্য পরমাত্মাকে মানে, তাহাদেরকে দয়ালু ঈশ্বর পাপাচরণমার্গ হইতে পৃথক করিয়া ধর্মযুক্ত মার্গে চালনা করিয়া বিজ্ঞান দিয়া ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সিদ্ধ করিবার জন্য সক্ষম করে । ইহাতে এক অদ্বিতীয় ঈশ্বরকে ত্যাগ করিয়া কাহারও উপাসনা কদাপি করিবে না ॥ ১৬ ॥
Subject
ঈশ্বরঃ কাননুগৃহ্ণাতীত্যাহ ॥ ঈশ্বর কী সব মনুষ্যের উপর কৃপা করে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অগ্নে॒ নয়॑ সু॒পথা॑ রা॒য়েऽঅ॒স্মান্ বিশ্বা॑নি দেব ব॒য়ুনা॑নি বি॒দ্বান্ । য়ু॒য়ো॒ধ্য᳕স্মজ্জু॑হুরা॒ণমেনো॒ ভূয়ি॑ষ্ঠাং তে॒ নম॑ऽউক্তিং বিধেম ॥ ১৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নে নয়েত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । আত্মা দেবতা । নিচৃৎ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥