Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 40 / Mantra 15

17 Mantra
40/15
Devata- आत्मा देवता Rishi- दीर्घतमा ऋषिः Chhand- स्वराडुष्णिक् Swara- ऋषभः
Mantra with Swara
वा॒युरनि॑लम॒मृत॒मथे॒दं भस्मा॑न्त॒ꣳ शरी॑रम्।ओ३म् क्रतो॑ स्मर। क्लि॒बे स्म॑र। कृ॒तꣳ स्म॑र॥१५॥

वा॒युः। अनि॑लम्। अ॒मृत॑म्। अथ॑। इ॒दम्। भस्मा॑न्त॒मिति॒ भस्म॑ऽअन्तम्। शरी॑रम् ॥ ओ३म्। क्रतो॒ इति॒ क्रतो॑। स्म॒र॒। क्लि॒बे। स्म॒र॒। कृ॒तम्। स्म॒र॒ ॥१५ ॥

Mantra without Swara
वायुरनिलममृतमथेदम्भस्मान्तँ शरीरम् । ओ३म् । क्रतो स्मर । क्लिबे स्मर । कृतँ स्मर ॥

वायुः। अनिलम्। अमृतम्। अथ। इदम्। भस्मान्तमिति भस्मऽअन्तम्। शरीरम्॥ ओ३म्। क्रतो इति क्रतो। स्मर। क्लिबे। स्मर। कृतम्। स्मर॥१५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (ক্রতো) কর্মশীল জীব । তুমি শরীর ত্যাগ করার সময় (ও৩ম্) এই নামবাচ্য ঈশ্বরকে (স্মর) স্মরণ কর, (ক্লিবে) নিজের সামর্থ্য হেতু পরমাত্মা এবং নিজের স্বরূপের (স্মর) স্মরণ কর (কৃতম্) নিজের কৃত কর্ম্মের (স্মর) স্মরণ কর । এই সংস্কারের (বায়ুঃ) ধনঞ্জয়াদিরূপ বায়ু (অনিল) কারণরূপ বায়ুকে, কারণরূপ বায়ু (অমৃতম্) অবিনাশী কারণকে ধারণ করে (অথ) (ইদম্) এই (শরীরম্) নষ্ট হইবার সুখাদির আশ্রয় শরীর (ভস্মান্তম্) অন্তে ভস্ম হইয়া যায়, এইরকম জানিবে ॥ ১৫ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগের উচিত যে, যেমন মৃত্যু সময়ে চিত্তের বৃত্তি হইয়া থাকে এবং শরীর হইতে আত্মার পৃথক হইয়া থাকে সেইরূপ এই সময়কেও জানিবে । এই শরীর দাহ পর্য্যন্ত ক্রিয়া করিবে । দাহ করিবার পশ্চাৎ কোন সংস্কার করিবে না । বর্ত্তমান সময়ে এক পরমেশ্বরেরই আজ্ঞা পালন, উপাসনা এবং স্বীয় সামর্থ্যের বৃদ্ধি করিবে । কৃত কর্ম্ম নিষ্ফল হয় না এমন মানিয়া ধর্মে রুচি এবং অধর্মে অপ্রীতি করিতে থাকিবে ॥ ১৫ ॥
Subject
অথ দেহান্তসময়ে কিং কার্য়্যমিত্যাহ ॥ এখন দেহান্তের সময় কী করা উচিত, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বা॒য়ুরনি॑লম॒মৃত॒মথে॒দং ভস্মা॑ন্ত॒ꣳ শরী॑রম্ । ও৩ম্ ক্রতো॑ স্মর । ক্লি॒বে স্ম॑র । কৃ॒তꣳ স্ম॑র ॥ ১৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বায়ুরিত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । আত্মা দেবতা । স্বরাডুষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥