Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 40 / Mantra 14

17 Mantra
40/14
Devata- आत्मा देवता Rishi- दीर्घतमा ऋषिः Chhand- स्वराडुष्णिक् Swara- ऋषभः
Mantra with Swara
वि॒द्यां चावि॑द्यां च॒ यस्तद्वेदो॒भय॑ꣳ स॒ह।अवि॑द्यया मृ॒त्युं ती॒र्त्वा वि॒द्यया॒मृत॑मश्नुते॥१४॥

वि॒द्याम्। च॒। अवि॑द्याम्। च॒। यः। तत्। वेद॑। उ॒भय॑म्। स॒ह ॥ अवि॑द्यया। मृ॒त्युम्। ती॒र्त्वा। वि॒द्यया॑। अ॒मृत॑म्। अ॒श्नु॒ते॒ ॥१४ ॥

Mantra without Swara
विद्याञ्चाविद्याञ्च यस्तद्वेदोभयँ सह । अविद्यया मृत्युन्तीर्त्वा विद्ययामृतमश्नुते ॥

विद्याम्। च। अविद्याम्। च। यः। तत्। वेद। उभयम्। सह॥ अविद्यया। मृत्युम्। तीर्त्वा। विद्यया। अमृतम्। अश्नुते॥१४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- (য়ঃ) যে বিদ্বান্ (বিদ্যাম্) পূর্বোক্ত বিদ্যা (চ) এবং তাহার সম্পর্কীয় সাধন উপসাধনগুলি (অবিদ্যাম্) পূর্ব কথিত অবিদ্যা (চ) এবং ইহার উপযোগী সাধনাসমূহকে এবং (তৎ) সেই ধ্যানগম্য মর্ম (উভয়ম্) এই উভয়কে (সহ) সাথেই (বেদ) জানে, সে (অবিদ্যা) শরীরাদি জড় পদার্থ সমূহ দ্বারা কৃত পুরুষার্থ দ্বারা (মৃত্যুম্) মরণ দুঃখের ভয়কে (তীর্ত্বা) উল্লঙ্ঘন করিয়া (বিদ্যয়া) আত্মা ও শুদ্ধ অন্তঃকরণের সংযোগে যে ধর্ম তাহা হইতে উৎপন্ন হওয়া যথার্থ দর্শনরূপ বিদ্যা দ্বারা (অমৃতম্) নাশরহিত নিজের শরীর অথবা পরমাত্মাকে (অশ্নুতে) প্রাপ্ত হয় ॥ ১৪ ॥
Essence
ভাবার্থঃ- যে মনুষ্য বিদ্যা ও অবিদ্যাকে ইহার স্বরূপ দ্বারা জানিয়া ইহার জড় চেতন সাধন এমন নিশ্চয় করিয়া সকল শরীরাদি জড়পদার্থ এবং চেতন আত্মাকে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের সিদ্ধি হেতু সঙ্গে প্রয়োগ করিয়া থাকে, তাহারা লৌকিক দুঃখকে ত্যাগ করিয়া পরমার্থের সুখকে প্রাপ্ত হয় । যদি জড় প্রকৃতি আদি কারণ বা শরীরাদি কার্য্য না হয় তাহা হইলে পরমেশ্বর জগতের উৎপত্তি এবং জীব কর্ম্ম, উপাসনা ও জ্ঞান করিতে কেমন করিয়া সক্ষম হইবে? ইহাতে না কেবল জড়, না কেবল চেতন দ্বারা অথবা না কেবল কর্ম দ্বারা তথা না কেবল জ্ঞান দ্বারা কোন ধর্মাদি পদার্থের সিদ্ধি করিতে সক্ষম হয় ॥ ১৪ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বি॒দ্যাং চাবি॑দ্যাং চ॒ য়স্তদ্বেদো॒ভয়॑ꣳ স॒হ । অবি॑দ্যয়া মৃ॒ত্যুং তী॒র্ত্বা বি॒দ্যয়া॒মৃত॑মশ্নুতে ॥ ১৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বিদ্যামিত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । আত্মা দেবতা । স্বরাডুষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥