Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 40 / Mantra 11

17 Mantra
40/11
Devata- आत्मा देवता Rishi- दीर्घतमा ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
सम्भू॑तिं च विना॒शं च॒ यस्तद्वेदो॒भय॑ꣳ स॒ह।वि॒ना॒शेन॑ मृ॒त्युं ती॒र्त्वा सम्भू॑त्या॒मृत॑मश्नुते॥११॥

सम्भू॑ति॒मिति॒ सम्ऽभू॑तिम्। च॒। वि॒ना॒शमिति॑ विऽना॒शम्। च॒। यः। तत्। वेद॑। उ॒भय॑म्। स॒ह ॥ वि॒ना॒शेनेति॑ विना॒शेन॑। मृ॒त्युम्। ती॒र्त्वा। सम्भू॒त्येति॒ सम्ऽभू॑त्या। अ॒मृत॑म्। अ॒श्नु॒ते॒ ॥११ ॥

Mantra without Swara
सम्भूतिञ्च विनाशञ्च यस्तद्वेदोभयँ सह । विनाशेन मृत्युन्तीर्त्वा सम्भूत्यामृतमश्नुते ॥

सम्भूतिमिति सम्ऽभूतिम्। च। विनाशमिति विऽनाशम्। च। यः। तत्। वेद। उभयम्। सह॥ विनाशेनेति विनाशेन। मृत्युम्। तीर्त्वा। सम्भूत्येति सम्ऽभूत्या। अमृतम्। अश्नुते॥११॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! (য়ঃ) যে বিদ্বান্ (সম্ভূতিম্) যাহাতে সকল পদার্থ উৎপন্ন হয় সেই কার্য্যরূপ সৃষ্টি (চ) এবং তাহার গুণ, কর্ম, স্বভাবকে তথা (বিনাশম্) যাহাতে পদার্থ নষ্ট হয় সেই কারণরূপ জগৎ (চ) এবং তাহার গুণ, কর্ম, স্বভাবকে (সহ) এক সঙ্গে (উভয়ম্) উভয় (তৎ) সেই সব কার্য্য ও কারণ স্বরূপকে (বেদ) জানে সেই বিদ্বান্ (বিনাশেন) নিত্যস্বরূপ জানা কারণসহ (মৃত্যুম্) শরীর ত্যাগ হওয়ার দুঃখ হইতে (তীর্ত্বা) উত্তীর্ণ হইয়া (সম্ভূত্যা) শরীর, ইন্দ্রিয় এবং অন্তঃকরণরূপ উৎপন্ন কার্য্যরূপ ধর্ম্মে প্রবৃত্তকারিণী সৃষ্টি সহ (অমৃতম্) মোক্ষসুখকে (অশ্নুতে) প্রাপ্ত হয় ॥ ১১ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! কার্য্যকারণরূপ বস্তু নিরর্থক নয় কিন্তু কার্য্যকারণের গুণ, কর্ম ও স্বভাব জানিয়া ধর্মাদি মোক্ষের সাধনে সংযুক্ত করিয়া নিজের শরীরাদি কার্য্যকারণকে নিত্যত্বপূর্বক জানিয়া মরণের ভয় ত্যাগ করিয়া মোক্ষের সিদ্ধি কর । এই প্রকার কার্য্যকারণ হইতে অন্যই বল সিদ্ধ করা উচিত । এই কার্য্যকারণের নিষেধ পরমেশ্বরের স্থান উপাসনা প্রকরণে জানা উচিত ॥ ১১ ॥
Subject
পুনর্মনুষ্যৈঃ কার্য়্যকারণাভ্যাং কিং কিং সাধনীয়মিত্যাহ ॥ পুনঃ মনুষ্যদিগকে কার্য্যকারণ দ্বারা কী কী সিদ্ধ করা উচিত, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
সম্ভূ॑তিং চ বিনা॒শং চ॒ য়স্তদ্বেদো॒ভয়॑ꣳ স॒হ । বি॒না॒শেন॑ মৃ॒ত্যুং তী॒র্ত্বা সম্ভূ॑ত্যা॒মৃত॑মশ্নুতে ॥ ১১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সম্ভূতিমিত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । আত্মা দেবতা । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥