Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 40 / Mantra 1

17 Mantra
40/1
Devata- आत्मा देवता Rishi- दीर्घतमा ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
ई॒शा वा॒स्यमि॒दंꣳ सर्वं॒ यत्किञ्च॒ जग॑त्यां॒ जग॑त्।तेन॑ त्य॒क्तेन॑ भुञ्जीथा॒ मा गृ॑धः॒ कस्य॑ स्वि॒द्धन॑म्॥१॥

ई॒शा। वा॒स्य᳖म्। इ॒दम्। स॒र्व॑म्। यत्। किम्। च॒। जग॑त्याम्। जग॑त् ॥ तेन॑। त्य॒क्तेन॑। भु॒ञ्जी॒थाः॒। मा। गृ॒धः॒। कस्य॑। स्वि॒त्। धन॑म् ॥१ ॥

Mantra without Swara
ईशा वास्यमिदँ सर्वँयत्किञ्च जगत्याञ्जगत् । तेन त्यक्तेन भुञ्जीथा मा गृधः कस्य स्विद्धनम् ॥

ईशा। वास्यम्। इदम्। सर्वम्। यत्। किम्। च। जगत्याम्। जगत्॥ तेन। त्यक्तेन। भुञ्जीथाः। मा। गृधः। कस्य। स्वित्। धनम्॥१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্য ! তুমি (য়ৎ) যাহা (ইদম্) প্রকৃতি হইতে লইয়া পৃথিবী পর্য্যন্ত (সর্বম্) সকল (জগত্যাম্) প্রাপ্ত হওয়ার যোগ্য সৃষ্টিতে (জগৎ) চরপ্রাণীমাত্র (ঈশা) সম্পূর্ণ ঐশ্বর্য্য দ্বারা যুক্ত সর্বশক্তিমান্ পরমাত্মা দ্বারা (বাস্যম্) আচ্ছাদন করিবার যোগ্য অর্থাৎ সব দিক দিয়া ব্যাপ্ত হওয়ার যোগ্য (তেন) সেই (ত্যক্তেন) ত্যাগ করা জগত হইতে (ভুঞ্জীথাঃ) পদার্থগুলিকে ভোগ করিবার অনুভব কর (কিঞ্চ) কিন্তু (কস্য, স্বিৎ) কাহারও (ধনম্) বস্তুমাত্রের (মা) না (গৃধঃ) অভিলাষা কর ॥ ১ ॥
Essence
ভাবার্থঃ- যে সব মনুষ্য ঈশ্বরকে ভয় করে যে, ইনি আমাদিগকে সব দিক দিয়া দেখেন, এই জগৎ ঈশ্বর দ্বারা ব্যাপ্ত এবং সর্বত্র ঈশ্বর বিদ্যমান, এই প্রকার ব্যাপক অন্তর্য্যামী পরমাত্মার নিশ্চয় করিয়া অন্যায়ের আচরণ দ্বারা কাহারও কোন দ্রব্য গ্রহণ করিতে চাহে না, তাহারা ধর্মাত্মা হইয়া এই লোকের সুখ এবং পরলোকের মুক্তিরূপ সুখকে প্রাপ্ত করিয়া সর্বদা আনন্দে থাকিবে ॥ ১ ॥
Subject
॥ ও৩ম্ ॥ ॥ অথ চত্বারিংশাऽধ্যায়ারম্ভঃ ॥ ওঁ বিশ্বা॑নি দেব সবিতর্দুরি॒তানি॒ পরা॑ সুব । য়দ্ভ॒দ্রং তন্ন॒ ऽ আ সু॑ব ॥ য়জুঃ৩০.৩ ॥ অথ মনুষ্যাঃ পরমাত্মানং বিজ্ঞায় কিঙ্কুর্য়ুরিত্যাহ ॥ এখন চল্লিশতম অধ্যায়ের আরম্ভ । ইহার প্রথম মন্ত্রে মনুষ্য ঈশ্বরকে জানিয়া কী করিবে, এই বিষয় বলা হইতেছে ॥
Mantra (Bengali)
ঈ॒শা বা॒স্য᳖মি॒দংꣳ সর্বং॒ য়ৎকিঞ্চ॒ জগ॑ত্যাং॒ জগ॑ৎ । তেন॑ ত্য॒ক্তেন॑ ভুঞ্জীথা॒ মা গৃ॑ধঃ॒ কস্য॑ স্বি॒দ্ধন॑ম্ ॥ ১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ঈশাবাস্যমিত্যস্য দীর্ঘতমা ঋষিঃ । আত্মা দেবতা । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥