Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 4 / Mantra 9

37 Mantra
4/9
Devata- विद्वान् देवता Rishi- आङ्गिरस ऋषयः Chhand- आर्षी पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
ऋ॒क्सा॒मयोः॒ शिल्पे॑ स्थ॒स्ते वा॒मार॑भे॒ ते मा॑ पात॒मास्य य॒ज्ञस्यो॒दृचः॑। शर्मा॑सि॒ शर्म॑ मे यच्छ॒ नम॑स्तेऽअस्तु॒ मा मा॑ हिꣳसीः॥९॥

ऋक्सा॒मयो॒रित्यृ॑क्ऽसा॒मयोः॑। शि॒ल्पे॒ऽइति॒ शि॒ल्पे॑। स्थः॒। तेऽइति॒ ते। वा॒म्। आ। र॒भे॒। तेऽइति॒ ते। मा॒। पा॒त॒म्। आ। अ॒स्य। य॒ज्ञस्य॑। उ॒दृचः॒ इत्यु॒त्ऽऋचः॑। शर्म्म॑। अ॒सि॒। शर्म्म॑। मे॒। य॒च्छ॒। नमः॑। ते॒। अ॒स्तु॒। मा। मा॒। हि॒ꣳसीः॒ ॥९॥

Mantra without Swara
ऋक्सामयोः शिल्पे स्थस्ते वामारभे ते मा पातमास्य यज्ञस्योदृचः । शर्मासि शर्म मे यच्छ नमस्ते अस्तु मा मा हिँसीः ॥

ऋक्सामयोरित्यृक्ऽसामयोः। शिल्पेऽइति शिल्पे। स्थः। तेऽइति ते। वाम्। आ। रभे। तेऽइति ते। मा। पातम्। आ। अस्य। यज्ञस्य। उदृचः इत्युत्ऽऋचः। शर्म्म। असि। शर्म्म। मे। यच्छ। नमः। ते। अस्तु। मा। मा। हिꣳसीः॥९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিদ্বান্ ! (ঋক্সাময়োঃ) ঋগ্বেদ ও সামবেদ অধ্যয়নান্তর (উদৃচঃ) যাহাতে সম্যক্ প্রকার ঋচা প্রত্যক্ষ করা হয় (অস্য) এই (য়জ্ঞস্য) শিল্পবিদ্যা দ্বারা সিদ্ধ যজ্ঞ সম্বন্ধীয় (বাম) এই (শিল্পে) মন বা প্রসিদ্ধ ক্রিয়া দ্বারা সিদ্ধকৃত শিল্পের যে সব বিদ্যাগুলি (স্থ) আছে (তে) সেই উভয়কে আমি (আরভে) আরম্ভ করি তথা যাহারা (মা) আমার (আ) সকল দিক দিয়া (পাতম্) রক্ষা করে (তে) তাহারা (স্থ) আছে, তাহাদিগকে বিদ্বান্দিগের সামীপ্যে গ্রহণ করি । হে বিদ্বন্ মনুষ্য ! (তে) সেই তোমার জন্য (মে) আমার (নমঃ) অন্নাদি সৎকারপূর্বক নমস্কার (অস্তু) বিদিত হউক তথা তুমি (মা) আমাকে চলায়মান করিও না এবং (য়ৎ) যে (শর্ম) সুখ (অসি) আছে সেই (শর্ম) সুখকে (মে) আমার জন্য (য়চ্ছ) প্রদান কর ॥ ঌ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগের উচিত যে, বিদ্বান্দিগের সামীপ্যে বেদ অধ্যয়ন করিয়া শিল্পবিদ্যা বা হস্তক্রিয়াকে সাক্ষাৎকার করিয়া বিমানাদি যানের সিদ্ধি রূপ কার্য্যগুলিকে সিদ্ধ করিয়া সুখের উন্নতি করুক ॥ ঌ ॥
Subject
মনুষ্যৈঃ কথং শিল্পসিদ্ধিঃ কর্ত্তব্যেত্যুপদিশ্যতে ॥ মনুষ্যদিগকে শিল্পবিদ্যার সিদ্ধি কীভাবে করা উচিত, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
ঋ॒ক্সা॒ময়োঃ॒ শিল্পে॑ স্থ॒স্তে বা॒মা র॑ভে॒ তে মা॑ পাত॒মাऽऽऽস্য য়॒জ্ঞস্যো॒দৃচঃ॑ । শর্মা॑সি॒ শর্ম॑ মে য়চ্ছ॒ নম॑স্তেऽঅস্তু॒ মা মা॑ হিꣳসীঃ ॥ ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ঋক্সাময়োরিত্যস্যাঙ্গিরস ঋষয়ঃ । বিদ্বান্ দেবতা । আর্ষী পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥