Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 4 / Mantra 5

37 Mantra
4/5
Devata- यज्ञो देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- निचृत् आर्षी अनुष्टुप्, Swara- गान्धारः
Mantra with Swara
आ वो॑ देवासऽईमहे वा॒मं प्र॑य॒त्यध्व॒रे। आ वो॑ देवासऽआ॒शिषो॑ य॒ज्ञिया॑सो हवामहे॥५॥

आ। वः॒। दे॒वा॒सः॒। ई॒म॒हे॒। वा॒मम्। प्र॒य॒तीति॑ प्रऽय॒ति। अ॒ध्व॒रे। आ। वः॒। दे॒वा॒सः॒। आ॒शिष॒ इत्या॒ऽशिषः॑। य॒ज्ञिया॑सः। ह॒वा॒म॒हे॒ ॥५॥

Mantra without Swara
आ वो देवास ईमहे वामम्प्रयत्यध्वरे । आ वो देवास आशिषो यज्ञियासो हवामहे ॥

आ। वः। देवासः। ईमहे। वामम्। प्रयतीति प्रऽयति। अध्वरे। आ। वः। देवासः। आशिष इत्याऽशिषः। यज्ञियासः। हवामहे॥५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (দেবাসঃ) বিদ্যাদি গুণে প্রকাশবান্ বিদ্বান্গণ । যেমন আমরা (বঃ) তোমাদিগকে (প্রয়তি) সুখযুক্ত (অধ্বরে) হিংসা করিবার অযোগ্য যজ্ঞের অনুষ্ঠানে (বঃ) তোমাদিগের (বামম্) প্রশংসনীয় গুণ সমুহের (আ ঈমহে) সম্যক্ প্রকার যাচনা করি । হে (দেবাসঃ) বিদ্বান্গণ ! যেমন আমরা এই সংসারে আপনাদের নিকট (য়জ্ঞিয়াঃ) যজ্ঞ সিদ্ধ করিবার যোগ্য (আশিষঃ) ইচ্ছাগুলিকে (আ হবামহে) সম্যক প্রকারে স্বীকার করিতে পারি সেইরূপ আমাদিগের জন্য সর্বদা প্রচেষ্টা করিতে থাকুন ॥ ৫ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগের কর্ত্তব্য যে, উত্তম বিদ্বান্দিগের নিকট হইতে উত্তম উত্তম বিদ্যা সম্পাদন করিয়া স্বীয় ইচ্ছাগুলিকে পূর্ণ করিয়া এই সব বিদ্বান্দিগের সঙ্গ ও সেবা করা উচিত ॥ ৫ ॥
Subject
মনুষ্যৈঃ কথং পুরুষার্থঃ কর্ত্তব্য ইত্যুপদিশ্যতে ॥ মনুষ্যদিগের কী কী প্রকার পুরুষার্থ করা উচিত, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
আ বো॑ দেবাসऽঈমহে বা॒মং প্র॑য়॒ত্য᳖ধ্ব॒রে । আ বো॑ দেবাসऽআ॒শিষো॑ য়॒জ্ঞিয়া॑সো হবামহে ॥ ৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
আ বো দেবাস ইত্যস্য প্রজাপতির্ঋষিঃ । য়জ্ঞো দেবতা । নিচৃতার্ষ্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥