Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 4 / Mantra 37

37 Mantra
4/37
Devata- यज्ञो देवता Rishi- गोतम ऋषिः Chhand- निचृत् आर्षी त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
या ते॒ धामा॑नि ह॒विषा॒ यज॑न्ति॒ ता ते॒ विश्वा॑ परि॒भूर॑स्तु य॒ज्ञम्। ग॒य॒स्फानः॑ प्र॒तर॑णः सु॒वीरोऽवी॑रहा॒ प्रच॑रा सोम॒ दुर्या॑न्॥३७॥

या। ते॒। धामा॑नि। ह॒विषा॑। यज॑न्ति। ता। ते॒। विश्वा॑। प॒रि॒भूरिति॑ परि॒ऽभूः। अ॒स्तु॒। य॒ज्ञम्। ग॒य॒स्फान॒ इति॑ गय॒ऽस्फानः॑। प्र॒तर॑ण॒ इति॑ प्र॒ऽतर॑णः। सु॒वीर॒ इति॑ सु॒ऽवीरः॑। अवी॑र॒हेत्यवी॑रऽहा। प्र। च॒र॒। सो॒म॒। दुर्य्या॑न् ॥३७॥

Mantra without Swara
या ते धामानि हविषा यजन्ति ता ते विश्वा परिभूरस्तु यज्ञम् । गयस्पानः प्रतरणः सुवीरो वीरहा प्रचरा सोम दुर्यान् ॥

या। ते। धामानि। हविषा। यजन्ति। ता। ते। विश्वा। परिभूरिति परिऽभूः। अस्तु। यज्ञम्। गयस्फान इति गयऽस्फानः। प्रतरण इति प्रऽतरणः। सुवीर इति सुऽवीरः। अवीरहेत्यवीरऽहा। प्र। चर। सोम। दुर्य्यान्॥३७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে জগদীশ্বর ! যেমন বিদ্বান্ ব্যক্তিগণ! (য়া) যে সব (তে) আপনার (ধামনি) স্থানগুলিকে (হবিষা) নেওয়ার দেওয়ার যোগ্য দ্রব্য দ্বারা (য়জন্তি) সৎকারপূর্বক গ্রহণ করেন সেইরূপ আমরাও (তা) সেই (বিশ্বা) সভাগুলিকে গ্রহণ করি যেমন (তে) আপনার এই যজ্ঞ বিদ্বান্দিগকে (গয়স্ফানঃ) অপত্য ধন এবং গৃহ বৃদ্ধি করিতে (প্রতরণঃ) দুঃখ হইতে উত্তীর্ণ করিতে (সুবীরঃ) উত্তম বীরদিগকে যোগ করাইতে (অবীরহা) ভীরু দারিদ্র্যযুক্ত অবীর অর্থাৎ পুরুষকার রহিত মনুষ্য ও শত্রুকে মারিতে তথা (পরিভূঃ) সর্ব প্রকারে সুখ করাইতে থাকে সেইরূপ উহা আপনার কৃপায় আমাদিগের জন্য (অস্তু) হউক অথবা যাহাকে বিদ্বান্গণ (য়জন্তি) যজন করেন সেই (য়জ্ঞম্) যজ্ঞকে আমরাও করি । হে (সোম) সোমবিদ্যার সম্পাদনকারী বিদ্বন্! যেমন আমরা এই যজ্ঞ করিয়া গৃহে আনন্দ করি, ইহার মধ্যে কর্ম করি, সেইরূপ তুমিও ইহা করিয়া (দুর্য়্যান্) গৃহগুলিতে (প্রচর) সুখের প্রচার কর, জান ও অনুষ্ঠান কর ॥ ৩৭ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে শ্লেষ ও বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন বিদ্বান্গণ ঈশ্বরে প্রীতি, সংসারে যজ্ঞের অনুষ্ঠান করিতে থাকেন সেইরূপ সব মনুষ্যের পক্ষে করা উচিত ॥ ৩৭ ॥ এই অধ্যায়ে শিল্পবিদ্যা, বৃষ্টির পবিত্রতা সম্পাদন, বিদ্বান্দিগের সঙ্গ, যজ্ঞের অনুষ্ঠান, উৎসাহ ইত্যাদির প্রাপ্তি, যুদ্ধ করা, শিল্পবিদ্যার স্তুতি, যজ্ঞের গুণ বর্ণনা, সত্যব্রত ধারণ, অগ্নি, জলের গুণ বর্ণন, পুনর্জন্ম কথন, ঈশ্বরের প্রার্থনা, যজ্ঞানুষ্ঠান, মাতা-পিতা ও পুত্রাদিকের পারস্পরিক অনুকরণ, যজ্ঞের ব্যাখ্যা, দিব্য বুদ্ধির প্রাপ্তি, পরমেশ্বরের অর্চন, সূর্য্যগুণ বর্ণন, পদার্থের ক্রয়-বিক্রয়ের উপদেশ, মিত্রতা করা, ধর্মমার্গে প্রচার করা, পরমেশ্বর বা সূর্য্যের গুণ প্রকাশ, চোরাদির নিবারণ, ঈশ্বর সূর্য্যাদি গুণ বর্ণন এবং যজ্ঞের ফল সম্পর্কে বলা হইয়াছে । ইহার দ্বারা এই অধ্যায়ার্থের তৃতীয় অধ্যায়ের অর্থ সহ সঙ্গতি জানা উচিত । ঊবট ও মহীধরাদি এই অধ্যায়ের ও শব্দার্থ বিরুদ্ধই বর্ণনা করিয়াছেন ॥ ইতি শ্রীমৎপরিব্রাজকাচার্য়্যেণ শ্রীয়ুত মহাবিদুষাং বিরজানন্দ সরস্বতীস্বামিনাংশিষ্যেণ দয়ানন্দসরস্বতী স্বামিনা বিরচিতে সংস্কৃতার্য়্যভাষাভ্যাং বিভূষিতেসুপ্রমানয়ুক্তে য়জুর্বেদভাষ্যে চতুর্থোऽধ্যায়ঃ পূর্ত্তিমগাৎ ॥
Subject
পুনরেতৌ কীদৃশাবিত্যুপদিশ্যতে ॥ পুনরায় সেগুলি কেমন, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
য়া তে॒ ধামা॑নি হ॒বিষা॒ য়জ॑ন্তি॒ তা তে॒ বিশ্বা॑ পরি॒ভূর॑স্তু য়॒জ্ঞম্ । গ॒য়॒স্ফানঃ॑ প্র॒তর॑ণঃ সু॒বীরোऽবী॑রহা॒ প্র চ॑রা সোম॒ দুর্য়া॑ন্ ॥ ৩৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়া তে ধামানীত্যস্য গোতম ঋষিঃ । য়জ্ঞো দেবতা । নিচৃদার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥