Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 4 / Mantra 35

37 Mantra
4/35
Devata- सूर्य्यो देवता Rishi- वत्स ऋषिः Chhand- निचृत् आर्षी जगती Swara- निषादः
Mantra with Swara
नमो॑ मि॒त्रस्य॒ वरु॑णस्य॒ चक्ष॑से म॒हो दे॒वाय॒ तदृ॒तꣳ स॑पर्यत। दू॒रे॒दृशे॑ दे॒वजा॑ताय के॒तवे॑ दि॒वस्पु॒त्राय॒ सूर्या॑य शꣳसत॥३५॥

नमः॑। मि॒त्रस्य॑। वरु॑णस्य। चक्ष॑से। म॒हः। दे॒वाय॑। तत्। ऋ॒तम्। स॒प॒र्य्य॒त॒। दू॒रे॒दृश॒ इति॑ दूरे॒ऽदृशे॑। दे॒वजा॑ता॒येति॑ दे॒वऽजा॑ताय। के॒तवे॑। दि॒वः। पु॒त्राय॑। सूर्य्या॑य। श॒ꣳस॒त॒ ॥३५॥

Mantra without Swara
नमो मित्रस्य वरुणस्य चक्षसे महो देवाय तदृतँ सपर्यत । दूरेदृशे देवजाताय केतवे दिवस्पुत्राय सूर्याय शँसत ॥

नमः। मित्रस्य। वरुणस्य। चक्षसे। महः। देवाय। तत्। ऋतम्। सपर्य्यत। दूरेदृश इति दूरेऽदृशे। देवजातायेति देवऽजाताय। केतवे। दिवः। पुत्राय। सूर्य्याय। शꣳसत॥३५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! যেমন আমরা যাহারা (মিত্রস্য) সকলের সুহৃদ (বরুণস্য) শ্রেষ্ঠ (দিবঃ) প্রকাশস্বরূপ পরমেশ্বরের (ঋতম্) সত্য স্বরূপ (তৎ) সেই চেতনের সেবা করি । সেইরূপ তুমিও তাঁহার সেবন সর্বদা (সপর্য়্যত) করিতে থাক এবং যেমন সেই (মহঃ) বৃহৎ (দূরেদৃশে) দূরস্থিত পদার্থ দেখাইতে (চক্ষসে) সকলকে দেখিতে (দেবজাতায়) দিব্য গুণ দ্বারা প্রসিদ্ধ (কেতবে) বিজ্ঞান স্বরূপ (দেবায়) বিদ্যা গুণযুক্ত (পুত্রায়) পবিত্রকারী (সূর্য়্যায়) চরাচরাত্মা পরমেশ্বরকে (নমঃ) নমস্কার করি সেইরূপ তুমিও (প্রশংসত) তাঁহার স্তুতি করিতে থাক । ১ । হে মনুষ্যগণ! যিনি (মিত্রস্য) প্রকাশ (বরুণস্য) শ্রেষ্ঠ (দিবঃ) প্রকাশস্বরূপ সূর্য্যলোকের (ঋতম্) যথার্থ স্বরূপ (তব) সেই প্রকাশস্বরূপকে তুমিও বিদ্যা দ্বারা (সপর্য়্যত) সেবন করিতে থাক । যেমন আমরা (চক্ষসে) সকলকে দেখাইতে (দেবজাতায়) দিব্যগুণ দ্বারা প্রসিদ্ধ (কেতবে) জ্ঞান করাইতে অগ্নির (পুত্রায়) পুত্র (দূরদৃশে) দূরস্থিত পদার্থ দেখাইতে (মহঃ) বৃহৎ (দেবায়) দিব্যগুণযুক্ত (সূর্য্যায়) সূর্য্য হেতু প্রবৃত্ত হই, সেইরূপ তোমরাও প্রবৃত্ত হও ॥ ৩৫ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে শ্লেষ ও বাচক লুপ্তোপমালঙ্কার আছে । সকল মনুষ্য যাহার কৃপা ও প্রকাশ দ্বারা চোর, ডাকাইত ইত্যাদি স্বীয় কর্ম্ম হইতে নিবৃত্ত হইয়া যায় তাহারই প্রশংসা ও গুণের প্রসিদ্ধি করা এবং পরমেশ্বরের সমান সমর্থ বা সূর্য্য সমান কোনও লোক নেই, এই রকম জ্ঞান করা উচিত ॥ ৩৫ ॥
Subject
পুনরীশ্বরসবিতারৌ কীদৃশাবিত্যুপদিশ্যতে ॥ পুনরায় ঈশ্বর ও সূর্য্য কেমন, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ।
Mantra (Bengali)
নমো॑ মি॒ত্রস্য॒ বরু॑ণস্য॒ চক্ষ॑সে ম॒হো দে॒বায়॒ তদৃ॒তꣳ স॑পর্য়ত । দূ॒রে॒দৃশে॑ দে॒বজা॑তায় কে॒তবে॑ দি॒বস্পু॒ত্রায়॒ সূর্য়া॑য় শꣳসত ॥ ৩৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
নমো মিত্রস্যেত্যস্য বৎস ঋষিঃ । সূর্য়্যো দেবতা । নিচৃদার্ষী গায়ত্রী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥